somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ব্লগে রাজনীতি করার চেয়ে মাঠে নামুন

লিখেছেন আমি মিয়াবাড়ির ছেলে, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১:১১



আমাদের মাঝে একশ্রেণীর ব্লগার আছে—তারা প্রকাশ্যে-অপ্রকাশ্যে প্রতিনিয়ত শুধু সরকারবিরোধী রাজনৈতিক লেখা ছাড়া আর কিছু লিখতে পারে না। সবসময় এদের টার্গেট ইনিয়েবিনিয়ে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধের পক্ষের সরকার, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস, স্বাধীনতার অবিসংবাদিত নেতা শেখ মুজিব ইত্যাদি। এরা বুঝেশুনে, জেনেশুনে ও স্বজ্ঞানেই এসব লিখে থাকে। উদ্দেশ্য সস্তা জনপ্রিয়তা অর্জন করা। কিন্তু এদের... বাকিটুকু পড়ুন

২১ টি মন্তব্য      ৪১৯ বার পঠিত     like!

ওয়াজ মাহফিল ও রাজনৈতিক কড়চা

লিখেছেন আশরাফুল অ্যাস্ট্রো, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৮


শীতকাল মানেই প্রতি রাতেই গ্রাম কিংবা শহরে র অলিতে গলিতে মাইকের পর মাইক লাগিয়ে চরম মাত্রায় শব্দ দূষণের মাধ্যমে কিছু আলেম ওলামাদের চিৎকার , তর্জন গর্জন এর মাধ্যমে ধর্মীয় বিষবাষ্প ছড়ানোর উপলক্ষ। মাঝে মাঝে মাহফিলের মাঝখানে কিংবা শেষের দিকে সরকারের গুণকীর্তন ও শুনা যায় ,আয়োজকদের তেলবাজিও শুনা যায়।

আগে ধর্মীয়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৬৮ বার পঠিত     like!

আত্ম কাব্য - নপুংসক মহিষ, গাধা, টিকটিকি

লিখেছেন সাখাওয়াত হোসেন বাবন, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:৫৭

মা বলে লিখিস না;
বাবা বলে লিখিস না ;
বউ বলে লিখো না ।
বন্ধুরা বলে লিখিস না ;
বড় ভাইরা বলে হাতে,চোখে, মুখে কুলুপ আঁটো
লিখো না, লিখে কি লাভ ?
ঘটে যাবে যখন তখন নিজের ই সর্বনাশ ।
গালে হাতে ভাবি, লিখিটা কি ?
ঠিক আছে, ঠিক আছে এই যে সেজেছি
নপুংসক মহিষ, গাধা, টিকটিকি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     like!

ক্যারি অন্

লিখেছেন আবদুর রব শরীফ, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ দুপুর ১২:২৪

পাহাড় ঘেরা এক বিশ্ববিদ্যালয়ে বিশাল খেলার মাঠ আছে! নাম বলবো না! সে মাঠে বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা হতো!
.
বিভিন্ন হলের মধ্যে প্রতিযোগিতা! সে প্রতিযোগিতায় এক ছাত্র দৌড়ে অংশগ্রহণ করতো! তার দৌড়ের স্টাইল দেখে সবাই হাসতো!
.
আমার বাসা মাঠের পাশে হওয়ায় রোজ বিকেলে তাকে দেখতাম সে প্যাকটিস করছে!
.
একটু লম্বু ছিলো ছাত্রটি! অদ্ভুত কার্টুন স্টাইলে... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     like!

চায়না সরকারি স্কলারশীপ ২০২০

লিখেছেন ইকবাল কবীর (রাখাল ছেলে), ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১১:১৬

চায়না সরকার প্রতি বছর বাংলাদেশ থেকে হাজার হাজার শিক্ষার্থীকে উচ্চ শিক্ষার জন্য বৃত্তি দিয়ে সহায়তা করে থাকে। চায়নাতে সাধারণত দুইটি ভর্তি ও বৃত্তি পাওয়া যায়।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৩৯ বার পঠিত     like!

আমরা কেমন মানুষ? পর্ব- ০৯

লিখেছেন নয়ন বিন বাহার, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৬

১৬।

একজনের সাথে দেখা হল। কথা হল। গল্প হল। বিদায়ের সময় বললেন,'ভাল থেকো।'
আমি প্রশ্ন করলাম, ' কিভাবে ভাল থাকব?'

আমার প্রশ্ন শুনে ভদ্রলোক খুবই বিব্রত হলেন। প্রশ্নটা করে আমি নিজেও লজ্জায় পড়ে গেলাম। ভাবলাম, বোকামি করে ফেলেছি!

স্কুলে থাকতে মুরুব্বিরা বলেছিল, ভাল করে পড়ালেখা কর।
তাই খুব ভালভাবে পড়ালেখা করে অংক বই এবং সব... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৩৮ বার পঠিত     like!

খেয়ালি কবিতা

লিখেছেন মেরুদণ্ড হীন, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ১০:৫৫

তিলোত্তমা এই শহরে
তোমার কথা কেউ ভাবে না।
বহু সবুজের কংকাল আর
স্বপ্নের আবরনে ঢাকা,
ঘামে ভেজা বাস্তবতায় তোমার কথা কেউ ভাবে না।
ধুলায় ধুসর ইচ্ছা গুলো
মেখে গায়ে অন্ধকারে এই অলিতে গলিতে ,
চুপটি করে তোমার কথা কেউ ভাবে না ।
রুক্ষ পিচের ফাটল গলে
ভালোবাসা ছড়িয়ে এই অবাক শহরে,
তোমার কথা আসলেই কেউ ভাবে না।
নাকি ভাবে তুমি নিজেই... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ২১৯ বার পঠিত     like!

সাতোর জানো মিয়া?

লিখেছেন সোনার হোরিণ, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:৫২




খুব নিকটবর্তি অতীতে বাংলাদেশে বি,এন,পি নামের দোর্দন্ড প্রতাপশালী, অতি জনপ্রিয় এক রাজনৈতিক দল ছিল। ডান, বাম, রাজাকার, গাজাকার, মুক্তিযোদ্ধা, চোর, বাটপার সহ বিভিন্ন রকমের মানুষের সংমিশ্রনে গড়া এই দলটি ভাল মন্দ মিলিয়ে গড় পড়তায় একাধিক বার রাষ্ট্র চালিয়েছে। বিরোধী দল হিসেবেও হাক, ডাক, তর্জন, গর্জন সব মিলিয়ে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৮৯ বার পঠিত     like!

দারুল উলুম ভাদুঘর: তিন দশকের সফর

লিখেছেন রওশন জমির, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:২৪

ভাদুঘরে আজ থেকে তিন দশক পূর্বে দারুল উলুম নাম নিয়ে একটি প্রতিষ্ঠানের সূচনা হয়েছিল, ঠিক দেওবন্দের দারুল উলুমকে অনুসরণ করে। যার তত্ত্বাবধান ও ছায়াতলে এর সূচনা হয়েছিল, তিনিই নিজেই তখন ঐতিহ্যবাহী জামিয়া ইউনুসিয়ার মহাপরিচালক হিসাবে কর্মরত এবং যার চেষ্টা ও নিষ্ঠায় তা বাস্তবায়িত হয়, তিনিও তখন সেই জামিয়া ইউনুসিয়ারই... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     like!

সংবাদপত্রের দুঃসময়ঃ বিশ্বজুড়ে সাংবাদিকদের হত্যার হার তুলনামূলক কমলেও বেড়েছে গ্রেফতার, হয়রানির পরিমাণ

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৯:০৭


সংবাদপত্র এবং সাংবাদিকতা দুটো বিষয় যে কোনো রাষ্ট্র বা সমাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এগুলো ছাড়া রাষ্ট্র-সমাজ অচল। পৃথিবীতে রাষ্ট্রিয় উত্থান-পতন এবং যুদ্ধ বিগ্রহের পেছনে সংবাদপত্র এবং সাংবাদিকরাই অগ্রণী ভুমিকা রেখে চলেছে। এই ভারতবর্ষ থেকে বৃটিশদের তাড়ানো থেকে শুরু দ্বিতীয় বিশ্বযুদ্ধ পর্যন্ত সবখানে সংবাদপত্র আর সাংবাদিকদের কলমের ভূমিকা ছিল... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৬৫ বার পঠিত     like!

হকিং, আইনস্টাইন ও মেরিলিন মনরো-১

লিখেছেন মুনির হাসান, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ সকাল ৮:১৪



১৪ মার্চ, ২০১৮
সকালে ছেলে-মেয়েকে স্কুলে পাঠিয়ে আবার কিছুক্ষণ শুয়ে থাকার বিলাসিতাটা আমি করতে পারি কারণ আমার অফিস শুরু বেলা ১১টায়। কাজে ১৪ মার্চের সকালেও আমি এমন গড়াগড়িতেই ছিলাম। গড়াগড়িটা টুটে গেল প্রথম আলো’র অনলাইনের প্রধান সেলিম খানের ফোনে।
“মুনির ভাই, আপনার ওস্তাদ তো চলে গেল। আর আপনি ঘুমাচ্ছেন!’।
সেলিম ভাই-এর... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৫৬৪ বার পঠিত     ১০ like!

বিজয় দিবস

লিখেছেন মুবিন খান, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ৩:০৫


ছোটবেলায় আমাদের শেখানো হয়েছে, বিজয় দিবস হলো আনন্দ দিবস। আমরা মুক্তিযুদ্ধ দেখি নি। আমাদের জানানো হয়েছে, নয় নয়টা মাস যুদ্ধ করবার পরে আজকের দিনটাতে পাকিস্তান পরাজয় মেনে নিয়ে আত্মসমর্পণ করেছিল। কিন্তু ততদিনে তিরিশ লক্ষ মানুষের প্রাণ তারা নিয়ে নিয়েছে। দু লক্ষ নারীর সম্ভ্রম ওই পরাজিত পাকিস্তানিরা লুন্ঠন করেছে। আমরা পাকিস্তানিদের... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     like!

জোরপূর্বক সম্পত্তি দখল করার চেষ্টা করলে আপনার করণীয়

লিখেছেন এম টি উল্লাহ, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১:৩০

প্রতিনিয়ত জমি, বাড়ী, ফ্ল্যাট হতে কেউ না কেউ দখলচ্যূত হচ্ছেন। প্রভাবশালী ব্যক্তিরা প্রায়ই অন্য লোকজনের স্থাবর সম্পত্তি জোর পূর্বক বা চাতুরী পন্থায় দখল করে বা দখল করার চেষ্টা করে ।
স্থাবর সম্পত্তি জোরপূর্বক দখল করার চেষ্টা করলে যে সমস্ত প্রতিকার আছে তা নিম্নে তুলে ধরা হলো-

আদালতে মামলা... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১০০০৬ বার পঠিত     like!

ব্যাক্তি সমালোচনা কি মুক্তিযোদ্ধাদের বা মুক্তিযুদ্ধের কটুক্তি বলে?

লিখেছেন শাহিন-৯৯, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৫৪



বিজয়ের মাস, শোষণ থেকে একটি জাতির মুক্তির মাস, বিজয় উল্লাসের মাস। স্বাধীনতার এত বছর পরে এসেও সত্যিকারের সেই বিজয় আমাদের অর্জিত হয়ছে কিনা, যা আমাদের মুক্তিকামী জনতার স্বপ্ন ছিল, তা প্রশ্ন থেকে যায়।

১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর পর্যন্ত প্রতিটি মুক্তিযোদ্ধার বুকে একটি স্বপ্ন ছিল হানাদার মুক্ত করতে হবে বাংলাদেশ, দীর্ঘ... বাকিটুকু পড়ুন

২৮ টি মন্তব্য      ৩৯৩ বার পঠিত     like!

অজ্ঞাতবাস

লিখেছেন স্বর্ণবন্ধন, ১৯ শে ডিসেম্বর, ২০১৯ রাত ১২:৩৯

তুমি নাকি অজ্ঞাতবাসে আছ?
কৌরবের গৌরবে আজো হস্তিনাপুর রক্তে লাল।
বুকের পাঁজরে অদেখা রক্তের ছোপ আমারো তো আছে,
পাওনি দেখা কি তার কখনোই!
খাণ্ডবদাহনের আগুন কখনো সখনো পড়েনা চোখেতে,
তবু পুড়ে যায় প্রাণ অগণিত!
শকুনির পাশা বারেবারে আমাদের মনে,
জাগিয়েছে প্রত্যাশা! চলো খেলি সর্বস্ব বাজি রেখে!
কিই বা আছে বলো মিছে ছুটে ভীরু জীবনের পিছে,
হয়তো প্রেম... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৯৯ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য