তুমি এমন ভাবেই ফেলে দিলে আমায়
তুমি এমন ভাবেই ফেলে দিলে আমায়,
যে একদম শত মাইল নীচে পরে গেলাম ।
আর দুই চোখের দৃষ্টিই
একসংগে অন্ধকার হয়ে গেল।
তারপর
অন্ধ চোখে
জলের ধারা বইতে বইতে
সাত সমুদ্র তের নদীর সৃষ্টি হল
আমার ঘরে।
আমি সেই সমুদ্রে
ডুবি ভাসি।
তুমি এমন ভাবেই ছেড়ে দিলে আমায়
যে আমি একবারে ডুবে গেলাম না,
আবার ভেসে ও রইলাম না,
শুধু ডুবে ভেসে,
ভেসে ডুবে থাকতে... বাকিটুকু পড়ুন





