মগজ-কামড়ানো শব্দেরা যখন কবিতার ভেতর
কখনো কখনো কিছু কিছু শব্দ মগজ কামড়ায়
বাঁশপাতার মতো ঘূর্ণি খেতে খেতে নেমে এসে
পঙ্ক্তিতে বসে পড়ে যে-যার মতো। নিমিষে গড়ে ওঠে কবিতা, অথবা
কবিতার মতো একটা কলেবর
পড়তে দারুণ লাগে, অথচ এর কোনো অর্থ হয় না
অর্থহীনতার ভেতর তখন অর্থ খুঁড়তে থাকি
কখনো কিছুটা মেলে, কখনো অর্থহীনতাই প্রোজ্জ্বল হয়ে... বাকিটুকু পড়ুন









