somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ছুটে আয়...

লিখেছেন ফেরদৌস আহমদ সুজন, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৮

৩০/০৯/২০১৪_ সকাল-১১ঃ০৫ মিনিট




আয় রে ছুটে আয়

এই মনের আঙ্গিনায়

নুপুর বেঁধে দু’পায়

আয় রে ছুটে আয়। বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭২ বার পঠিত     ০ like!

পবিত্র মনে হয়

লিখেছেন কারুিণক, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

পবিত্র মনে হয়
-কিশোর কারুণিক

এখনো নিজেকে পবিত্র মনে হয়
দেহ মন একাগ্র চিত্তে
তোমাকে পাবার আশায়
এখনো আমি উন্মুখ।

তোমাকে বড় প্রয়োজন
আমার দারিদ্রতা, আমার অভাববোধ
শুধু তোমার বীহনে।

নীলাময় আকাশ তোমাকে পেয়েছে
পাখি, সবুজ বৃক্ষলতা
অরুপ জলধারা
তোমার সান্নিধ্যে পেয়েছে ব্রহ্মত্ব!

হে তুমি এসো, ঐশ্বর্য্য হয়ে
এসো শান্তির দুত হয়ে
এসো কল্যাণকর তরে

এসো হে
তোমার আসার আশায় পথ চেয়ে
দূর করো গ¬ানি
দূর করো মন্দা
দূর করো... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৫ বার পঠিত     ০ like!

'রাজপুত্তুর' সম্পাদনার কাজ চলছে

লিখেছেন টোকন ঠাকুর, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:৩৫

'রাজপুত্তুর' সম্পাদনার কাজ চলছে

রবীন্দ্রনাথের মনকাড়া শিশুতোষ রচনা ‘সে’ অবলম্বনে নির্মাণ চলছে রাজপুত্তুর নামে একটি চলচ্চিত্র। রবীন্দ্রনাথের মৃত্যুর পর লীলা মজুমদার তাঁর কৈশোরক সংকলনে ‘সে’র দশম পরিচ্ছদটাকে আলাদা গল্প হিসেবে ‘সুকুমার’ নামে ছেপেছিলেন। এই গল্পটিই 'রাজপুত্তুর'-এর চিত্রনাট্যের ভিত্তি। 'রাজপুত্তুর' ছবির শুটিং হয়েছে গাজীপুরের কাপাসিয়ার দরদরিয়া গ্রামে, প্রবাসী সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     ১ like!

তব পরাজয়, তবু ফিরে আসা ।

লিখেছেন নিঃশব্দ নাগরিক, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯

জাগতিক পৃথিবীতে জয়-পরাজয়, ন্যায়-অন্যায় পরিমাপের কিছু parameter থাকে, থাকে কিছু সীমাবদ্ধতাও। এই সীমাবদ্ধতার অর্ন্তযাতনা বীভৎস । কিন্তু বাহ্যিক রূপটা অপ্রকাশিত । তাই ভিতরের অর্ন্তদাহ বাহিরে কোনমাত্র জানান দেয় না । কিন্তু ব্যক্তিমাত্র উপলব্ধি করে পরাজয়ের অসীম যাতনা । এই যাতনা কতক ন্যায় বিচারে, কতক অবিচারে উভয়েই হতে পারে । দু’টোর... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১২১ বার পঠিত     ০ like!

বিভ্রম!

লিখেছেন সাদাত হোসাইন, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:২৯

আমায় কেউ ডাকলে বলি, নেই।
হারিয়ে গেছি সেইতো কবে, ভীষণ অলক্ষেই।
দেখছ আমার শরীরটাকে, আমায় দেখ কই?
ছায়ার ভেতর মিথ্যে কায়া, 'আমার' 'আমি' নই।
---------------------------------------------
বিভ্রম/সাদাত হোসাইন
বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৯০ বার পঠিত     ২ like!

মাথায় লুঙ্গি বেধে সাঁতরে নদী পার।।করেছেন কখনো??

লিখেছেন শাহ আজিজ, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ১০:০৭

আমি ও আমার চাচাত ভাই একজন ফুটবল খেলোয়াড়ের বাড়িতে যাচ্ছি। এটা একটা গুরু দায়িত্ব এবং খেলোয়াড় বাগাতে আমাকে যেতে হচ্ছে একজন আয়োজক হিসাবে। স্কুলের শেষ পর্বে আমি,গ্রামে নির্বাসিত জীবন কিন্তু আনন্দ যথেষ্ট।আমরা পশুর নদীর বেড়িবাধ ধরে পশ্চিম দিকে এগুচ্ছি। কলেজের পর আর কিছু নেই । একদিকে নদী আর একদিকে ধানক্ষেত।... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৭০ বার পঠিত     ১ like!

ডাকপিয়নের দিনগুলিতে

লিখেছেন রশীদ আবরার িরয়াদ, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৫৫

বাংলালিংক আশ্বাস দিয়েছে কল ড্রপ হবে না।অতি উত্তম।তবে কল ড্রপ জিনিসটা খারাপ না।জিপিতে ৫৯ মিনিট হতেই কল ড্রপ হয়।এটা অনেকটা সতর্কবার্তা-'হইছে বাপ।বহু কথা কইছস।এইবার অফ যা।ঘুম যা ব্যাটা।'
বয়স তো কম হয় নাই।আমিও তো জানি বাঙালি ঘণ্টার পর ঘণ্টা এমন কি জরুরী কথা বলে।বেশিরভাগ কথাই থাকে আজাইরা।মাঝখানে মুঠোফোনের দু প্রান্তের দু... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১২৬ বার পঠিত     ০ like!

জেনারেশন ইলেক্ট্রনিক ডিভাইসের কাছে পরাজিত হচ্ছে।

লিখেছেন চা-ওয়ালা, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

আমরা মানব সমাজ যন্ত্রের উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পরেছি । কোন কারণ ছাড়াই রিমোট নিয়ে এক চ্যানেল থেকে অন্য চ্যানেলে ঢুঁ মারি ।অথচ ফুটবল খেলা ছাড়া একটি প্রোগ্রাম ভালো মতো দেখা হয় না। আবার ফেসবুক আর ইন্টারনেটে অকারনে ঘুরাঘুরি তো আছেই।
আর দৈনিক একটা-দুইটা মুভি দেখা সম্প্রতি রুটিনে পরিণত হয়েছে।
অথচ... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৫৩ বার পঠিত     ৩ like!

জানি না কি লিখলাম...

লিখেছেন অন্ধকার ছায়াপথ, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৪৮

জানি তোর কষ্টগুলো...অশ্রু হয়ে ঝরবে শুধু...
স্বপ্ন হয়ে গান গাইবে না...
চিড়ে ধরা ভালোবাসা..একলা পড়ে রইবে জানি...
ভালোবাসার রং গায়ে মাখবি না... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১৪৭ বার পঠিত     ০ like!

এবোলার রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হল

লিখেছেন হিমাদ্রি হেম, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:৩৯

এবোলার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য চিকিৎসা বিজ্ঞানীদের। অবশেষে আবিষ্কৃত হল এই মারণ ভাইরাসের প্রতিষেধক। এবোলার ভ্যাকসিন তৈরি করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কানাডার গবেষকরা। তবে আরও বেশ কয়েকটি কঠোর পরীক্ষা-নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।

জানা গিয়েছে, দীর্ঘ গবেষণার পরে এবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা।... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     ০ like!

"প্রিয় রুদ্র"- তসলিমা নাসরিনের চিঠি

লিখেছেন হাসান নাঈমুল, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২৫



"রুদ্র মুহাম্মদ শহিদুল্লাহ" বাংলা সাহিত্যে কতখানি অবদান রেখেছেন জানিনা তবে আমার মনের অনেক বড় অংশ জুড়েই রয়েছেন তিনি।
গত ১৬ অক্টোবর ছিল এই মহান দ্রোহ ও প্রেমের কবির জন্মদিন। ব্যস্ততার কারনে লেখা হয়নি তাকে নিয়ে।
রুদ্র কে লেখা তসলিমা নাসরিনের এই চিঠি সামুতে পোষ্ট করেই তার প্রতি শ্রদ্ধা জানাবে তার এই... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৯০২ বার পঠিত     ১ like!

ফিরে এসো

লিখেছেন আহমেদ আলাউদ্দিন, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২০




হে প্রাণ ফিরে এসো, এই শবের দেশে
এই পাঁজর ঘেরা জেল হাজতে
ফিরে এসো, ফিরে এসো
একটু জল দাও, আর খুব গভীরে ধীরে ধীরে
বেড়ে ওঠা আগাছায় চালিয়ে দাও তোমার নিড়ানি
অনেক কাল পরিচর্যা হয়নি
এই দেখ কেমন ঊষর পরে আছি
ফিরে এসো বাঁচিয়ে তোলো!

তোমার বৈকালিক ঘুম অনেক হয়েছে 'প্রাণ'
রাত্রি দ্বিপ্রহর কিংবা
রাত ফুরানোর আগেই তোমার হারিয়ে যাবার... বাকিটুকু পড়ুন

৩৮ টি মন্তব্য      ৭৯৬ বার পঠিত     ৯ like!

হতে চাই তোর নায়ের মাঝি

লিখেছেন খান এম ইসলাম, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:২০

বাতাসে কান পেতে শোন্
উজান দেশের সুন্দরী বালা
ভাটির দেশের এক কৃষ্ণকলি
হতে চাই তোর নায়ের মাঝি
ছলাৎ ছলাৎ বাইবো নাও ।

নাকফুল তোর নাকচাবি
ফুলের গন্ধে মৌ মৌ
বাড়ন্ত দেহ
সোনালী কিলিপ পিঠময়
আলুথালু কেশ ঢেউ তোলা
একা একা আমি পাহাড়া দেবো ।

নদী হবো সখি বললে তুই
কুলুকুলু ধ্বনি জন্ম দেবো
মেখে নেবো জল... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ১০৩ বার পঠিত     ১ like!

শুদ্র দ্য গংরিড: স্তব্ধ বনরাজ্য

লিখেছেন মোস্তাফিজ ফরায়েজী জেরী, ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৯:১৩

এগিয়ে নিয়ে চলছি কাহিনী। কেমন হচ্ছে ফিকশন শিশুতোষ উপন্যাসটি জানা নেই। একেবারে খসড়াভাবে প্রকাশ করছি। ভুল-চুক ক্ষমার দৃষ্টিতে দেখবেন।
-লেখক, মোস্তাফিজ ফরায়েজী জেরী
--------------------------------


সন্না সোমান্দ্র বাঘ রাজার কাছে ফিরে আসলো আবার।
বাঘ জানালো, ‘আমরা বনের প্রাণীরা অনুধাবন করছি, আসলে এভাবে চলতে পারে না। আমরা মানুষদের আর ক্ষতি করব না। আবার মানুষেরাও আমাদের ক্ষতি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৬১ বার পঠিত     ০ like!

সালফিউরিক দগ্ধ গোলাপ

লিখেছেন আল-মামুন জুয়েল (হিমু), ২০ শে অক্টোবর, ২০১৪ রাত ৮:৫৮





তিল তিল করে বেড়ে উঠছিল ,দুটি ,চারটি ,ছয়টি
করে মেলছিল সবুজ ডানা সূর্য পানে ।
প্রতিদিন সপ্নস্নানের আবেগ নিয়ে
ভর দিয়ে স্বপ্ন ডানায় ,উড়ছিল কিশোরী স্বপ্নরা
হঠাৎ একটা কুঁড়ি,কলি হয়ে উঠছিল ,মন্দ লাগছিলনা ।
বাতাসে গন্ধ মেখে ,বৃষ্টি আদর নিয়ে পাপড়ি গুলো
মেলছিল ডানা প্রজাপতির মত ,কখন জানি
যৌবন এসে গেলো ,ভালোই লাগছিলো... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৮৮ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য