একটি বেওয়ারিশ লাশের অপেক্ষা
শহরের মানুষগুলো
এখন আর খবর খুঁজে না,
খবরই তাদের খুঁজে ফেরে
এইতো সেদিন -
‘বেওয়ারিশ’ এক লাশ খুঁজছে তার আপনজনদের।
হিমঘরে শুয়ে আছে লাশটি,
সারা শরীরে তুলোর মতো বরফ জমে আছে,
মাঝে মাঝে কিছু বরফ
লাল আর কালো হয়ে গেছে লাল কালো রক্তে,
রক্ত ঝরেছিলো বুক বরাবর তিনটি গর্ত দিয়ে,
আর মুখ এবং মাথা দিয়েও,
একেবারে কাছ থেকে
তিনটি গুলি ঢুকেছিলো... বাকিটুকু পড়ুন










