somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বসন্তের আগমন মানেই তরুণ হৃদয়ে নতুন প্রাণের সঞ্চার আর তারুণ্যের সাহসী উচ্ছ্বাস

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৯:০২


ফুল ফুটুক না ফুটুক
আজ বসন্ত।

শান-বাঁধানো ফুটপাথে
পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ
কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে
হাসছে।


আজ পয়লা ফাল্গুন, বসন্তের প্রথম দিন। কোকিলের মায়াবী সুরে জেগে ওঠার দিন। মাঘের হালকা হাওয়ার বন্ধন থেকে জীর্ণতা সরিয়ে ফুলে ফুলে সেজে ওঠার মুহূর্ত। শীতের হাওয়ার বিদায়ের পথ ধরে সহাস্যে উঁকি দেয় ঋতুরাজ বসন্তের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৫৬৬ বার পঠিত     like!

আরো বেশি গভীর ভালোবাসা দাও প্রিয়তমা

লিখেছেন ইসিয়াক, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ৭:৫৭


আরো বেশি গভীর ভালোবাসা দাও সোনা,
আমায় আরো নিবিড় স্পর্শে জড়িয়ে ধরো।
এতো কাছে এসো যেন দুই হৃদয়ে নিবিড়
নিরন্তর ভালোবাসাবাসি লেগে থাকে সারাক্ষণ।

বাহুডোরে এমন বাঁধনে বাঁধো প্রিয়তমা,
যেন তোমার উষ্ণতা আমার উষ্ণতায় মিশে
ভালোবাসার নতুন ইতিবৃত্ত প্রতিষ্ঠা পায় প্রতিক্ষণে।

ভালোবাসো প্রিয়তমা এমন নীরন্দ্ধ্র, যেন
মৃত্যু আমাদের আলিঙ্গন মুক্ত না করতে পারে!
ওপারেও যেতে চাই সহমরণে। বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৬৩২ বার পঠিত     like!

ব্যাবিলনের বারবণিতা

লিখেছেন জাতিস্মরের জীবনপঞ্জী, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ ভোর ৫:১২

সিগারেটে শেষ টান দিয়ে রিভলভিং ডোর ঠেলে পলের অফিসে ঢুকলাম। শরীরের বাম পাশে ঝুলে থাকা স্যাচেল ব্যাগটাতে সযত্নে হাত বুলালাম, এর ভেতর থাকা গত এক বছরের পরিশ্রমের ফসল পলের হাতে বুঝিয়ে দিয়ে আগামী দিনের খরচের জন্য ব্যাংক ড্রাফট বুঝে নিতে হবে। টাইপরাইটারের একঘেয়ে খটখট আর টেলিফোনের বিরক্তিকর রিং রিং শব্দ... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৩৭ বার পঠিত     like!

অমর একুশে বইমেলার ডায়েরি-১১

লিখেছেন রেজা ঘটক, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ৩:৪৩

বুধবার ছিল অমর একুশে গ্রন্থমেলার একাদশতম দিন। বইমেলা গতকালও ছিল নতুন বইয়ের ঘ্রাণে মুখোরিত। ছিল বইপ্রেমীদের কবি-সাহিত্যিকদের জাম্পিস আড্ডা। কিন্তু বইমেলায় গিয়ে বারবার যে জিনিসটি আমার ভেতরে প্রশ্নের ঝড় তোলে সেটি হলো- আমাদের প্রকাশনা ব্যাপারটি কেন প্রকাশনা শিল্প হিসেবে গড়ে উঠছে না?

আমাদের এত হাজার হাজার বই প্রকাশ পায়, আমাদের... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩৫ বার পঠিত     like!

ফাল্গুনী শুভেচ্ছা

লিখেছেন কামরুন নাহার বীথি, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ২:১৪



"বসন্তে ফুল গাঁথল আমার জয়ের মালা।
বইল প্রাণে দখিন-হাওয়া আগুন-জ্বালা।
পিছের বাঁশি কোণের ঘরে মিছে রে ওই কেঁদে মরে---
মরণ এবার আনল আমার বরণডালা।"....
.........................কবিগুরু রবীন্দ্রনাথ!























★★★★★★★★★★★★★★★★★★★★★★★ বাকিটুকু পড়ুন

১৭ টি মন্তব্য      ৩৮৯ বার পঠিত     like!

অতঃপর বসন্ত এসে গেছে

লিখেছেন সেলিম আনোয়ার, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:৪৮



অতঃপর বসন্ত এসে গেছে আজিকে রাত শেষে
ভোরের রবি দেখো উঠিবে—ঠিকই বসন্তের আবির মেখে গায়,
এভাবেই শীত শেষে ঋতুরাজ বসন্তের হয় আগমন ধরায়
তোমার আমার প্রেমের আলিঙ্গনের অভিপ্রায় ।
এখনো শীতের আমেজ রয়ে গেছে
মধুবনে হয়তো ধরেনি আম্র মুকুল
ব্যকুল কন্ঠে হয়তো এখনো গেয়ে উঠেনি বসন্ত কোকিল
... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     like!

যাহার জন্য প্রযোজ্য

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১:২৮


যে মানুষটি,
ভর দুপুরে তপ্ত সূর্যের দিকে তাকিয়ে আগুনে চোখ পোড়ায়,
- সেটি আমি।
যে মানুষটি,
প্রচন্ড বৃষ্টিতে ইচ্ছে করে ভুলে ছাতা ছাড়া বের হয়ে আনন্দে জলে ঝরে ঝরে পড়ে,
- সেটি আমি।

যে মানুষটি,
বোকা বিকেলে নিজের দীর্ঘ ছায়ার পিছনে অযথাই ছুটে ঘাম ঝরায়,
- সেটি আমি।

যে মানুষটি,
বিরহী জোছনায় চাঁদের হাহাকারে কাঁদতে বসে চিৎকার করে,
- সেটিও আমি।

এক... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৮২ বার পঠিত     like!

একটি সাহসী গল্পের আড়ালে অনেকগুলো গল্প থাকে যা কখনো কোথাও প্রকাশিত হয়না।

লিখেছেন শাফায়াত উল্লাহ রহমত, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৫২

ভ্যালেন্টাইন ডে সমাগত। তরুণ-তরুণীদের কাছে আসতে কাড়ি কাড়ি টাকা ঢেলে বহুজাতিক কোম্পানিগুলো ফলাও করে কাছে আসার সাহসী গল্পের চিত্রনাট্য প্রচার করছে। কিন্তু এই কাছে আসার গল্পের পিছনে অনেক না বলা গল্প থাকে। গল্প থাকে ধর্ষণ-এবরশনেরও..।

অবাক করা তথ্য হলেও প্রতিবছর দেশে ৭ থেকে ৮ লাখ এবরশন করানো হয় এবং এটাই বাস্তবতা।... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯১ বার পঠিত     like!

আজহারীর নিন্দুকদের কিছু কমন বৈশিষ্ট্য

লিখেছেন আসিফ শাহনেওয়াজ তুষার, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৪৯

প্রখ্যাত আলেম এবং বর্তমান তরুনসমাজের আইডল মিজানুর রহমান আজহারীর যারা বিরোধিতা করে তাদের কিছু কমন বৈশিষ্ট্য :

## তাদের বেশিরভাগই নামাজের ধারেকাছেও যায়না। পবিত্র কুরআন শরীফ পড়া তো দুরের কথা ইসলামিক কোন বই পুস্তকও পড়তে চায়না। তবে ইসলামী আলেম ওলামাদের বিরুদ্ধে তাদের সকল পান্ডিত্য জাহির হয়।

##... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৮৪ বার পঠিত     like!

চিন্তার দৈন্যতাই অহেতুক তর্কের উৎস

লিখেছেন আসিফ শাহনেওয়াজ তুষার, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:৩৯


আমাদের দেশের চিন্তার দৈন্যতা নিয়ে বরাবরই কথা বলে আসছি। অপ্রয়োজনীয় তর্ক আর অহেতুক উৎসাহের জন্য আমাদের দেশের কিছু মানুষ মাহের। তবে এদের সংখ্যা এমন বিশাল কিছু নয়, কিন্তু এদের আওয়াজটা জোরালো। উদাহরণ দিই, জনৈক ইসলামি বক্তার দামি গাড়ি চালানোর ছবি নিয়ে কথা উঠেছে। যারা কথা তুলেছেন তাদের বেশিভাগকে নজর-আন্দাজ করা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২০৪ বার পঠিত     like!

ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী তারকেশ্বর দস্তিদারের ৮৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি ( ১২ জানুয়ারি)

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১২:০৪


তারকেশ্বর দস্তিদার ভারত উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন অন্যতম ব্যক্তিত্ব। বিপ্লবী দলের সদস্য হিসেবে ১৮ এপ্রিল, ১৯৩০ সালে চট্টগ্রাম অস্ত্রাগার আক্রমণের কার্যক্রমে তিনি অংশগ্রহণ করেন। প্রধান নেতা সূর্য সেন ধরা পড়লে তিনি ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির নেতৃত্ব নিয়ে আন্ডারগ্রাউন্ডে থেকে বিপ্লব পরিচালনা করেন। ১৯ মে ১৯৩৩ তারিখে গহিড়ায়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩১১ বার পঠিত     like!

প্রেম- প্রেমিকা-ও ঈশ্বর

লিখেছেন প্রথম বাংলা, ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৫৯

মাথার উপর নবমী তিথির চাঁদ
জমিনে রূপার আলো’
ঘাসের উপরে শিশিরের প্রেম
সে যেন এ এক অনন্ত হেম-
অলকে তোমার ক’ফুটা শিশির করছিলো ঝলোমলো।

কেবল দুজন, বসার নিচেতে কাটা ধানের ঢের.
ভালবাসা নয়, আলোচনা ছিলো ঈশ্বর কণিকের।
শুনালে কাহানি, টানেল হয়েছে মাটির দুকিলো নিছে.
অনেক লেগেছে বিজ্ঞানি-টানি গডকণাটার পিছে..।

তখন আমার হৃদয আকাশে তুমি তারা হয়ে জ্বলে
হেলালী... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     like!

অমৃতা শেরগিল এক নিমফো মহিলা মাষ্টার পেইন্টার

লিখেছেন শের শায়রী, ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৯



কিছু কিছু মানুষকে নিয়ে লিখতে বুকের পাটা লাগে, অমৃতা শেরগিল নামক ইন্ডিয়ান আর্টিষ্টও তেমনি একজন। অনেক দিন ধরে ভাবছিলাম একে নিয়ে পোষ্ট দেয়া ঠিক হবে কিনা? এমনকি এখনো ভাবছি একে নিয়ে লিখব কিনা? কিন্তু এক ভয়াবহ দুর্নিবার আকর্ষনে লেখাটা এগিয়ে যাচ্ছে, আমার মনের একটা অংশ বলছে একে নিয়ে... বাকিটুকু পড়ুন

৭২ টি মন্তব্য      ২৭৫৩ বার পঠিত     ১৯ like!

নতুন কারিকুলাম প্রণয়ন ও শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনের আশা | আলোচনা পোস্ট

লিখেছেন রসায়ন, ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:১৩

বাংলাদেশ সরকার আমাদের বিদ্যমান কারিকুলাম ঢেলে সাজানোর কাজ করছে । প্রতিনিয়ত এ নিয়ে শিক্ষা ভবনে চলছে ওয়ার্কশপ । সেই ওয়ার্কশপে অংশগ্রহণকারী শিক্ষক ও বিশেষজ্ঞদের কাছে কারিকুলাম রিফর্মের যে আপডেটগুলো জানলাম তাতে বাংলাদেশকে নিয়ে মনে আসার সঞ্চার হলো ।

বিশেষ দ্রষ্টব্যঃ এগুলো এখনো প্রক্রিয়াধীন এবং আমার পোস্ট কোন রেফারেন্স নয়... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২৫৪ বার পঠিত     like!

ভ্যালেন্টাইন ডে ও কিছু কথা!

লিখেছেন মোঃ হৃদয় মোল্লা, ১২ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১০:৪৩

বিভিন্ন দিবস পালন যা অমুসলিমদের অনুসরণ করে করা হয়, যার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই, যা শরিয়ত সম্মত নয় সেই সব দিবস গুলো পালন করা হারাম।

রোজ ডে, চকলেট ডে, টেডি ডে, ভ্যালেন্টাইন ডে ইত্যাদি হারাম যে সব ডে রয়েছে যেগুলো ইসলাম বহির্ভূত; সেগুলো কোন মুসলমানের পালন করা উচিত নয়।

আপনি মুসলমান... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ২২৯ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য