নও অন্তর্যামী
আমার চোখে তাকিয়ে অন্তর্যামী হতে চাইলে তুমি। তোমার নিষ্ফল প্রয়াস
দেখে হাসি পায় আমার। আমি হাসি। হাসতে হাসতে পেটে খিল ধরে যায়।
তবু হাসতে থাকি নিষ্ফল প্রয়াসে তোমার বারংবার।
আমার চোখে তাকিয়ে তুমি বলে উঠলে আমারই দ্বিধাবিভক্ত মনের কথা।
গোপন দেরাজ খুলে বের করে নিলে আমার একান্ত গোপন বিষয়গুলি।
তোমার গভীর অন্তর্দৃষ্টি... বাকিটুকু পড়ুন









