somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

সুখতারা

লিখেছেন ফেনা, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:৩৪


নীল আকাশ
একটা কবিতা
ঐ রুপালী চাদঁ; সুখে সিক্ত আমি-
তুমি সুখতারা; আর আমি বাধন হারা।

আরও একটা কবিতা; তুমি সুখতারা।

নিসিদ্ধ পথ যাত্রায়-
কানে দূরযন্ত্র কথা বলি আমরা অবিরত।

নীল আকাশ-
কবিতা হাতে
ঐ রুপালী চাদেঁর জোতস্নায় ডুবে,
রাখি বুকে চাপা অস্থিরতা,
দূরযন্ত্র কানে; বলছি-
হ্যালো-
ভাল আছ? বাকিটুকু পড়ুন

৬ টি মন্তব্য      ২৫৭ বার পঠিত     ০ like!

জাবালে নূর

লিখেছেন বাকপ্রবাস, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৯



গরু চিনে, ছাগল চিনে মানুষ চেনা বাকি
মন্ত্রী বলেন মানুষ চেনা ভীষণ কষ্ট নাকি।

চিনবে তাও দুদিন বাদে মারতে মারতে চিনুক
অল্পস্বল্প ঘুষের টাকায় ড্রাইভিং লাইসেন্স কিনুক।

মরছেতো রোজ পিষছে চাকায় মন্ত্রী হেসেই খুন
কোন কথায় কান সয়না এটাই মন্ত্রীর গুণ।

জাবালে নূর, জাবালে নূর যায়না বোঝা মতি
রাস্তা ছেড়ে যাচ্ছো কোথায় কমাও একটু গতি।

কমলনা... বাকিটুকু পড়ুন

১৬ টি মন্তব্য      ২৩৭ বার পঠিত     ৩ like!

শালার গাড়ি

লিখেছেন শাহাবুিদ্দন শুভ, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২১

মারছে মানুষ শালার গাড়ি
তাইতো তিনি হাসেন।
মরছে মানুষ তাতে কি
শ্রমিক ভালবাসেন।

গরু ছাগল চেনে যারা
তারাই গাড়ি চালায়।
পেছনে আছেন মন্ত্রী তাদের -
কিছু করবে কোন শালায়।

বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২১১ বার পঠিত     ১ like!

(গল্প) মেলিটারীভাবী:

লিখেছেন জসীম অসীম, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:১২



চেয়ারম্যানের পুত্রবধূ আজ তার শিশু কন্যাকে নিয়ে অন্যঘরে শুয়েছে। শ্বশুর আজ বাড়ি ফিরবেন না এবং এরই মধ্যে শ্বাশুড়ির সঙ্গে তুমুল ঝগড়া হয়েছে চেয়ারম্যানের পুত্রবধূ শেফালির।
শেফালি অবশ্য এই ঘরেই থাকে, যখন তার স্বামী ইব্রাহিম বাড়িতে থাকে। ইব্রাহিম সেনাবাহিনীর চাকুরি করেন এবং এখন আছেন বান্দরবানে। ছোটবেলা থেকেই ইব্রাহিম ছিলেন... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৩১৯ বার পঠিত     ০ like!

আমার কিশোর বেলার ভাবনায় তুমি !:#P

লিখেছেন কথার ফুলঝুরি!, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:৩০



তোমায় নিয়ে জোছনা দেখব হাতে রেখে হাত
তোমায় নিয়ে পার করবো অনেক নির্ঘুম রাত !

তোমায় নিয়ে বৃষ্টিতে ভিজবো ছেড়ে এলো চুল
তোমায় নিয়ে পাড়ি দিব সাগর অকূল !

তোমায় নিয়ে রাতের আকাশে দেখবো আমি তারা
তোমায় নিয়ে শুকনো বালুচরে হব বাঁধনহারা !

তোমায় নিয়ে হারিয়ে যাব শত কাজের ফাঁকে
তোমায় নিয়ে হেটে বেড়াবো... বাকিটুকু পড়ুন

৫০ টি মন্তব্য      ১০২৮ বার পঠিত     ৮ like!

মুড়ির টিন নামক বাস-দানবদের থেকে ঢাকাবাসী কে রক্ষা করুন----ঢাকার জন্য প্রয়োজন আধুনিক ও পেশাদার বাস সার্ভিসঃ

লিখেছেন শরিফ নজমুল, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:২৯


২০১০ সালে লিখেছিলাম ব্লগে। আজা আবারো দিলাম।
একটু উন্নত মানের বাস সেবা দেয়া কি সরকারের জন্য খুবই দূরহ??
বুঝিনা!!

ঢাকার পাবলিক বাস মানেই ফিটনেসহীন লক্কর-ঝক্কর মার্কা গাড়ি, নোংরা অরুচিকর পরিবেশ, কন্ট্রাকটরের দুর্ব্যাবহার, অদক্ষ ড্রাইভার, যেখানে সেখানে দাড়ায়ে লোক ওঠানো, গাদাগাদি পাসেঞ্জার তারপরও বেশী যাত্রী নেবার জন্য অহেতুক ঝুঁকিপূর্ণ রেশারেশি। ফলাফল যাত্রীদের সীমাহীন ভোগান্তি,... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৩২৭ বার পঠিত     ১ like!

ভারতীয় জনপ্রিয় ঔপন্যাসিক বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের ৩১তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

লিখেছেন নূর মোহাম্মদ নূরু, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৪:০০


বাংলা সাহিত্যে ভারতীয় জনপ্রিয় ঔপন্যাসিক ও ছোট গল্পকার বিভূতিভূষণ মুখোপাধ্যায়। সাহিত্যের বিভিন্ন ধারার উপন্যাস ও গল্পগ্রন্থের রচয়িতা। এযুগের পাঠক গণশা ঘোঁতনার রচয়িতা হিসেবে বিভূতিভূষণকে চিনলেও আজ থেকে প্রায় ৭২ বছর আগে (বাংলা ১৩৪৯ সালে) প্রকাশিত তার জনপ্রিয়তম উপন্যাস ছিল নীলাঙ্গুরীয়। বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের রসরচনায়ও রয়েছে অসামান্য দক্ষতা। তিনি অনেক কৌতুক... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৪৭৮ বার পঠিত     ৪ like!

এম.ভি সম্রাট

লিখেছেন তাওিহদ অিদ্র, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৪২







আমি যদি হতাম বন্দরের মালিক
সকাল বিকাল রাতবিরাতে ভাসতে ভাসতে চলে যাইতাম
আটলান্টিক ভারত প্রশান্ত
কোন নাবিকের ঘড়ি না নিয়াই যাইতাম।
দেখতাম বড় বড় ডানাওয়ালা পাখি গভীরতম নীল
দূর থেকে দেখতাম ঝাউয়ের দোল
শতাব্দীর পর শতাব্দী যারা হারিয়ে গেছে তাদের নিয়া রচিত অভিযাত্রীরগল্প
পড়তে থাকতাম বোতলের ভেতর চিঠি গুজিয়ে যে ভাসিয়েদিয়েছিল মহাদেশীয় প্রেম।
মাস্তুলে উপর উঠে... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     ০ like!

ভালবাসা

লিখেছেন সনেট কবি, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩৩



ভালবাসা মনে বাসা বাঁধে চিরকাল
তার নেই সুনির্দিষ্ট সময়ের কাল।
যেকোন সময় এ যে মনে চলে আসে
কারণে ও অকারণে সুমিষ্ট সুবাসে।
সকলে আকূল হয়ে ভালবাসা চায়
না পেলেই অশ্রুজলে বুকটা ভাসায়।
ভালবাসা চিরকাল অন্তরের ভাষা
অনেকের সুগভীর কারো ভাসা ভাসা।

ভাসা ভাসা ভালবাসা ভেসেভেসে যায়
ক্ষণিক দেখার পর নিমিশে হারায়।
ভালবাসা সুগভীর হলে এ জীবনে
সমাপ্তি কখনো ঘটে হঠাৎ মরনে।
হিসেবের... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ১৫২ বার পঠিত     ২ like!

আমি লিখে দেবো এক অমর কবিতা....

লিখেছেন সেলিম আনোয়ার, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:৩২



এই যে জনতা, আর নহে মৌনতা—
এবার জাগো, জেগে ওঠো — সুনামির ঢেউয়ের মতো,
সক্রিয় আগ্নেয়গিরির উত্তপ্ত লাভার মতো —হও উদ্ধত।

এই যে ছাত্র, কার পাত্রে ঢালছো গায়ের ঘাম- জল?
পাপিষ্ঠের উপাসনায়,
জীবনটা আর করোনা নিষ্ফল—
তাতে নিহিত কেবল দেশের দশের অমঙ্গল।

এই যে দিনমজুর, কোথায় ঝড়ালে এত... বাকিটুকু পড়ুন

৩৬ টি মন্তব্য      ৬০৪ বার পঠিত     ১০ like!

শিক্ষার্থীর মৃত্যুর কথা শুনে এত অট্ট হাসি কেন দিল মন্ত্রী মশাই?

লিখেছেন মস্টার মাইন্ড, ৩০ শে জুলাই, ২০১৮ বিকাল ৩:২৭

রোববার বেলা সাড়ে ১২টার দিকে বিমানবন্দরের দিকে যাওয়ার পথে জিল্লুর রহমান ফ্লাইওভারের গোড়ায় দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের জাবালে নূর পরিবহনের একটি বাস চাপা দিলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।

সাবস্ক্রাইব করুন আমার অধিকার ও আইন চ্যানেলটি

নিহতরা হলেন- শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের মানবিক শাখার দ্বাদশ শ্রেণির আবদুল করিম এবং একাদশ শ্রেণির দিয়া খানম।

ঘটনার... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ৩২৯ বার পঠিত     ০ like!

কলুর বলদ

লিখেছেন বিএম বরকতউল্লাহ, ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৫০


ময়লা তেনার শক্ত বাঁধন দৃষ্টি নিল কেড়ে
অন্ধ বোবা কলুর বলদ চলছে গতর ঝেড়ে।

ঘানির জোয়াল কাঁধে নিয়ে ভাবে গরু মনে
গ্রাম পেরিয়ে শহর ছেড়ে উঠব দূরের বনে।

সরষেগুলো খৈল হয়ে যায় কলুর হাসি ফোটে
চোখের বাঁধন খুলেই বলদ কষ্টে কেঁদে ওঠে।



বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ৬০১ বার পঠিত     ১ like!

রাশি রাশি ভেজাল প্রেমিক

লিখেছেন সামিয়া, ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৫




তুমি আছো নাই'য়ের উপর ভরসা করাই 
অভ্যাসে পরিনত হয়েছিলো। 
কয়েক শত যুগ 
আছো নাই; আছো নাই; করতে করতে;  
তীর্থের কাকের জীবন।


তোমার দুনিয়ায় এত রঙ যে;   
আমি সেই রঙের কাঙ্গাল হই।

তোমার উঁচু কপাল, 
খাঁড়া নাক, ভদ্র চেহারা, 
আভিজাত্যে ভরা মুখমণ্ডল
অনুভব করে;  
সিওর হই
তোমার মতন কেউ জন্মাবেনা।


নগদে বাজি ধরে বলতে পারি,
একমাত্র তুমিই প্রকৃত প্রেমিক। 

ভণ্ড প্রেমিকে দুনিয়া সয়লাব।
এরা প্রেমিক মুখোশ... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ২৩০ বার পঠিত     ২ like!

১০টি মজার পরিসংখ্যান, যেগুলি হয়তো আপনি আগে না জেনে থাকবেন।

লিখেছেন নূর আলম হিরণ, ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১:৪৩

♦ আমাদের মিল্কিওয়ে যত তারা আছে তারচেয়ে বেশি বৃক্ষ আছে আমাদের পৃথিবীতে। আমাদের মিল্কিওয়েতে প্রায় ৪০০ বিলিয়ন তারা আছে আর আমাদের গ্রহে আছে ৩ ট্রিলিয়ন বৃক্ষ।

♦ জার্মানির মোট জনসংখ্যার মধ্যে ২৫ থেকে ৫৪ বছরের মানুষ সবচেয়ে বেশি। অর্থাৎ তাদের কর্মক্ষম জনসংখ্যা, মোট জনসংখ্যার ৪০%! আবার ঠিক উল্টোটা কেনিয়ায়, তাদের ০-১২... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৬৪০ বার পঠিত     ২ like!

ব্লগে ফ্লাডিং কারিদের আইপি ব্যন করা পক্ষে বা আইনি মামলা মোকার্দমার পক্ষে আমি সমর্থন করিনা

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ৩০ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৯

আসলে ফ্লাডিং বা ব্যক্তিমূলক আক্রমন কারীদের আইপি ব্যান বা আইনিও ব্যবস্থা কোনটাই মূল সমাধান নয় সমাধান হলো আমাদের মানষিক চরিত্র বদলানো
এবং নিজের চিন্তা শক্তিকে আগে সজাগ করতে হবে ।যারা ছদ্ধ নামে ব্লগে ফ্লাডিং নামে নোংড়ামি করছেন তাদের উদ্ধেশে বলছি দেখুন এটা যখন একটা মুক্ত
মতামত প্রকাশের প্রকাশ্য স্থান তখন এখানে আমরা... বাকিটুকু পড়ুন

১৮ টি মন্তব্য      ২৬৮ বার পঠিত     ২ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য