"বায়না"

ইচ্ছে করে ঘড়ির কাঁটা পিছিয়ে দিই
সময়টাকে মুঠোয় নিই,
ইচ্ছে করে রঙিন ঘুড়ির প্যাঁচ খেলি
ঐ দিগন্তে আমায় মেলি।
ইচ্ছে করে দুপুরটাকে সন্ধ্যা করি
ঝাঁকে ঝাঁকে জোনাক ধরি,
ইচ্ছে করে মেঠো পথে ছুটতে থাকি
বুনোফুলের গন্ধ শুঁকি।
ইচ্ছে করে বাঁশের পাতায় বাঁশি বাজাই
সুরেলা গানে বেসুরো হই,
ইচ্ছে করে অতৃপ্তির তৃপ্তি মেটাই
আঁকড়ে ধরি সুখের নাটাই।
ইচ্ছে করে জলের রং... বাকিটুকু পড়ুন







