চন্দ্রাচ্ছন্নতা

মন খারাপের ঝাঁপি খুলে দিয়ে নিঃসঙ্গ এক চাঁদ
প্রতিশোধের স্পৃহায় বাতাসে ছড়ায়
একরাশ উচ্ছৃঙ্খল জোছনা।
শূন্য ঘরের বদ্ধ জানালার কাঁচ ভেদ করে
হুড়মুড়িয়ে সে আলো গ্রাস করে নির্জনতার নির্মেঘ মন।
পিচ ঢালা হাইওয়ের ঠিক মাঝখানে
অযত্নে খুঁড়ে রাখা ক্ষত বিক্ষত গর্তের মত
নির্দোষ স্মৃতির যানবাহন অতিষ্ট এক জ্যাম বাঁধিয়ে
ঘন্টার পর ঘন্টা আটকে রাখে অতীতমুখী... বাকিটুকু পড়ুন








