somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

অন্তরাত্মা

লিখেছেন খালেদা শাম্মী, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ২:৪৬



তোমার প্রাণোচ্ছল হাসিতে কাঁপবে শহর,
তোমার ভাল লাগার এক মুহূর্তকাল,
হয়ে যাবে এক হাজার বছরের সমান্তর।

তোমার বিষাদশূন্য মুখখানিতে ক্ষণিক ক্ষণিকে
আছড়ে পড়বে উচ্ছল হাসির লহর।
তোমার চোখের ওই সিন্ধু সমান গভীরখাদে
উপচে পড়বে ভালবাসা নামের মিছে বহর।

কোথাও কেউ থাকবেনা বুঝতে তোমার একাগ্র হৃদয়,
নারী! আমি তোমার অন্তরাত্মা,
আমিই তোমার একার আপন! তোমার প্রতিটি প্রহর!



--- খালেদা শাম্মী



... বাকিটুকু পড়ুন

৩৪ টি মন্তব্য      ৩২৮ বার পঠিত     like!

গাওয়াল (উপন্যাস: শেষ পর্ব)

লিখেছেন মিশু মিলন, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:২৪

ঘর অন্ধকার। লেপ গায়ে দিয়ে বিছানায় চিৎ হয়ে শুয়ে আছে নীলু। সারা শরীরে ব্যথা, পুলিশের মারের ব্যথা উপশম না হতেই নাজিরদের পিটুনি খেয়ে শরীরে নতুন ব্যথার আগমন। বাঁ-পাশের চোয়াল আর নাকের পাঁটা ফুলে গেছে, ফুলে গেছে ঠোঁটও। কালচে হয়ে আছে আঘাতের জায়গাগুলো। বাম কাঁধটা ব্যথায় নাড়াতে পারছে না, বামদিকে কাত... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩১০ বার পঠিত     like!

পুরোনো প্রসাধনী

লিখেছেন সাজ্জাদ সংগ্রহ, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১:১৩

প্রিয়, গল্পটা জেনেছো নিশ্চয়ই,
কিছুটা পুনরাবৃত্তি শোনাই-
অনুরোধ হোক বা ইচ্ছেই হোক
শব্দেরা অাসুক তোমার পাড়ায়।

স্নিগ্ধতা অার লাবন্য হারিয়ে গিয়েছে,
প্রসাধনীর অকারণ অাধিপত্যে।
নৈশব্দের অপুষ্ঠ বৃক্ষজুড়ে,
অাসন পেতেছে নিগুঢ় অবিশ্বাস।

খুব ক্লান্ত দূর্দান্ত ঘুমের দুপুরে,
অনাকাঙ্ক্ষিত অতিথি এসে-
কেড়ে নিলো জন্মের সুখ-
হারিয়েছে দিনশেষে।

সর্বহারাও নতুন ইচ্ছে অাঁকে
বাওজুত যত ভয়-
হাহাকারেও নড়বে না নীড়,
ঠায় দাঁড়িয়ে রয়।

অালিঙ্গনের কেন্দ্র বরাবর,
দূরত্বের মর্মভেদী জ্যা-
দূরত্ব অসহ্য... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৮৭ বার পঠিত     like!

আপনাদের মতামতের আশায়......

লিখেছেন ফেনা, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৫১

বাংলাদেশে অনলাইন পত্রিকার বর্তমান ও ভবিষ্যত এবং সম্ভাবনা নিয়ে আপনাদের মতামত জানতে চাই। অনেক দিন ধরেই আমি একটা অনলাইন পত্রিকা নিয়ে বিভিন্ন ভাবে পরীক্ষা নিরীক্ষা করতেছি। এই মুহুর্তে শুভা্কাংখীদের দামী মতামত আশা করছি।

অনলাইন পত্রিকার লিংক - www.janaoo.com



বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ২২৮ বার পঠিত     like!

অগোছালো কিছু স্মরণিকা

লিখেছেন অদৃশ্য প্রতিভা, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩৩

কোন কালেই ভাল ছাত্র ছিলাম না!
কোনমতে পাশ করতাম আর কি!
ঐ যে লোকে বলে না, এভারেজ স্টুডেন্ট!!
যদি ভাল ছাত্রই হতাম তাহলে আরকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়তাম! আমাদের সমাজের এই ট্রেন্ডের সাথে বেসরকারি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সকল ছাত্র-ছাত্রী ই মোটামুটি অভিজ্ঞতালব্ধ!

ঐ তো সেদিন আমার এক বন্ধু "বুয়েট/চুয়েট/ঢাবি" এর উদাহরণ দিয়ে যাচ্ছেতাই... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ৩২৭ বার পঠিত     like!

ভ্রমণ »ছবি ব্লগ-- ঘুরে আসলাম American Museum of Natural History (পর্ব- ১) :D

লিখেছেন দীপংকর চক্রবর্ত্তী, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:৩০






সকাল ১১টা! টুপটুপ বৃষ্টির মধ্যে বাঙ্গালির ঐতিহ্য পাঞ্জাবী পরে নেমে পড়লাম নিউইয়র্কের রাস্তায়। ম্যানহাটনে সাধারণত কাউকেই পাঞ্জাবী পরতে দেখা যায় না।(যদিও ব্রংক্সে পাবেন) তাই রাস্তাঘাটে মানুষের চোখ ফিরিয়ে বার বার আমার পাঞ্জাবীর দিকে তাকানোটা বেশ উপভোগই করছিলাম। ট্রেন ধরে ৮১স্ট্রীট সাবওয়েতে এসে নামলাম। ট্রেন স্টেশনটা ছোটখাটো একটা... বাকিটুকু পড়ুন

৩৯ টি মন্তব্য      ৯২৭ বার পঠিত     ১২ like!

মিথ্যাবাদী

লিখেছেন ফয়সাল এম,এফ,কে, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:২৬

আজ আমি মিথ্যাবাদী, কারন তিরিশ বছরের পুরনো একটা চাপা সত্যকে যারা প্রতি মুহুর্তে মিথ্যা হিসেবে আমার সামনে প্রতিস্থাপন করেছে, তারা আজ এক মুহূর্তেই সব অস্বীকার করল। অকাট্য প্রমান বলতে উপরে আল্লাহ আর আমি। শুধু আমি বাদে আত্মীয়স্বজন এমন কেউ নেই যারা জানতোনা সেই চাপা সত্যি। আমিও জানতাম তবে, আমি কখোনোই... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ৩০৯ বার পঠিত     like!

করুনা

লিখেছেন নতুন নকিব, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১৭



নিখিলের অপরূপ এই রূপ রঙ
মানবের তরে দেয়া সাগর নাহার
আরও কত কী গড়া পাহাড় এবং
ষড়ঋতু মুগ্ধতায় ফুলের বাহার
এসবের শুকরিয়া কী করে জানাই
শুকরিয়া তবু প্রভূ সিজদায় লুটে
জীবনের সর্বত্র করুনা ওঠে ফুটে
কৃতজ্ঞতা জানানোর ভাষা নাই নাই

মরনেও এ করুনা ভিক্ষা চাই প্রভূ
একাকি অচিন পথ পাড়ি দিতে গিয়ে
দয়া বিনে নাহি যেন যাইগো... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৩৬৮ বার পঠিত     like!

রানীর 'হিচকি' এবং আমার ভাবনা

লিখেছেন ভুয়া মফিজ, ২৬ শে আগস্ট, ২০১৮ দুপুর ১২:১২




পূর্বকথাঃ শুরুতেই জানিয়ে রাখি, এটা কিন্তু 'হিচকি' মুভির কোন রিভিউ না। হিচকি মুভিটা দেখে আমার যেই অনুভূতি, এর বাস্তবতা, এর বিষয়বস্তু সম্পর্কিত আমার যে অজ্ঞতা; কিংবা বলতে পারেন অভিজ্ঞতা, সেই ব্যাপারগুলো আপনাদের সাথে ভাগাভাগি করাই মূল উদ্দেশ্য।


আমার বাসা-অফিস যাতায়াতের পথে টেসকোর একটা বিশাল স্টোর পড়ে। হেন জিনিস নাই... বাকিটুকু পড়ুন

৭৪ টি মন্তব্য      ১১৫৭ বার পঠিত     ১৬ like!

"Compound Interest হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য্য"

লিখেছেন লিওনাডাইস, ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩৩



সর্বকালের অন্যতম সেরা বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন বলেছিলেন, "Compound Interest হল এই পৃথিবীর অষ্টম আশ্চর্য্য"।
.
উনার এই কথার সাথে একমত হয়ে SUCCESS Magazine- এর Publisher Darren Hardy একটি বই লিখেন The Compound Effect নামে, যেটি The New York Times Bestseller.
.
এই বইটিতে কিছু চমৎকার Key Idea আছে যা আমাদের সবাইকে একটা Perfect... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১১৩৭ বার পঠিত     like!

যে স্মৃতি যায় না মোছা

লিখেছেন মনের রঙিন স্বপ্নগুলো, ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১১:৩২



জীবন নিয়ে খামাকা আমি কখনই লিখিনা, লিখতেও চাইনা। আমার জীবন কাহিনী হয়তো কাজী নজরুল ইসলামের রুটি বিক্রি থেকে কবি হওয়ার মত না, তবে আমার জীবন ছিল খড়কুটা পুড়ানোর মত। আমি আমার এসব কাহিনী কখনও কাউকে বলতে চাইনা। তবুও নিজেকে গোপন রেখে কিছু কথা বলতে ইচ্ছে করে রংমহলের এই শহরে।
আমাদের আর্থিক... বাকিটুকু পড়ুন

৭ টি মন্তব্য      ২৭৬ বার পঠিত     like!

আবারও ছবি ব্লগ

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৭

ঈদে গ্রামের বাড়ি গিয়ে বেশ কিছু ছবি তুলেছি। সেসব ছবি নিয়েই এবারের ছবি ব্লগ।

১।



ফুটেছে মনোরম ঘাস ফুল
কি কোমল যেন গা তুল তুল।

স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।

২।



ঝড়া পাতার গান
এখন তার মাটির প্রতি টান।

স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।

৩।



কাম-রাঙ্গার রাঙ্গা ফুল
চিনতে করিওনা ভুল।

স্থান- আনারপুরা, গজাড়িয়া, মুন্সীগঞ্জ।

৪।



একটি... বাকিটুকু পড়ুন

৪৮ টি মন্তব্য      ৬৫০ বার পঠিত     like!

হাইকু

লিখেছেন বাকপ্রবাস, ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৪৬

১.
পলাশ ফুল
ঝরা পাতায় লেখা
পৃথিবী গোল।

২.
হলুদ খাম
নীল কালি দোয়াত
বিলুুপ্ত প্রাণ।

৩.
বিরহ জ্বালা
ছবির শেষ পর্ব
গলার মালা।

৪.
লজ্বা ও ডর
কাশ ফুলের ছোঁয়া
বাসর ঘর।

৫.
স্মৃতির খাতা
রোদ, বৃষ্টি, বাদল
সিদ্দিক ছাতা। বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ১৬৫ বার পঠিত     like!

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা

লিখেছেন রাখাল., ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮


ভীষণ অবাক হই তখন, যখন দেখি বুয়েট কিংবা মেডিকেলের মত সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে ভর্তি যুদ্ধ প্রতি বছরই! যে যুদ্ধের সৈনিক সংখ্যা কিনা আবার পলাশী যুদ্ধে অংশগ্রহণকারী সৈনিকের চেয়েও বেশি।
কিন্তু অবাক হই কেন ? তাও আবার ভীষণ !!
এ প্রশ্নের উত্তরে যাওয়ার আগে একটি মাঝারি গল্প বলি। একটি... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৪৯৫ বার পঠিত     like!

নতুন ভাষার জন্ম”দিতে পারা যায় যেভাবে______

লিখেছেন তাওিহদ অিদ্র, ২৬ শে আগস্ট, ২০১৮ সকাল ১০:৩৮






নারী এবং ওয়ার বা ব্যাটলফিল্ডে লিঙ্গনিরপেক্ষতার প্রেক্ষিত—
আজকাল নারীরা সোলজার হিসাবে প্রায় সভ্য দেশে লিঙ্গনিরপেক্ষ চাকরি ও সুবিধার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাবার জন্যই তাদেরকে সহযোগিতা করা।একই সাথে মানুষ হিসাবে যেকোন কাজে অংশগ্রহণ ও চ্যালেঞ্জ নেয়ার সমকক্ষতা যে একই তা প্রমাণ করা।নারী ও পুরুষ এই লিঙ্গকাহিনী নতুন করে ফাঁদার প্রয়োজন মনে করি... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৪ বার পঠিত     like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য