somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বহুদিন পর হারুণের সাথে দেখা...

লিখেছেন সুখী মানুষ, ২৫ শে অক্টোবর, ২০১৫ সকাল ৮:০৩



হারুণ গাঁজা খায়। অভিযোগ ঘোরতর।
মর্নিং ওয়াকে বের হওয়া এক হুজুর দেখি হারুণকে কাউন্সিলিং করতেছে
- বুচ্ছ, গাঁজা টাজা ইতান খাইবা না। যেই জিনিস খাইলে পেট ভরে না, এই জিনিস কেন খাইবা?

যিনি অভিযোগ দিয়েছিলেন, তিনি হারুণের পাশের ভিক্ষুক। গলা উচা কইরা বললো
- হুদা গাঞ্জা! হিতাইনে মদও কায় (খায়) বুজঝুইন!
হুজুর এবার আর... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৩৭৯ বার পঠিত     like!

আফগান ক্রিকেটের রূপকথা রচিত হলো বুলাওয়েতে !!!

লিখেছেন রেজা ঘটক, ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:৩৭

গতকাল শনিবার বুলাওয়েতে একদিনের ক্রিকেটে জিম্বাবুয়েকে ৭৩ রানে হারিয়ে ক্রিকেট ইতিহাসে নতুন করে নাম লেখালো আফগানিস্তান। এই প্রথম আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে ৩-২ সিরিজ জিতলো আফগানিস্তান। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে শনিবার জয়ের জন্য স্বাগতিকদের ২৪৬ রানের সাদামাটা টার্গেট দিয়েছিল আসগর স্তানিকজাইর আফগান দল। আফগান বোলাদের দারুণ মুন্সিয়ানায়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৮০ বার পঠিত     like!

আজ আমার জন্মদিন

লিখেছেন ব্লগার মুস্তাকিম, ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৬:২৯

আজ আমার জন্মদিন। কালের
অথৈ গহ্ববরে নিমজ্জিত হওয়া বেশ কয়েক বছর
আগের এমনি একটি দিনে আমি পৃথিবীর
আলো বাতাস প্রথম স্পর্শ করি। নিশ্চয় সেই
দিনের জন্ম
ক্ষণে আমি গলা ফাটিয়ে কান্না করেছিলাম আর আমার জন্মদাত্রী-জন্মদাতা দ্বয় আমার
কান্নাকে উপেক্ষা করে হাসি মুখে পরমানন্দে আ
ভবিষ্যত লক্ষ্য নির্ধারণে ছিলেন অতি ব্যস্ত।
আমার মুখে কান্না ছাড়া আর কোন
ভাষা ছিলোনা। ছলছল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৪৬ বার পঠিত     like!

শিরোনাম নেই,ভেবেও পেলাম না।।

লিখেছেন সচেতনহ্যাপী, ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:২০

শুয়ে পড়েছিলাম নিরুদ্বেগে একজন সাজুসহ শতাধিক হতাহতের খবর পড়েও।। কোন বৈকল্যই ছিল না মনে।। নিরুত্বাপ খুনির মতই।। কিন্তু কম্বলটা গায়ের উপর মেলে ধরার পরই কেন যেন ততটাই নিরুদ্বেগে ঘুমিয়ে পড়তে পারলাম না।। এমনিতেই আমি শোয়ার সাথে সাথেই ঘুমাতে পারি না।। প্রয়োজন ঔষধের।। আজ তাও নেই।। থাকলে সেই কখন ভাবনা-চিন্তাকে... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ২৩৪ বার পঠিত     like!

দুঃখকে ভালোবেসে পাহাড়ে যেয়ো না

লিখেছেন রিকেল, ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১৫

প্রেমিকার ঠোঁটে ঠোঁট রাখতেই
পৃথিবীর পথে নেমে আসুক চুম্বনের
দীর্ঘ যানজট

আমি থেমে থাকতে চাই
ঠোঁট থেমে থাকতে চায়
চলন্ত সময় থেমে থাকতে চায় পবিত্র
সঙ্গমে


মানুষ— মানুষের ভেতর যত্ন করে বড়
কোরেন সঙ্গমের অসুস্থতা
কবি— কবিতার ভেতর যত্ন করে
লিখে রাখেন বেদনার পঙক্তি


পৃথিবীর চুম্বন প্রিয় প্রেমিকরা
পৃথিবীর বেদনা প্রিয় কবিরা
ভালোবাসেন একটি উজ্বল অন্ধকার
একটি বর্ষার
একটি হেমন্তের
এবং একটি শীতকালের মুখ


গ্রীষ্ম, তোমার রোদ... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৪ বার পঠিত     like!

কেউ কি এখন

লিখেছেন রিকেল, ২৫ শে অক্টোবর, ২০১৫ ভোর ৪:১২



কেউ কি এখন পত্র পোড়ে?
আগুন দিয়ে অন্ধকারে বন্ধ ঘরে
পত্রপোড়া চিতার মতো


কেউ কি এখন অশ্রু ফেলে?
দুঃখ পেয়ে মধ্যরাতে অঝোর
ধারায়
অশ্রুঝরা মেঘের মতো


কেউ কি এখন গরল গিলে?
ব্যর্থ হয়ে হাতের মুঠোয়
স্মারকলিপি আটকে ধরে
গরল খাওয়া নারীর মতো



কেউ কি এখন পত্র পোড়ে চিতার মতো
কেউ কি এখন অশ্রু ফেলে মেঘের
মতো
কেউ কি এখন গরল গিলে গরল খাওয়া
নারীর... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৩ বার পঠিত     like!

মুশরিক

লিখেছেন প্যারিস থেকে আমি, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:১৮

দেবতা-পুরোহিতের নামে যারা উৎসর্গ করে প্রাণী
তাদেরকে আমরা মুশরিক বলে সকলেই জানি।

মাজার-পীরের নামে যারা কুরবানি দেয় পশু
তারা কেন মুশরিক নয় জিজ্ঞেস করে ভিশু।

মাটি দিয়ে বানিয়ে দেবতা প্রনাম করে যারা
আদিকাল থেকে জেনে এসেছি মুশরিক শুধু তারা ।

ইট বালু দিয়ে বেদি বানিয়ে সদা করি সম্মান
তবুও আমি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

সুধু বিবেক মানে ধর্ম না !!!

লিখেছেন সেলিনা জাহান প্রিয়া, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৫


--------------------------------

বিবেকের দোহাই দিয়ে দ্বীন-ধর্মকে তুচ্ছ-তাচ্ছিল্য করার একটি প্রবণতা আধুনিক শিক্ষিত এক শ্রেণীর মানুষের মধ্যে লক্ষ করা যায়। তারা সেকুলার ও বস্তুবাদী জীবন-দর্শনের প্রচার এবং ধর্মমুক্ত জীবন-যাপনের নসীহত দিতে গিয়েই এমনটি করে থাকেন।
তাদের মতে, মানুষের বিবেকই তার ধর্ম। বিবেকের কথা মত চলতে পারলে কোরআন কিতাবের প্রয়োজন পড়ে না। আপাত দৃষ্টিতে এ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     like!

গল্প(নৈতিকতা):::উকিল

লিখেছেন স্বপ্নবাজ তরী, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৪

--- স্যার, বাকী টাকাগুলো।
---- রাখ।
--- স্যার, আম্মা আপনাকে বাসায় যাওয়ার জন্য বলছে।
--- সময় কই?? বিফ্রকেসটা খুলতে খুলতে বলেন,ইফতি খন্দকার। বিশিষ্ট আইনজীবী।
--- না, যেতেই হবে। আপনার যেদিন সময় হবে সেইদিন। বলল, সাঈদ।
--- ওকে, ফ্রি হলে তোকে কল দিবো।
--- স্যার একটা কথা বলতাম। ইফতি সাহেব মাথা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৭৬ বার পঠিত     like!

একটি ছেলের গল্প

লিখেছেন মি্রাজ, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ২:২৪

এটা একটা দরিদ্র ছেলের গল্প। নাম- আনিস, বয়স- ১২ কি ১৩। গায়ের রঙ- কালো।
ছেলেটি একটা রেস্টুরেন্ট এ টেবিল বয়ের কাজ করে।
আজ সকালে একজন মহিলা খেতে আসলেন তার ১২ বছরের বাচ্চা কে নিয়ে । মহিলার হাঁতে একটা টেডিবিয়ার, দেখেই বোঝা যাচ্ছে ছেলেটির জন্য কেনা হয়েছে, ছেলের হাঁতে জুস তবু... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৫৭৯ বার পঠিত     like!

পুরনো ক্ষত

লিখেছেন অন্তর মাশঊদ, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৫৭

লোকাল বাসে চড়ার এই একটাই সমস্যা। বাসের ভিতর সারাক্ষন চিল্লাচিল্লি,ভাড়া নিয়ে হেল্পারের সাথে মারামারি। তবে আজকের বিষয়টা আলাদা। আমার পিছনের সিটের ভদ্রলোক জানালা দিয়ে বাহিরে থুতু ফেলেছে আর সেই থুতু দুই সিট পিছনে আরেকজনের গাঁয়ে পড়েছে। প্রথমে তর্ক, তারপর তুই তুকারি পর্যন্ত গড়ালো বিষয়টা। অথচ দুইজনই চাকুরীজীবি; দেখতে অত্যন্ত ভদ্রলোক।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

অশান্ত নিস্বন

লিখেছেন রমিত, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩৬

অশান্ত নিস্বন
----- রমিত আজাদ

তুমি কি আমার হৃদয়ে কান পেতে স্পন্দন শুনবে?
ওটাকে স্পন্দন না বলে কম্পন বলাই ঠিক হবে।
কেন হয় এই হৃৎকম্পন শুনতে চাও?

নিবাত মলয়ানিল দিনমানে
শান্ত নিঝুম দীঘিতে ঢিল ছোড়,
দেখবে সেই নিস্পন্দ জলধিও
কেমন অস্থির হয়ে ওঠে,
কি আকুলতায় কেঁপে কেঁপে ওঠে তার বুক!

কপালে লাল টিপ,
কোমল কায়ায় জড়ানো
রক্তবর্ণ তাঁতের শাড়ি,
মঁজরী... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৪৩ বার পঠিত     like!

রাগ ও অভিমান

লিখেছেন বাস্তব বাদী, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:৩২

মানুষ রাগ সবার উপর ই করতে পারে কিন্তু অভিমান করে শুধু একান্ত আপনজনের উপর ই।
তাই রাগ আর অভিমানের পার্থক্য বুঝতে হবে। বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৪৫৮ বার পঠিত     like!

যন্ত্রণাদায়ক ঘাড় ব্যথা থেকে মুক্তি পেতে কার্যকরী ৪ টি ব্যায়াম

লিখেছেন জয়িতা রহমান, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২৫

একটানা বসে কাজ করলে, অনেকটা সময় কম্পিউটার/টেলিভিশনের দিকে তাকিয়ে থাকলে এবং শোয়া-বসার ভঙ্গিমায় সমস্যা হলে যন্ত্রণাদায়ক ঘাড় ব্যথা শুরু হয়ে যায়। অনেক সময় এই ব্যথা এত বেশি বেড়ে যায় যে কাজ করতে বেশ সমস্যায় পড়তে হয়। ঘাড় ঘোরানো কিংবা নড়ানো যায় না।

তাই একটানা বসে কিছু করা একেবারেই উচিৎ নয়। এবং... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৪০১ বার পঠিত     like!

আত্নপলব্ধি

লিখেছেন সূর্য পলাশ, ২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১:১৯


সূর্য পলাশ

প্রণয়হীন প্রেমে বুঁদ হয়ে গেছে আমার ব্যাক্তিত্ব,
বাঁধহীন বাঁধনে আটকা পড়েছে আমার অস্তিত্ব !
একি মরীচিকায় দৃষ্টি ভ্রম হলো মোর সঙ্গী,
ন্যাকামো আর নাটকীয়তায় মেতেছে ভাবভঙ্গী !

মঞ্চ কাঁপানো মিথ্যাবাদীরাই যখন সঞ্চালক,
নষ্টরা জিম্মি করেছে যত স্বীকৃতির স্মারক !
নোংরামির মধ্য দিয়েই করতে হচ্ছে তাকে অর্জন,
এ যেন জীবদ্দশায় আমার... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য