প্রত্যাবর্তনের বাধা
ফিরতে চাইলে ফেরা যায়
তাও ফিরি না
আলসি লাগে
খানিকটা তো জন্মে গেছে দ্বিধাও
যতই তুমি মাথার কসম দাও।
ফিরতে চাইলে ফেরা যায়
তাও ফিরি না
ক্লান্তি জাগে
তোমায় লাগে ভীষণ রকম দূর
প্রণয় যখন বয়সী রোদ্দুর।
ফিরতে চাইলে ফেরা যায়
তাও ফিরি না
দুঃখ লাগে
না পাওয়ার দুঃখটুকু হারিয়ে যাবে দুখে
নতুন দুখের জায়গা নেই বুকে।
ফিরতে চাইলে ফেরা যায়
ফিরতে বলো?
ফিরবো না
না ফেরাতেও সুখ... বাকিটুকু পড়ুন









