পড়ে আছে অবশেষ
পড়ে আছে অবশেষ; অনড়, অক্ষয়
শূন্যতার ঝড় ওড়ে ঘরে।
মেঘের হিংস্রতায় পোড়াপাপ
মিশে গেছে দেহের রক্তে;
অজস্র চোখেরা দেখেছে অবাক
নীলিমার নীল খসে পড়ে
বেদনামদির তন্দ্রায় কে ডাকে নিঃশব্দে
অতীতের কেউ; কালো কয়লার স্মৃতি।
ধ্বংসরা জড়ো হয় বিবর্ণ মাঠে
সন্ধ্যা নামে একেলা অবস্বাদে
চিবুকে জেগে ওঠে চৈত্রক্ষরার রাত;
সময়ের সমষ্টি কেবলই নিঃসঙ্গপ্রহর। বাকিটুকু পড়ুন






