ধলেশ্বরীর পুরবৈয়াঁ প্রবাহে
লাইফ জ্যাকেট গায়ে চড়িয়ে
ভেসে চলেছি তোমার বুকে-একূল থেকে ওকূলে,
তোমার বৈকালিক পুরবৈয়াঁ প্রবাহ আড়মোড়া ভাঙছে
আমার বুকের ওপর-ধলেশ্বরী!
ভাবছ তুমি, আমি সুখেই আছি ভীষণ!
বুকের কাছে সন্তর্পণে কান পাতো স্রোতস্বিনী
শুনতে পাচ্ছো কিছু? আর্তনাদ?
আর্ত হৃদয় আছে আরোহনে ভীষ্মের শরশয্যায়
রক্তপ্রবাহে ভেসে যাচ্ছে উর্বর মনোভূমি
যন্ত্রণা আছে, কাতরতা আছে, তৃষ্ণা আছে
আছে মহাকালের আদিম ক্ষুধা;
নেই কেবল স্বেচ্ছা... বাকিটুকু পড়ুন




