নিবেদন
এই আছে
এই নাই,
সকলই মিলায়ে যায়
ক্ষণিকের পরে!
তবু, যাহা কিছু ছিলো স্বপ্ন,
যাহা কিছু হলো সত্য,
সকলই দিলাম তোমার তরে।
চন্দ্র; তারা রাশি রাশি,
হাসিতেছে মিটিমিটি
রাতভর আকাশে,
আমি শুধু চেয়ে দেখি,
স্পর্শীতে নাহি পারি
কেমনে দিবো বলো তোমারে এনে?
তাই, শুধু দু ফোঁটা জল,
ধরণীর কিছু ফুল
আর চারটে চরণ কবিতার
দিলাম যত্ন করে
রাখিয়ো হৃদয়ে ভরে
লুটায়ো না, সখা,
লুটায়ো না ধূলায়! বাকিটুকু পড়ুন




