somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

বুড়োর শক্তি

লিখেছেন রেজওয়ানুল ইসলাম পাপ্পু, ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৬

বুড়োর হাড়! পাঞ্জা লড়ে শক্তিমান হাঁদুর সঙ্গে,
কবজি তার এতোই শক্ত, ভয়কে জয় করে রঙ্গে।

গর্বে বুক ফুলিয়ে বলে, “পান্তাভাত-কাঁচামরিচ,
কপাকপ খেতাম বলে মনোবল কম কী বলিস?”

দুপুরের সালুন ছিলো নদীর ওই তাজা ইলিশ,
পুকুরের মাঁচার থেকে শাক-সবজি করছি ফিনিশ।

গরুর দুধ, খেজুরের গুড় থালাতে ডুবিয়ে কবজি
রাতের ঘুম বাড়িয়ে দিছে ভিটামিন-আমিষ সব ঘি।

যদি চাও, “অধিক বয়স,... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ১ like!

ত্রি-চরণেষু---১৯

লিখেছেন রেজওয়ানুল ইসলাম পাপ্পু, ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:৫৪



জোছনার চাঁদ ধুয়ে মুছে---ফিট‌নেস‌ বিহীন গা‌ড়ি ও লাই‌সেন্স বিহীন চালক;
মাতালের ককপিটে যম...সিগন্যাল টপকিয়ে যায় স্বর্ণকিশোরীর পাঠশালা...
তপ্ত লোহায় হাতুড়ি মেরে আঠারো মাতালে দুর্নিবার; সামলাও শিখণ্ডীশাবক। বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ১২২ বার পঠিত     ১ like!

জোনাকি একটি মেয়ের নাম

লিখেছেন কৃষ্ণ কমল দাস, ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:২৯

জমাট কষ্টে চাঁদের গায়ে
লেগেছে আজ গ্রহন
জ্যোৎস্না আলো হীন হয়ে
হয়েছে জোনাকির মরন।

জোনাকি চেয়েছিল মরতে
জ্যোৎস্না স্নাত এক রাতে
সৃষ্টি কি পারতো না
তাকে জ্যোৎস্না পর্যন্ত বাঁচাতে?

হয়ত স্বর্গে কোথাও
পড়ছে আলোর টান,
তাই জ্যোৎস্না পাগল
জোনাকির নেওয়া হল প্রান।

স্বর্গে কি জ্যোৎস্না আছে?
আছে কি পূর্ন চাঁদ?
যদি থাকে তো
জোনাকি মরেও পাবে স্বাদ।

জোনাকি যদি কখনো
ধরায় আসো ফিরে ,
তোমার... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৮ বার পঠিত     ১ like!

আমেরিকার পথে পথে ৫

লিখেছেন রাজন আল মাসুদ, ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৮

মিশিগান পার হয়ে যখন উইসকনসিনের সীমানায় ঢুকলাম তখন রাত প্রায় ৯টা| এই সময়ও মাথার উপর গণগনে সূর্য| প্রবেশ মুখেই কাঠের গুড়ি বোঝাই ঘোড়ায় টানা স্লেজ ওয়াগনের বিশাল ভাস্কর্য| ম্যাডিসনে পৌঁছে যা দেখতে এসেছি সেই কাভার্ড ব্রিজের আশেপাশের মোটেল সার্চ দিতেই বোকা বনে গেলাম| যেই ব্রিজ আমরা দেখতে চেয়েছিলাম তা ম্যাডিসন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩৫০ বার পঠিত     ৩ like!

গল্প: বোন এবং একটি হত্যাকাণ্ড

লিখেছেন সত্য শিকারী, ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:১৩

M1804

এখনো আশরাফের হৃদপিন্ডের লাফালাফিটা কমেনি। হাতের স্কেলটা থেকে এখনো রক্ত ঝরছে। চারপাশে শুনশান, পাশের বিল্ডিংগুলোর বারান্দা দিয়ে হয়তো কেও একটু উঁকি দিচ্ছে। কারন সামনে দুইটি মৃতদেহের একটির মৃত্যুর জন্যে তার এই স্কেলটাই দায়ী।

সেদিন সকালে;
-আপু তুমি আজকে আন্দোলনে যাবা?
কলমের ব্যাগটা, স্কেল আর জ্যামিতি বক্সটা ব্যাগে ঢুকাতে ঢুকাতে তন্বীর সামনে এসে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ২৯৭ বার পঠিত     ৪ like!

গেস্টাপো নাকি চেকা?

লিখেছেন গিলগামেশের দরবার, ০৯ ই আগস্ট, ২০১৮ রাত ১২:০১



১ম পর্ব : গেস্টাপো

গেস্টাপো নাকি চেকা?

“দ্যা গ্রেট ডিপ্রেশন” বলে একটা টার্ম আছে। এটা সাইকোলজিক্যাল কোন ব্যাপার না বরং ১৯২৯ সালের বিশ্বব্যাপী মহামন্দাকে বলা হয় “দ্যা গ্রেট ডিপ্রেশন”। এসময় কৃষকের উৎপাদিত শষ্যের দাম সর্বোচ্চ তলানিতে গিয়ে ঠেকেছিল, বেকারত্ব সর্বোচ্চ ৩৩%, বিশ্ব বানিজ্য গিয়ে ঠেকেছিল সর্বনিন্ম পর্যায়ে, মূদ্রাস্ফিতী ছিল গত শতাব্দীর... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৪৪০ বার পঠিত     ০ like!

সূর্য ঠিক বেরিয়ে যাবে খাঁচা ভেঙ্গে!

লিখেছেন রবাহূত, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৪৫



এ শহরে আর এসো না সুবোধ
তোমার খাঁচায় আটকে রাখা সূর্য খানাকে নিয়ে চলে যাও।
চলে যাও তত দূর যত দূর কোন শিশুর আর্তনাদ
কোন ধর্ষিতার কান্না
গারদে আটক মাথা উঁচু কোন যুবকের তেজদিপ্ত উচ্চারণ
হায়নার হাসি পেটোয়া বাহিনীর উল্লাস
তোমার কানে না পৌঁছে !
সময় তোমার পক্ষে নয়
এখন সময় অন্যার কাঁধে বন্দুক রেখে
চাঁদমারি করবার, লুটে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩২৪ বার পঠিত     ১ like!

আমাদের পুলিশ ভাইয়েরা.. ও আমাদের বাক স্বাধীনতা

লিখেছেন প্রথম বাংলা, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:৩৯

প্রথমত
======
হুসাইন যখন কুফার দিকে পরিবার সহ যাচিছলেন তখন পথে যাদের সাথে দেখা হতো তাদের প্রায় সবাই বলতো আপনি তাড়াতাড়ি কুফায় যান। কারণ কুফাবাসী আপনার বায়াত গ্রহণ করার জন্য উদগ্রীব।

কুফাথেকে মক্কার দিকে ফিরছিলেন কবি ফারাজদানিক। পথের মাঝে হুসাইনের ক্বাফেলার সাথে দেখা। হুসাইন জানতে চাইলো কুফার কী হালচাল।

তখন ফারাজদানিক হুসাইনকে বললেন,... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     ২ like!

পরিত্যাক্ত বাড়ি

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১৬

পরিত্যাক্ত বাড়ি
পর্ব-৭
.
কিছুক্ষণ বাদে আমি যা দেখলাম তাতে আমার ধারণা বা অনুমাণ যেটাই বলেন, সেটা আবার সঠিক প্রমাণিত হলো।
সূর্যটা ডুবতে শুরু করেছে। চারদিকে ধীরে ধীরে অন্ধকার ঘনিয়ে আসছে। ঠিক সে সময় জঙ্গলের অপর পাশের পথটা থেকে একটা খাটো করে লোক মুন্সির দিকে এগিয়ে আসছে। আবছা আলোর কারণে খাটো লোকটিকে ঠিক... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১০১ বার পঠিত     ১ like!

বরিশাল থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের নামে যে নালিশ শুনে এসেছি

লিখেছেন ওয়াসীম সোবাহান চৌধুরী, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:১০

বরিশালের মিষ্টির সুনাম আছে তাই বরিশাল শহরের পুরনো স্থাপনা খুঁজবার এক ফাঁকে উপস্থিত হয়েছিলাম বাজার রোডে অবস্থিত বিখ্যাত হক মিষ্টান্ন ভাণ্ডারে। যেমন সুনাম শুনেছি তেমনই সুস্বাদু তাদের নাস্তা ও মিষ্টি।

কিন্তু সুস্বাদু নাস্তা হজম করার সাথে সাথে আমাকে হজম করতে হয়েছে আশ্চর্যজনক একটি নালিশ। রবীন্দ্রনাথ ঠাকুরের নামে নালিশ।

দোকানটা ছোট, একপাশে মিষ্টি... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ৪৫৩ বার পঠিত     ০ like!

কৃতজ্ঞতা জ্ঞাপন

লিখেছেন সোহাগ তানভীর সাকিব, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১১:০৯

আজ থেকে আমার লেখা প্রথম পাতায় প্রকাশিত হবে জেনে খুব-ই আনন্দ লাগছে। কি যে আনন্দ লাগছে ভাষায় ব্যক্ত করা কঠিন।
আমাকে প্রথম পাতায় লেখার সুযোগ দেওয়ার জন্য ব্লগ কর্তৃপক্ষের কাছে কৃতজ্ঞ।
আরো কৃতজ্ঞ প্রিয় ব্লগার পদাতিক চৌধুরি ভাইসহ যারা আমার প্রতি অান্তরিক ছিলেন আপনাদের সবার কাছে।

সকল ব্লগার এবং পাঠক ভাই-বোনদের কাছে অনুরোধ... বাকিটুকু পড়ুন

২০ টি মন্তব্য      ৭৩২ বার পঠিত     ৩ like!

সন্তরণ

লিখেছেন ঋতো আহমেদ, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৫১


##
নিরুদ্দিষ্ট আমি আর আমার মহাকাল—
হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসছি। পেছনে, অনেক আগের হারিয়ে যাওয়া বন্ধুর মুখ সমুদ্রে ডুবে আছে। আর আমি দেখতে পাচ্ছি তার চোখ মাছের চোখের মতোই নিথর চিহ্ন বিশিষ্ট হয়ে গেছে। পরনে নীল নোনতা জল।

আমি তাকে ডাকি। হাত নাড়িয়ে ইশারা পাঠাই। বিনিময়ে ভেসে ওঠে একটি হাস‍্য‌োজ্জ্বল... বাকিটুকু পড়ুন

৯ টি মন্তব্য      ২৪১ বার পঠিত     ৩ like!

হুট করে গত রাতের আড্ডার আয়োজন

লিখেছেন প্রামানিক, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:৪৬

ছবি-০১


ভুল বুঝবেন না, আমার মুখে রুচি নাই-- যে কারণে মোনাজাত ধরে গল্প করতেছি।
ছবি-০২

আমাদের খাদোক কোহিনুর ভাই।
ছবি-০৩


ভাববেন না রাগ করেছে, মুখের ভিতর বড় একটি মিস্টি ঢুকিয়ে গিলতে না পেরে বড় বড় চোখ করে তাকিয়ে আছে।
ছবি-০৪


এইখানে মিস্টি এবং ফলের মধ্যে বিশেষ একটি... বাকিটুকু পড়ুন

৭২ টি মন্তব্য      ১২৮২ বার পঠিত     ১০ like!

খাবার খাইয়ে তো পেট ভরাতে অনেকেই পারে, কিন্তু মন ভরাতে কতজন পারেঃ ওস্তাদ হোটেল (মুভি রিভিউ)

লিখেছেন অপু দ্যা গ্রেট, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ১০:২৯




আমাদের জীবনের লক্ষ্য কি? হয়ত এসেই চলে যাওয়া । তবে আমাদের সবার ই একটা উদ্দেশ্য থাকে জীবনের । আমরা কম বেশি সবাই নিজের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকি । তবে আমাদের সবার মধ্যেই একজন থাকে শুধু তাকে চিনে নিতে হয় ।

“ পৃথিবীতে যেকোন মানুষ পেট ভরানোর ক্ষমতা রাখে, তবে খাবার... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৬৮০ বার পঠিত     ৩ like!

আন্দোলন এর চেয়ে বেশি কার্যকর মনিটরিং

লিখেছেন তাহমিদ তাজ ওয়ার, ০৮ ই আগস্ট, ২০১৮ রাত ৯:৪৬

নিরাপদ সড়ক এর দাবিতে বেশ কয়েকদিন ছাত্র জনতার এক মহামিলন লক্ষ করল বিশ্ববাসী । বাংলাদেশ এর ছাত্রছাত্রীরা প্রথম এ মাঠে নামলে ও পরে সর্বস্তরের মানুষ এর সমর্থন এ রাজপথে নামে । তাদের সবার একটা ই দাবি ছিল নিরাপদ সড়ক চাই । সরকার এই দাবির মুখে অনেকগুলো পদক্ষেপ গ্রহন করেছে... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ১৭৯ বার পঠিত     ০ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য