এটা মূলত রাজত্বহীন রাজকুমারদের গল্প
কাল রূপার সাথে আবার আমার প্রেম হল।
অচিরেই প্রথম দেখার সেইসব সাত-পাঁচ শুভক্ষণ সাথে নিয়ে
রূপার চোখের প্রতিটা সিঁড়ি ভাঙার সাধটুকু আবার আমাকে পেয়ে বসল।
ইদানিং রূপার শরীরের নুড়ি-বালি কণা...
আমাকে সুরমা টানা রাজপথের গল্প শোনায়।
আমিও তাকে পারদের স্পর্শের মতো কাছে টেনে নিয়ে
বাধ্যতাবশত গন্ধ নিই, ঠিকই।
তার কাশপশমে বোনা প্রতিটা লোমকূপে
এক-একটুকরো ভালোবাসা বিন্দু বিন্দু... বাকিটুকু পড়ুন









