একাই ঘুরলি সাত সমুদ্দুর.....
একা একা ঘুরে এলি
সাত সমুদ্দুর তেরো নদী
জলের তৃষ্ণায় চক্ষু আমার
অশ্রু ঝরায় নিরবধি।
আমায় ফেলে সমুদ্দুরে
ঘুরে বুঝি মজা পেলি
বারে বারে আমাকে তুই
গেলি শুধু অবহেলি।
উথাল পাথাল ঢেউয়ে ঢেউয়ে
ভাসলি বন্ধু একা একা
মত্ত হলি জলের খেলায়
মনে আঁকলি সুখের রেখা!!
বালির মাঝে হাঁটু গেড়ে
প্রেম নিবেদন জলের তরে
জলের ছোঁয়ায় সিক্ত হলি
মন ভিজালি জলধরে।
পারলি বন্ধু ক্যামন করে
ফেলে রেখে আমায়... বাকিটুকু পড়ুন







