somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

যৌথ ব্যবসায়িক চুক্তি করতে যা করণীয় ও অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন

লিখেছেন এম টি উল্লাহ, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১১:১১

যৌথভাবে কোনো ব্যবসা পরিচালনা করতে চাইলে অবশ্যই অংশীদারি চুক্তি সম্পাদন করতে হবে। চুক্তি করতে হবে নির্দিষ্ট নিয়মকানুন মেনে।
চুক্তিতে যা থাকা উচিত
চুক্তিতে অংশীদারগণের নাম-ঠিকানা ,ব্যবসা প্রতিষ্ঠানের ঠিকানা , ব্যবসায় কার কতটুকু , কে কতটুকু লভ্যাংশ পাবে, ব্যবসা শুরুর তারিখ এবং অবসানের তারিখ, ব্যবসার পুঁজি কত এবং এ থেকে... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১০৭৩০ বার পঠিত     like!

আমি ছাড়া সবাই,সব কিছুই আমার শিক্ষক

লিখেছেন মুহাম্মদ জাহাঙ্গীর আলম বাবু, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮

আমি ছাড়া সবাই,সব কিছুই আমার শিক্ষক


জাহাঙ্গীর বাবু

শিক্ষার কোন শেষ নেই
প্রতি মুহূর্তেই শিখি প্রকৃতির কাছে
মানুষের কাছে প্রাণীর কাছে, প্রানহীনের কাছে।
পৃথিবী নামের পাঠশালায় বরাবর, আমি ছাত্র।
আমি ছাড়া সবাই,সব কিছুই আমার শিক্ষক।

রাজীনীতির মতো মনুষ্য সৃষ্ট কৃত্রিম বিষয়ে
চল্লিশ পেরিয়ে কিছুই শেখা হলো না... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৩১ বার পঠিত     like!

শিষ্টাচার ও তার প্রয়োজনীয়তা

লিখেছেন , ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৮




শিষ্টাচার
------------------------------------------------
শিষ্টাচার যাকে ইংরেজীতে বলে Etiquette; good manners; formality.
মানুষ আর পশুর মধ্যে পার্থক্য নিরূপন হয় তার আচার ব্যবহার আর আচরণের মধ্যেই মার্জিত ব্যবহার,শালীন কথাবার্তা, নীতিমালার মধ্য থেকে কাজকর্মে, চলনে-বলনে, আচার-আচরণে অপরের সাথে সম্পর্কের যে সন্তুষ্টির পরিচয় দিয়ে থাকে,তাই শিষ্টাচার বা আদব-কায়দা বা ভদ্রতা আর এমনই লোককে বলা হয় ভদ্রলোক।... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৫৬৬ বার পঠিত     like!

বহুচারিণী

লিখেছেন নূর ইমাম শেখ বাবু, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৫


কখন আসে কার আবেদন
কার সাথে কোন রাত্রি যাপন,
হাসি মুখে কষ্ট চেপে
কখন কাকে করে আপন!

প্রাণের নাকি দেহের ক্ষুধায়
আপন ছেড়ে পরকে শুধায়?
ব্যর্থতাকে পুঁজি করে
সার্থকতার নিশান কোথায়?

প্রাণের দাবী বিপর্যস্ত
কিসের দায়ে অপদস্থ?
উজাড় করে মুক্তি চেয়ে
নিঃস্ব ঘরে রিক্ত হস্ত!

সুখ হয়েছে অচিন পাখী
ইচ্ছে তাঁরে বেধে রাখি,
দেহ দিয়ে সত্ত্বা দিয়ে
অবশেষে শুধুই ফাঁকি!

পরম শান্তির নিবেদনে
মাতম নেশার আবেদনে,
সব হারিয়ে... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১৯৯ বার পঠিত     like!

উপমহাদেশের সংগীত জগতের মহান কিংবদন্তী মান্না'দে এর পঞ্চম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৫৪


মান্না'দে ভারতীয় উপমহাদেশের অন্যতম সেরা সঙ্গীত শিল্পীদের একজন। বৈচিত্র্যের বিচারে তাঁকেই হিন্দি গানের ভুবনে সবর্কালের সেরা গায়ক হিসেবে স্বীকার করে থাকেন অনেক বিশেষজ্ঞ সঙ্গীতবোদ্ধারা। তিনি হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটিসহ অজস্র ভাষায় তিনি ষাট বছরেরও অধিক সময় সঙ্গীত চর্চা করেছিলেন। তাঁর গাওয়া প্রিয় কিছু গানের লাইনঃ ১। পৌষের কাছাকাছি... বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ৪৩৮ বার পঠিত     like!

হঠাৎ স্বর্ণকেশী! পর্ব-৭

লিখেছেন রিম সাবরিনা জাহান সরকার, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:৩১

আগের পর্ব (৬)

এই নীল টুপি ক্রাচকন্যা নির্জলা গুল মারছে কি না কে জানে। আমি যেরকম গবেট ধরনের, তাতে যে কেউ ঢালাওভাবে গুল মেরে পার পেয়ে যেতে পারে। কিন্তু গুল হোক আর নাই হোক, খুব জানতে ইচ্ছা করছে, লতা টুকটাক কোন বাংলা শিখে এসেছে কি না। চোখের তারায় কৌতুহলের ঝিলিক দেখে... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৯৪ বার পঠিত     like!

সামহোয়ারইন ব্লগবাড়িতে আমার ১১ বছর

লিখেছেন সুলতানা শিরীন সাজি, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ১০:১৮



একটু আগে চোখ পড়লো , সামহোয়ারইন এর জানালায় চোখ রাখছি ।১১ বছর ২৭ মিনিট পার হয়ে গেছে। কাল রাতে যখন ব্লগে বসেছিলাম। সময় দেখলাম ১০ বছর ১১ মাস। ভাবিনাই হিসাবে আজই এগারো বছর হয়ে যাবে। অনেকদিন পর কাল রাত জেগে বসে একটা পোস্ট ও দিলাম।
একেই বুঝি বলে... বাকিটুকু পড়ুন

৫৪ টি মন্তব্য      ৪৫০ বার পঠিত     like!

সিগারেট

লিখেছেন মীর সাজ্জাদ, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৫২

সিগারেট তোকে চুমিবো আর কতরে,
বারে বারে তুই কাঁদাস কেন মনরে।

তোর সুগন্ধি ধোয়ার নেশায় নেশায়,
ধোয়া উড়ালাম হাওয়ায় হাওয়ায়,
কোন সে পাষণ্ড তোরে আনিল ধরায়।

আপনি জ্বলিয়া তুই জ্বালালি আমারে,
ভালোবেসে তোরে পাই মায়ের ঝাটারে।
কেমন তোর স্বভাব বদ পাষণ্ডরে,
বাহিরে ভালো ভিতরে করিস কালোরে।

কতই পণ মায়ের নিকট করেছি তোরে ছাড়তে,
পারিনি তোর মমতা কভু কাটাতে,

টানে টানে দু:খ... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৫৭ বার পঠিত     like!

স্বর্গের ফুল

লিখেছেন টুটুল, ২৪ শে অক্টোবর, ২০১৮ রাত ৯:৩৬



স্বর্গের একটা সুবাসিত ফুল
ফুটে আছে আমার পুষ্পোদ্যান আলোকিত করে;
জুড়ে আছে আমার শয্যা, আমার কোল।
নিটোল-ছন্দে, অতুল-গন্ধে, আকুল––
করে রেখেছে আমার
ঘর-দোর, সংসার
সে ফুলের বিপ্রতীপ-বিভায়।
অনন্য, অনিন্দ্য, সুকুমার,
গর্ভজাত সে-খেলনা প্রকৃতির দান-
সে খেলনা হাসে, খেলে, কথা কয়, মনুষ্য-ভাষা বোঝে,
করে আবার মান অভিমান।

কর্মক্লান্ত, দীর্ঘ দিন শেষে
অবসন্ন দেহে গৃহমুখে এসে,
যখন দেখি সে খেলনার, অবোধ্য ভাষায়
শিল্প-ললিত... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৭৪ বার পঠিত     like!

হাসতে চান? তাহলে ফেবুতে উঁকি দিন মাঝে মাঝে তবে লাগাতার পড়ে থাকবেন না।

লিখেছেন শাহিন বিন রফিক, ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৫


গত কয়েক দিন ফেসবুকে মজার কিছু ছবি দেখেছি প্রতিটি ছবি দেখে অন্তত ৫ মিনিট করে আমি হেসেছি,
দেখুনতো নিচের ছবিগুলো কি আপনাকে হাসাতে পারে?



ইস্ আমাদের নেতারা যদি এমন জনকল্যাণমূলক সংস্কারের দাবি করত কতইনা ভাল লাগিত।


কি ট্যালেন্ট স্টুডেন্টরে মাইরি!! একাবারে নিউ আবিষ্কার!!!


কোন গাধার... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ৬৬৯ বার পঠিত     like!

অবহেলায় লালিত পোষ্ট ই-সেন্টার

লিখেছেন এ.এম.হাসানুজ্‌জামান, ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:৪২

বর্তমানে সারাদেশে মোট ৯৮৮৬ টি পোস্ট অফিস রয়েছে। যা প্রতি বছর প্রায় ২০০ কোটি টাকার অধিক লোকসান গুনতে হচ্ছে। এই পোষ্ট অফিস গুলোকে কিভাবে লাভবান প্রতিষ্ঠান করা যায় সরকারের নানান প্রচেষ্ঠার ফলশ্রেুতিতে দেশের সকল পোষ্ট অফিস গুলোকে ডিজিটাল পোষ্ট অফিস রূপান্তরের লক্ষে পর্যায়ক্রমে প্রায় ৯৮৮৬টি পোষ্ট অফিসকে পোষ্ট... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৪২ বার পঠিত     like!

স্প্লিট ৬

লিখেছেন আহমাদ যায়নুদ্দিন সানী, ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৭:০০



দীপা আর আমি। মুখোমুখি বসে আছি। কফি হাউজে। জব ছাড়বার ডিসিশান চেঞ্জ করবে না। কিছুক্ষণ আলাপও হল। নাহ, বোঝানোর চেষ্টা করলাম না। আমি জানি, এই মুহূর্তে ও আমার সব কথারই বিরুদ্ধে যাবে। চুপচাপ কফি খাচ্ছে। একবার শুধু আমার দিকে তাকিয়েছিল। এরপরে আর তাকায়নি। অপেক্ষা করে আছে, আমি কিছু বলি কি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     like!

শান্তির জন্য আন্তর্জাতিক পুরস্কার মোদীকে, কারণ শুনলে চমকাতে পারেন

লিখেছেন বুবলা, ২৪ শে অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৪৭

শান্তির জন্য আন্তর্জাতিক পুরস্কার মোদীকে, কারণ জানলে বিরোধীরা চমকে যাবেন

বিশ্বের ১৪তম ব্যক্তি হিসেবে এই পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী। জেনে নিন ঠিক কী কারণে এই পুরস্কার দেওয়া হল তাঁকে।
২০১৮ সালের সিওল শান্তি পুরস্কার পেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু কী কারণে এই পুরস্কার প্রধানমন্ত্রীকে?
ভারতের উচ্চ আর্থিক বৃদ্ধির জন্য এবং বিশ্বে ‘মোদীনোমিকস’-এর মাধ্যমে তাঁর... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৭১ বার পঠিত     like!

পুলিশের কার্যক্রমে সহায়তার বদলে শুধু অভিযোগ করাও এক প্রকার অন্যায়

লিখেছেন সামিয়া, ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫২



অচেনা মানুষের প্রতি অচেনা মানুষের মায়া মমতা সিম্প্যাথি কমই কাজ করে যদি না সে নরম মনের মানুষ হয়, রুক্ষ এই সমাজে কে কার প্রতি মায়া দেখাবে, দীর্ঘদিন যে পরিবারের সাথে মানুষ বড় হয় সময়ে সেই পরিবারকেই অস্বীকার করে নতুন প্রজন্মরা, এতে কার কি করার থাকে, যার মুখ তার সাথে... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৫৯৮ বার পঠিত     like!

অন্বেষণ

লিখেছেন সেজুতি_শিপু, ২৪ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:৫১

আমায় কি সমুদ্র ডেকেছে-
উত্তাল দামামা কেন বুকে?
আমায় কি আগুন ছুঁয়েছে-
অনন্ত দহন কেন চোখে?

অলক্ষ্য কোন টানে মন কাঁদে -
তবে কি আকাশ ডেকে গেছে?
মাটি তো শক্ত করেই বাঁধে
কেউ কি শিকড় ছিঁড়ে বাঁচে?

আমার কি দুয়ার এলোমেলো-
বাউল বাতাস এসে ঢোকে?
তবে কি প্রভাত এসে গেলো-
অরুণ আলোক শিখা চোখে?

মেঘদল আমায় কি ডাক দিল-
হৃদয়ে ময়ূর কেন নাচে?
চরাচর... বাকিটুকু পড়ুন

৩১ টি মন্তব্য      ৩২৬ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য