♥♥♥ তুমি ছাড়া..... (লিরিক্স) ♥♥♥

আকাশে চাঁদ
ছিলো একা
পাহাড়ি ঝর্ণা ঝরা,
তাদের মনেতে
কোনো ব্যথা
ছিলো কিনা বুঝিনি!
.
সে ব্যথা বোঝার আগে
হারিয়ে তোমাকে,
তোমাকে হারিয়ে বেদনা
ঝরেছে হৃদয়ে।।
.
কি'যে বেদনা
তুমি বোঝনা
তোমাকে ভুলে থাকা
কোনোদিন বুঝি
হলো না.....।

লিখতে পারিনা
কোনো গান
আজ তুমি ছাড়া,
ভাবতে পারিনা
কোন কিছু আর
তুমি ছাড়া।
.
কি'যে যন্ত্রনা
এই পথচলা
বিরহ স্মৃতি
তোমাকে ঘিরে
তুমি জানোনা।






