somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

প্রাণের স্বদেশ

লিখেছেন কবি হাফেজ আহমেদ, ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:৩৭

স্বদেশ আমার দান বিধাতার
ধন্য তোমার ছাঁয়ায়,
মুক্ত হাওয়ায় প্রাণ ভরে যায়
মা ও মাটির মায়ায়।
তোমার বুকে চরম সুখে
প্রথম স্বাধীন শ্বাস,
তোমার কোলে হেলে দুলে
জীবন মরন বাস।
তুমি আমার প্রাণের স্বদেশ
জাগাও মনে আশা,
মায়ের মুখে প্রথম শুনি
প্রিয় বাংলা ভাষা।
তোমার বুকে দেখেছি আমি
মায়ের প্রথম হাসি,
এ প্রাণ এ গান আমার পরান
তোমার চরণ দাসী।
প্রথম তুমি পরেও তুমি
তোমার মাঝেই... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ১৫৬ বার পঠিত     ৩ like!

বর্তমান শিক্ষাব্যবস্থা ও একটি প্রস্তাব

লিখেছেন মো: হাসানূর রহমান রিজভী, ২২ শে অক্টোবর, ২০১৭ রাত ১২:০৯


কাগজে কলমে উন্নয়নশীল হলেও একটি দরিদ্র দেশ বললে ভূল হবে না আমার মাতৃভূমি এই বাংলাদেশকে।এদেশে অর্ধেকের বেশি মানুষের পুষ্টি বিষয়ে কোন ধারনাই (সাধারন ধারনা বাদে) নাই। পড়াশুনা বলতে বোঝে ভালো রেজাল্ট আর সরকারি চাকুরি।খারাপ রেজাল্ট আর বেসরকারি চাকুরি মন্দের ভাল।স্বাধীনতার পর থেকে এটাই চলে আসছে।আমি আমার আলোচনায় স্বাধীনতার আগে... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৫২২ বার পঠিত     ৫ like!

ছোটগল্প- মনের মানুষ

লিখেছেন জুলিয়ান সিদ্দিকী, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৫০


(ছবি- গুগুল মিয়া)
এবার কার্তিক মাসের সকালগুলো বেশ বিরক্তিকর আর সেই সঙ্গে আনন্দের বলেও মনে হচ্ছিল সবুরের কাছে। যেদিন তার মায়ের মুখে শুনতে পেয়েছিল কথাটা, সেদিন থেকেই কেমন যেন একটি বাড়তি আগ্রহের সৃষ্টি হয়েছিল রহিমাকে নিয়ে। যদিও তার মনের ভেতর একটি ভাবনা আছে যে, তার ভাবী স্ত্রী দেখতে কেমন হবে।... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৬১১ বার পঠিত     ৫ like!

কাবার পথে-০১ (প্রস্তুুতি পর্ব)

লিখেছেন কোথাও কেউ নেই, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৯

লিখি লিখি করেও কোনো পোস্ট দেয়া হচছিলনা, যাই হোক আমার প্রথম লেখায় সবাইকে স্বাগতম ।

আমি আমার হজ যাত্রার অভিজ্ঞতা এখানে share করব ।

একদিন হঠাৎ করেই মা জানালেন আমার এক দুলাভাই এবার হজে যাচেছন, আমি তার সাথে যেতে চাই কিনা, যেহেতু হজে যাওয়ার ইচ্ছা ছিল তাই রাজি হয়ে গেলাম ।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ০ like!

নামকরণ

লিখেছেন সৃষ্টিশীল আলিম, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৮





রাগীব রাবেয়া মেডিকেলের বহির্বিভাগে ছেলেকে দেখানোর জন্য যথারীতি নিয়ম মেনে টিকেটের লাইনে দাঁড়ালাম। টিকেটের জন্য পাবলিকের ভিড়ও ছিলো চোখে পড়ার মতো। দীর্ঘক্ষণ অপেক্ষার পর সিরিয়ালের সুযোগ এল। টিকেট কাউন্টারের কর্তব্যরত ব্যক্তি জিজ্ঞেস করলেন-নাম কী? আমি হাসি মুখেই বলি-নাবহান আলভি মুক্ত। বয়স জিজ্ঞেস করার আগেই বললাম চার দিন।

ভদ্রলোক ইশারায়... বাকিটুকু পড়ুন

৫ টি মন্তব্য      ৩৪৪ বার পঠিত     ৩ like!

স্মৃতির অপালাপ-৩ রিক্সা ভ্রমণ-২

লিখেছেন সিদ্দিকী শিপলু, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৬

স্মৃতির অপালাপ-৩ রিক্সা ভ্রমণ-২
বছর আট/নয় আগের কথা।

একদিন আমার এক পিচ্চি কালের বন্ধু, সদ্য মালয়েশিয়া ফেরত জালালের সাথে রিক্সায় কোথাও থেকে শনির আখড়া যাচ্ছিলাম। সে মালয়েশিয়ায় থাকাকালীন নারী সংক্রান্ত কিছু অভিজ্ঞতা শেয়ার করছিলো। কিছু বিষয় নিয়ে তার সাথে তর্ক হচ্ছিল। বন্ধু বলছিলো যে, স্পর্শ বা সৌন্দর্য উপভোগ বিনে ভালোবাসা অর্থহীন এবং... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭২ বার পঠিত     ১ like!

ভালবাসার দিন

লিখেছেন তাজেরুল ইসলাম স্বাধীন, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১১:৪৩

খুব একাকী আমিও শরতের শেষে,
কারণ আমার আশা জন্মিয়েছে
ভালবাসবার মুগ্ধ আবেশনে,
প্রেমের বাসনা বপিত হয়েছে।
স্বর্গীয় প্রেমের এই উন্মাদনা ছুঁয়ে
অনন্ত কালের ভ্রান্তি বিলাসেও বুঝি
আমার ভেতরে এক নতুন আমার জন্ম হয়ে-
ভালবাসার কারণে প্রেমের জন্ম হয়েছে।
দিনেদিনে তাই এই অপেক্ষা বাড়ছে যত
হচ্ছি আমি নিরুপায় আর ততই অশান্ত,
ভ্রান্ত অসহায় অথবা অধৈর্য
অস্থিরতাময় কোন স্নেহহীন... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১৩৬ বার পঠিত     ০ like!

আমাদের হস্তরেখায়

লিখেছেন ঋতো আহমেদ, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৫৯

আমাদের হাতের পাতায় এমন একটি রেখা আছে
যার মধ‍্য দিয়ে এগিয়ে গেলেই
আসন্ন শীতে দেখা হবে সাইদুল অথবা শরিফুলদের সাথে
দিনান্তে যাদের শুষ্ক শরীর এক‌একটি অসহ ভার হিসেবে
প্রতিয়মান হবে প্রত্যেকের কাছে
এক‌একটি রাত হবে দীর্ঘ মহাকাল
নরক যাপন করতে হবে ওদের বরাবরের মতোই
সমস্ত রাত ঘন কুয়াশায় নিজেকে জড়িয়ে জীবনমৃত্যুর মধ‍্যখানে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৩২ বার পঠিত     ৪ like!

ভিডিওগ্রফার। ক্যারিয়ার সাজেশন

লিখেছেন আহমেদ খান, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৪৪

ছবি যেন মানুষের মনের ভাবকে প্রকাশ করে। অনেকে ছবি দেখে নিজের দুঃখ ভোলার চেষ্টাও করেন। আবার আমরা অনেক সিনেমা দেখে হাসি আবর কাদিও । কিন্তু কখনোকি ভেবেছেন কিভাবে হচ্ছে এতো সব। হ্যা ক্যামেরার পেছনে বেশ কিছু মানুষ সৃষ্টিশীল ও শৈল্পিক কাজ করে চলেছেন আপনাদের জন্য।... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ১৭৬ বার পঠিত     ১ like!

ওয়েটিং_ফর_লাইফ_০৩

লিখেছেন নয়ন বিন বাহার, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:৩৯

স্কুলের সবচেয়ে ভদ্র এবং ছাত্রদের সবার প্রিয় শিক্ষক আমানত উল্লাহর বিরুদ্ধে এক গুরুতর অভিযোগ এনেছে তাঁর এক ছাত্রের বাবা

অভিযোগ, ছেলে মারামারি করে মার খেয়ে এসেছে। তার ছেলে মার খাওয়ার পাত্র না। মার দেওয়ায় ওস্তাদ। তার উপর ছেলের বাবা ছেলেকে শিখিয়েছে কখনো মার খেয়ে আসবি না। মার দিয়ে আসবি। পরে যা... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ২২০ বার পঠিত     ২ like!

জল কড়চা

লিখেছেন জাহিদ অনিক, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ১০:২৭

-



রাজধানী শহর ঢাকাতে বসবাস করিলেন অথচ আজিকে সন্ধ্যার পরে নিজ নীড় হইতে বাহির হইলেন না, তাহারা ঘরকুনো তো বটেই আমি তো বলিব কাপুরুষও বটে! এমন আনাড়ী বৃষ্টির তুমুল পতনের পরে গুপ্ত প্রকৃতি যে কতটা উন্মুক্ত হইয়াছে তাহা যাহারা আজিকে বাহিরে ছিলেন তাহারাই দর্শন করিয়াছেন এবং... বাকিটুকু পড়ুন

৬০ টি মন্তব্য      ৫৬০ বার পঠিত     ১৬ like!

অসমাপ্তঃ শুভ জন্মদিন

লিখেছেন মিজভী বাপ্পা, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২৬



আজ জন্মদিন তোমার। শুধু তোমারি নয় আমার জন্যও বিশেষ একটি দিন। তোমায় কি উপহার দিবো না দিবো ভেবে কূল-কিনারা করতে পারছিলাম না। কিভাবে করব, আমি তো নিরেট অপদার্থ একটা। জাগতিক বিষয় সর্ম্পকে জ্ঞানবোধ নেই বললেই চলে আমার। কাকে, কিভাবে, কি উপহার দিলে সে খুশি হবে সে সাধারণ জ্ঞান টাই যে... বাকিটুকু পড়ুন

২২ টি মন্তব্য      ৫২০ বার পঠিত     ৩ like!

ম্যানবুকার উপন্যাস সৃষ্টির গোপনীয়তা : বলেছেন সংক্ষিপ্ত তালিকার ছয় লেখক

লিখেছেন শামীম সুজায়েত, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:২০



একটি ম্যানবুকার উপন্যাস সৃষ্টির গোপনীয়তা বা কৌশলগত নানা দিক নিয়ে আলোচনা করেছেন সংক্ষিপ্ত তালিকায় স্থান পাওয়া ছয় লেখক।মনোনীত গল্পের নেপথ্য অভিজ্ঞতার কথা বর্ণনা করেছেন তাঁরা নিজেদের মত করে। সংক্ষিপ্ত তালিকার সৌভাগ্যবান লেখকদের নিয়ে প্রতি বছর এ ধরনের প্রতিক্রিয়ামূলক প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাজ্যের জনপ্রিয় পত্রিকা দা গার্ডিয়ান । সাধারণত চূড়ান্ত... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩৮২ বার পঠিত     ৩ like!

দেখা হয় নাই ব্রিসবেন ---- (উল্টা)ছবি ব্লগ

লিখেছেন এম এম করিম, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৯:০৬

ক'দিনের জন্য গিয়েছিলাম, তেমন কিছুই দেখা হয়নি। হঠাত্‌ তোলা ছবিগুলো থেকে বেছে নিয়ে এই ছবি ব্লগ। অনেক চেষ্টা করেও কিছু ছবি সোজা করতে পারলামনা। তাই উল্টা-ই সই।

ব্রিসবেন হুইল



ব্রিসবেন সিটি হল - সন্ধ্যায়



জাকারান্ডা ফুলে ছেয়ে আছে অনেক এলাকা



ব্রিসবেন সিটি... বাকিটুকু পড়ুন

১২ টি মন্তব্য      ৪২৩ বার পঠিত     ৪ like!

ভুল সময়ের ঘড়ি

লিখেছেন প্রথম বাংলা, ২১ শে অক্টোবর, ২০১৭ রাত ৮:৫৮

তুমি আমায় ভালোবাসতে জানি,
রূপে তুমি বায়ুসখা
আমা’ত- কি আর যাবে রাখা?
আমি যে ছাইদানী।

তাই তোমার নামে পদ্য লিখে যাই,
তুমি কোথাও আঁধার করো আলো-
আমি এখন সইতে পারি কালো,
থাকোক আমার পাত্র জুড়ে ছাঁই।

তুমি আমার ভুল সময়ের ঘড়ি
ভুলে আমার মন জাগালে প্রেমে,
এএম পিএম সকলি তালগোল
জীবন ‍বৃত্তে তুমিও যাও থেমে।

মাঝে মাঝেই এখন তোমার কাল
আমার ঘড়ির... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১২৭ বার পঠিত     ২ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য