somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

তের বছর নতুন

লিখেছেন সনেট কবি, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ২:৩৯




তের বছর নতুন, এখনো সতেজ
প্রাণময় সভ্যতায় আছে পরিপাটি
মানবিক ভাবনায়। দেশপ্রেম খাঁটি
সেথায় বিরাজ করে অন্য উচ্চতায়।
চৌদ্দতে চৌকষ রূপে বিদ্যমান তেজ
রুচিশীল আলাপনে। আছে জ্ঞান ঘাটি
সঞ্চিত অন্তর রাজ্যে।স্বদেশের মাটি
জেগে থাকে চিরকাল তাঁর চেতনায়।

সামুর পাড়ায় থেকে তেরটি বছর
হয়েছেন এ পাড়ার গুণীজন এক
ব্লগার নতুন, যাঁর বিভিন্ন প্রহর
এখানে হাজির থেকে কেটেছে অনেক।
সামু জন্যে প্রীতি টান এখনো... বাকিটুকু পড়ুন

২১ টি মন্তব্য      ৩০৯ বার পঠিত     like!

মরীচিকা ( পর্ব - ১৮ )

লিখেছেন পদাতিক চৌধুরি, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৪১



অস্বীকার করবো না যে গত দু'দিনেই শান্তনুর প্রতি আমার একটা অনুকম্পা তৈরি হয়েছে । তাই দেখা করতে বললেও না আসাতে পরের দিন প্রথম পিরিয়ডে গিয়ে মনে মনে খুঁজতে থাকি ওকে । আমার কৌতূহলী চোখ দেখে ছাত্রদের অনেকেই আমার মনের কথা বুঝতে পারে । আমি মুখে কিছু না বললেও একজন... বাকিটুকু পড়ুন

১০৩ টি মন্তব্য      ১০০৯ বার পঠিত     ১৯ like!

১৩ বছর পার হলো ব্লগে_জীবনে_সব মিলিয়ে বলতেই হয়_Life is Beautiful.

লিখেছেন নতুন, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:১৬


১৩ বছর পার হয়ে গেলো ব্লগে, জীবনের ৩ ভাগের এক ভাগ ব্লগের পাঠক হয়ে অনেক কিছু শিখেছি, ৩০০ ব্লগ লিখেছি, অনেক কিছুই দেখেছি, অনেক কিছুই নতুন করে বুঝতে পেরেছি।

প্রথম ব্লগ লিখেছিলাম, ১০ ই ফেব্রুয়ারি, ২০০৬ সকাল ৯:১৪
https://www.somewhereinblog.net/blog/neoblog/1915

মালোয়েশিয়া গিয়েছিলাম হোটেল ম্যানেজমেন্টের ছাত্র হিসেবে। অনুপ্রেরনা ছিলো ইংরেজী কবি... বাকিটুকু পড়ুন

১১১ টি মন্তব্য      ৮১১ বার পঠিত     ১৭ like!

কুল ড্যুড প্রজন্ম এবং একটি দীর্ঘঃশ্বাস

লিখেছেন দেওয়ান তানভীর আহমেদ, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:০১

ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত।
কী? খুব রোমান্টিক লাগছে, তাই না?
আচ্ছা, কবি সুভাষ মুখোপাধ্যায়ের এই কবিতাটা পড়া আছে তো? জানি, পড়া নেই আপনাদের। কারণ কবিতাটা পড়া থাকলে এই লাইন টার মধ্যে জীবনেও রোম্যান্স খুজে পেতেন না, খুঁজে পেতে ন হাহাকা!
আপনাদের জন্যে কবিতার কিছু অংশ দিচ্ছি, পড়ে দেখুন-... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৩৯ বার পঠিত     like!

ব্যর্থতার ঘোরপাকে

লিখেছেন আংশিক ভগ্নাংশ জামান, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৭



আমি গল্প লিখি;
কথাগুলো ডানা মেলে উড়াল দেয়।

আমি লিখতে চাই কাব্য;
ছন্দহীন শব্দমালা হাহাকার করে।

আমি কবিতার পংক্তি নিংড়ে আবেগের ফোয়ারা ছোটাই। ভীষণ ক্রোধে সেই পংক্তিমালা আমাতেই দংশন করে।

ভীষণ চেনা সুর যখন অচেনা গানে রূপান্তরিত হয়; নির্বাক আমি তাই শ্রবণে ধন্য হই।

আমি যে বেদনার বিষম দংশনে দংশিত এক অপ্রত্যাশিত ছায়া।

আমাতে ভয় নেই!ভয় নেই!!ভয়... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২৯ বার পঠিত     like!

পরাণ ডোমের পোস্টমর্টেম

লিখেছেন ডা. অমিতাভ অরণ্য, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১১:৫৩



*হুজুর এক খিলি পান মুখে পুরতে পুরতে জানাল, ‘ওই পোলাডার উপরে ইবলিশের ছায়া আছে। খালি ছবি আঁকে আর চুপচাপ বইয়া থাকে।’

*পরাণের মাঝে মাঝে রক্তে প্রবল ঢেউ ওঠে। ঢেউ নাকি বিষ? সবকিছু অসহ্য মনে হয় তার কাছে। বাংলা মদের বোতল আর তাকে দমিয়ে রাখতে পারে না। পরাণ তখন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২১৭ বার পঠিত     like!

সব খারাপের দেশ বাংলাদেশ?

লিখেছেন রাজীব নুর, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:৫১



প্রথমেই বলে নিই- আমি আমার দেশটাকে অনেক ভালোবাসি।
বাংলাদেশ নিয়ে আমি অনেক আশাবাদী। ৭১ সালে আমরা পেরেছি। এখন কেন আমরা পারো না। কেন সব কিছু থেকে পিছিয়ে পড়বো। এর জন্য দায়ী কারা? বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান একবার খুব আক্ষেপ করে বলেছিলেন, ''সবাই পেয়েছে তেলে খনি, সোনার খনি, আর... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৪৫৬ বার পঠিত     like!

মুসলমানদের দলাদলি ও ইসলামের সর্বনাশ(পর্ব-২)

লিখেছেন ফরিদ আহমদ চৌধুরী, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:১৫



# শীয়ায়ে আলী (রা.)

সাহাবায়ে কেরামের (রা.) মধ্যে হজরত আলী ছিলেন মহাবীর। ইসলামের প্রতিটি যুদ্ধে তাঁর অসামান্য অবদান ছিল। বিশেষ করে খায়বর যুদ্ধে মহানবী (সা.) কিছুতেই জয় পাচ্ছিলেন না। ইহুদী যোদ্ধারা প্রাণপন যুদ্ধ করছিল। কারণ তারা বনু কোরায়জার ঘটনা জানে।পরাজয় মানে পুরুষদের হত্যা, আর নারী ও শিশুদের দাসত্ব।সেজন্য পরাজয় এড়াতে... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৩৬৮ বার পঠিত     like!

উনসত্তরের গণঅভ্যুত্থানের মহানায়কদের অন্যতম শহীদ সার্জেন্ট জহুরুল হকের ৫০তম শাহাদাত বার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ১০:০৪


বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের অন্যতম অগ্রপথিক শহীদ ব্যক্তিত্ব সার্জেন্ট জহুরুল হক। তদানীন্তন পাকিস্তান সামরিক বাহিনীর যে সকল অকুতোভয় বীর কর্মকর্তা পাকিস্তানী স্বৈরশান ও পরে পূর্ব পাকিস্তানের স্বায়ত্তশাসন তথা স্বাধীনতার দাবীতে সোচ্চার হয়েছিলেন সার্জেন্ট জহুরুল হক ছিলেন তাদের অন্যতম। আগরতলা ষড়যন্ত্র মামলার অন্যতম আসামী ছিলেন শহীদ সার্জেন্ট জহুরুল হক। তৎকালীন পাকিস্তান... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     like!

কবিতা: বাংলার দৃশ্য

লিখেছেন জসীম অসীম, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:৫০



আঁকাবাঁকা
আঁকাবাঁকা
বাংলাদেশের নদী,
দিনে রাতে
সময় সাথে
চলে নিরবধি।
শত শত
টিয়ের মত
সবুজ তরুলতা,
বাংলা বনে
পাখির সনে
ফুলেরা কয় কথা।
গাঁয়ে গাঁয়ে
পালের নায়ে
বসে নতুন বধূ,
এদিক তাকায়
ও দিক তাকায়
দৃশ্যে যেন মধু।
========
রচনা:
সেপ্টেম্বর: ১৯৯১, ঢাকা।
চিত্রকর্ম: জসীম অসীম।
বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৬০ বার পঠিত     like!

কবিতা | মনের মত প্রেয়সী চাই।

লিখেছেন মোঃসালাহ্উদ্দিন, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১


মনের মত প্রেয়সী চাই।
--------------মোঃসালাহ্উদ্দিন

আমি যাবো না আজ ঘরের বাহিরে,
সঙ্গীহীন নিঃস্ব জীবনে।
ঝোঁটন বেঁধে হাত ধরে চলছে সবাই,
দুঃখের সাগরে আছি আমি,আমার যে কেহ নাই।
জিঞ্জিরে বাঁধা... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৩৬০ বার পঠিত     like!

ফাগুন

লিখেছেন ফজল, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৯:২১

ফাগুনের নীলাভ আগুনে
আগন্তুক এক নদী
ছলছলে রিনিঝিনি শব্দে
হাওয়ায় সুরভী ছড়িয়ে
দমে দমে ঝড়ের বুকে
এলোমেলো হয় যদি,
বিভোর হতে হতে
ডুবসাতরে পাড়ি দিতে
এক সমুদ্র আসে ঝাপি।

আসমানের নীল নয়ন থেকে
বাসন্তী যবে চুইয়ে এসে
সাঁঝের কপোল যায় ছুঁতে
রাত্রি চাপিয়ে যায় সুখস্মৃতি।

শান্ত হ্রদের ঢিমে ঢেউয়ে
মুর্ত চাঁদ বিমুর্ত... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ৯১ বার পঠিত     like!

বোকা বাউন্ডুলে

লিখেছেন আমি এক বাউন্ডুলে, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ সকাল ৭:০৬


বোকা আমায় বলতেই পারো!
হয়তো আমি বোকাই।

না হলে কি দিবা নিশি,
এমন করে চলেছি ভাসি?
বুকে নিয়ে হাজার ক্ষত
দেখি স্বপ্ন কত শত।

দিন বদলের গান গেয়ে যাই।
হয়ে স্বপ্ন টোকাই।
হয়তো আমি বোকাই।

না হলে কি রাত দুপুরে
থাকো এমন বুকটা জুড়ে।
ফেলে একা গেলে চলে।
কিসের আশায় তবুও মন
খুঁজে ফিরি সারাটা ক্ষন।

ফেলে যাওয়া পথের পানে
ফিরে ফিরে তাকাই।
হয়তো আমি বোকাই।

©_____বাউন্ডুলে বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১০০ বার পঠিত     like!

প্রয়োজনটা ভেবেছেন কি?

লিখেছেন নির্ভাণা, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ ভোর ৫:২০

কোহিনূর বেগম আজ বিধবা হলেন, খাটিয়ায় করে স্বামীর লাশটিকে তার চোখের সামনে দিয়ে নিয়ে গেলো। মানুষটা তো চলে গেলেন, কিন্তু স্মৃতি গুলো? দীর্ঘ পঞ্চাশ বছর আগে, কোন এক ছোট্ট গ্রামে, বারো বছর বয়সে লাল বেনারসি পরে শ্বশুর বাড়িতে পা রেখেছিলেন। স্বামীর সাথে ঘুরতে যাওয়া তো দূরের কথা, মুরুব্বীদের সামনে কথা... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৩৮ বার পঠিত     like!

গোপন হৃদয় ঘরে

লিখেছেন রোকসানা লেইস, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ রাত ৩:০৬



আমার গায়ে তোমার গায়ের গন্ধ লেগে আছে।
ভুলে যেতে চাইলেই কি সহজ ভুলে যাওয়া?
আলতা রঙ রক্ত হলো, ফুলের গন্ধ হাওয়া
কেমনে হলো এমন ছন্দ এমন দারুণ পাওয়া

মনের কথা মনে রইল সুখের নাচন চাওয়া
মন বিরানের কত কথা গোপন আর্শী খুলে
ভেঙ্গে ভেঙ্গে পরে দেয়াল হৃদয় দোলায় দোলে
মনের ভিতর মন ঢুকে যায়, অচিন অচিন... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১৬৮ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য