হায়রে জীবন!!!!
তোমার বিলাস অট্টালিকায়
হাজারো ঝাড়বাতি,
ছাউনি-ছাদ ঐ আকাশ আমার
চাঁদ-তারকা'ই সাথী।
রং বাহারী জীবন তোমার
আহ্লাদে আটখানা,
কাদা-মাটির প্রলেপ আমার
বাহারি শার্টখানা।
এসি কারের সঙ্গী তোমার
লাট সাহেব আর ম্যাম,
লোকাল বাসে আমার জীবন
পোহায় ট্রাফিক জ্যাম। বাকিটুকু পড়ুন



