চিনিনি তো ‘ও’ কে?
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৮:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শহীদুল ইসলাম প্রামানিক
ভর দুপুরে তাকিয়ে দেখি
জানালা দিয়ে তোকে
একটি ছেলে হাত ধরেছে
চিনিনি তো ‘ও’ কে?
তোর সাথে সে ঘুরছে কেন
বে করেছিস নাকি?
ঘোমটা দিয়ে হাঁটতে গিয়ে
মুখ রেখেছিস ঢাকি।
বরের সাথে যেমন করে
নতুন বউয়ে হাঁটে
তেমন করে হাঁটছিলি তুই
গিয়ে নৌকা ঘাটে।
সেদিন না হয় ঝগড়া করে
গো ধরে আর যাইনি
তার পরেতে অনেক খুঁজেও
তোর দেখা যে পাইনি।
ছোট্ট ভুলে ভুলেই গেলি
আমার ভালবাসা
তোর সাথে যে ঘর বাধিবার
ছিল অনেক আশা।
কিন্তু একি দেখনু সেদিন
আমার নিজের চোখে
সেই থেকে যে এদিক সেদিক
খুঁজছি শুধু তোকে।
সত্যি নাকি বে করেছিস
ওই ছেলাটাই বর,
কোথায় পেলি? কি করে সে?
কোন খানে তার ঘর?
আমায় ভুলে ওই ছেলেকে
কেমনে বাসলি ভাল?
এইদিকে আয়, রাগ করেছিস
মুখ করলি যে কালো?
আমি না হয় কুশ্রি ছিলাম
সেও তো সুশ্রি নয়
আমায় ছেড়ে এই বিয়েতে
হয়েছে কি জয়?
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
মেহবুবা, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:১৪

ব্লগ স্কুল, মজারুছোটন চলে স্কুলেতে বই শ্লেট হাতে ,
বদরুল ভাই কাঁদছে ভীষন যাবে সাথে সাথে,
চান্কু হল লক্ষ্মীছাড়া পান্কু হয়ে ঘোরে ,
চিটি যাবে সবার আগে উঠল...
...বাকিটুকু পড়ুন
একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন