somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়
সকল পোস্ট (ক্রমানুসারে)

ইন দি মিরর

লিখেছেন আফরোজা সোমা, ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৯:৪০

তোমার চামড়ায় জমেছে ভাঁজ
সে তা নিবিড়ে দেখেনি চেয়ে।

তার গহীনে জমেছে বিষাদ
তুমি তার দাওয়াই করোনি তালাশ।

দেয়ালে ঝুলছে ভ্রমনের ছবি
প্রাগের একটা রাস্তায় তোমরা
পায়রা উড়াতে-উড়াতে হাসছো।

আয়নায় কপাল জুড়ে ভাঁজ,
আয়নায় নিস্পৃহ চোখের তারা,
আয়নায় গাঢ় একাকীত্ব।

২৩।০৮।১৭ বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ১২৫ বার পঠিত     ১ like!

মালয়েশিয়ার পাথরের গুহা

লিখেছেন সাদা মনের মানুষ, ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:৫৪


চুনা পাথরের এ পাহাড় নাকি ৪০ কোটি বছরের পুরোনো। এর গুহাগুলোর বয়স ও নিশ্চয়ই তার কাছাকাছিই হওয়ার কথা। তেমন একটা গুহা দেখতে গেলে রোমাঞ্চিত হওয়াটাই স্বাভাবিক। মালয়েশিয়ার বাটু কেভের কথাই বলছি আমি। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বিখ্যাত পেট্রোনাস টুইনটাওয়ার থেকে ১৩ কিলোমিটার দূরে এর অবস্থান। বাটু কেভ নাম করন করা হয়েছে... বাকিটুকু পড়ুন

৭১ টি মন্তব্য      ১২৩৯ বার পঠিত     ১২ like!

যা কিছু রচেছি প্রফুল্ল হিয়ায়

লিখেছেন খায়রুল আহসান, ২৫ শে আগস্ট, ২০১৭ সকাল ৮:০২

প্রভু,
উদরে উনুন জ্বালিয়ে রাখোনি,
মনে রাখোনি কোন জ্বালা,
করোটিতে নেই স্নায়বিক চাপ
শিরোপরি নেই ক্ষুব্ধ প্রতাপ
সাধ বশে তাই
সদা রচে যাই
প্রেমের পংক্তিমালা।

সকল প্রেমের উৎস তুমি,
সব কবিতার একই পটভূমি।
মনোসরোবরে যত ফুল ফোটে
জ্যোৎস্না কিংবা আঁধার রাতে
পদ্যে পদ্যে সেসব কথায়
হৃদয় কমল বিকশিত... বাকিটুকু পড়ুন

৩২ টি মন্তব্য      ৩০৮ বার পঠিত     ১০ like!

ভুলবোই না কেন আমরা যে বড় অকৃতজ্ঞ বাঙালি জাতি

লিখেছেন :):):)(:(:(:হাসু মামা, ২৫ শে আগস্ট, ২০১৭ ভোর ৪:৩৩


আমরা অকৃতজ্ঞ একটা জাতি তার একটা ছোট নমুনা বা প্রমান এই আগস্ট মাসকেই ঘীরে। নিশ্চয় ব্লগে থাকা ছোট বড় সিনিয়র জুনিয়র আমাদের ব্লগারদের ভুলে যাওয়ার কথা নয় ২০০৪ সালের ২১শে আগস্ট আওয়ামীলিগের ওপরে নির্মম এবং ভয়ংকর সেই গ্রেনেড হামলার কথা।

সেদিন সেই গ্রেনেড হামলায় ঘটনা স্থলেই আওয়ামীলিগকে ভালোবাসার খাতিরে অনেক... বাকিটুকু পড়ুন

১৪ টি মন্তব্য      ৩১৫ বার পঠিত     ৩ like!

অভিযোগকারী সম্পর্কিত করণিকা

লিখেছেন করণিক আখতার, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:৩৬

অভিযোগকারী সম্পর্কিত করণিকা
-------------------------------------------------
প্রমাণ না-থাকলে শুধু অনুমানের ভিত্তিতে কারো বিরুদ্ধে নালিশ নিয়ে যারা বিচার চাইতে যায়, সর্বমান্য আদালত তাদেরকে প্রশ্রয় দিতে পারে না এবং তাদেরকে প্রশ্রয় দেওয়াটা উচিতও নয়। নির্দোষের বিরুদ্ধে অভিযোগ সাজিয়ে বিচার চাওয়ার ঘটনাও সর্বকালেই ছিল এবং থাকবেও। স্বপ্নের ঘোরেও অনেকে অনেক কিছুই দেখতে পারে, তবে ঐ দেখাগুলো নির্ভুল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১০৭ বার পঠিত     ০ like!

"মরণ" আমি তোমাকেও ভালোবাসি

লিখেছেন জিএম হারুন -অর -রশিদ, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ৩:০১

প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে
নিজেকে দেখি বৃদ্ধ হতে,
আর প্রতিদিনই পরম মমতায়
বৃদ্ধ মানুষটাকে হাত বুলিয়ে দেই আয়নায়,
এই ভাবে হাত বুলাতে বুলাতে একদিন মরে যাবো।

আচ্ছা আমি মরে গেলে কি হবে?
আমার বুকের গাঙচিল উড়ে যাবে কোন এক আকাশে,
আমার বুকে কিছু অভিমান আর বিরহ
তখনও জীবিত থাকবে,
আর থাকবে কিছু দুঃখ, কষ্ট,
ভালোবাসা আর... বাকিটুকু পড়ুন

৩ টি মন্তব্য      ২২৪ বার পঠিত     ১ like!

জগন্মোহন প্যালেস এর সংক্ষিপ্ত ইতিহাস

লিখেছেন ব্লগ সার্চম্যান, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ২:৪৮


১৮৬১ সালে জগনমোহন প্রাসাদ নির্মাণ করেন মাইসোরের রাজা কৃষ্ণরাজা উদিয়ার তৃতীয়। এটিকে রাজপরিবারের বিকল্প আবাসস্থল হিসেবে নির্মাণ করা হয়েছিল। মাইসোর প্যালেস যা ছিল রাজ পরিবারের আদি বাসস্থান আগুনে পুড়ে গিয়েছিল এবং সেই স্থানে পুনরায় নতুন প্রাসাদ নির্মাণ শুরু হয় ১৮৯৭ সালে। ১৯১২ সালে প্রাসাদটির নির্মাণ শেষ না হওয়া... বাকিটুকু পড়ুন

৮ টি মন্তব্য      ৩২০ বার পঠিত     ৪ like!

স্তরের অতলে ভালোবাসা

লিখেছেন মুচি, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:৩৫





স্তর জমতে জমতে তুমি হারিয়েছ অতলতলে,
এতটা গভীরে যাই না আমি আর;
ইচ্ছেটা মরে গিয়ে হতাশার শ্বাস ছুটে আছে,
নির্মোহ কাটাই সময় বেহিসেবের খাতা খুলে।
খুব কি দূরের কিছু? নিরুপায় এমন কিছু?
হয়তো খুব দূরের, উপায়হীন সৌম্য জীবন,
আঁধারে আমার ডাকি নি তাই আর।
পথ থেকে পথে হেঁটে হারিয়েছ অনেক দূরে,
অতটা দূরত্বে- যা চিনি না আমি,
নাগালের... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ২০৫ বার পঠিত     ০ like!

নায়করাজ রাজ্জাক: মৃত্যুর পরও তিনিই রাজা

লিখেছেন রিজভী, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:২৮



নায়করাজ রাজ্জাকের প্রাণহীন দেহটি খাটিয়াতে করে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, যে কবরে নায়করাজ চিরদিনের জন্য ঘুমিয়ে থাকবেন। খাটিয়ার এক প্রান্তে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি ও ঢাকাই ছবির বর্তমান সুপারস্টার শাকিব খান। আরেক প্রান্তে আছেন চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান সাধারণ সম্পাদক জায়েদ খান। নায়করাজের তিন পুত্র চিত্রনায়ক বাপ্পারাজ,... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ৩৫৭ বার পঠিত     ১ like!

আজকের সংবাদের শিরোনাম একনজরে (২৪ আগস্ট ২০১৭)

লিখেছেন নির্বেদ মানব, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১:০১
০ টি মন্তব্য      ১৪৮ বার পঠিত     ০ like!

জলকাব্য -২০- নিঃস্ব লহরী

লিখেছেন ভ্রমরের ডানা, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৫১



তুমি সমুদ্র দেখেছো কি?
ফেনিল উর্মিলহরী?
রাত্রিবাস যার সেই বিরান পথে
যেখানে আমি ভাসি একাকী ম্লানায়মান প্রশ্ন!

কেনো ক্ষুরধার হীরের ঝলকের মত পূর্ণিমারাত
যেখানে জ্বলত হাজার তারার ফুল
স্বপ্নীল পরীডানা ভেঙে আজ ফিকে হয়ে যায়?
এখন কেন ভেসে আসে শুধু কলঙ্কিনী ভূতুড়ে
অমাবস্যা মাখা কালোচিত মেঘেদের ভীড়?

তুমি সমুদ্র দেখেছো?
সেই উর্মিলহরী?
যেখানে খুঁজে ফিরি... বাকিটুকু পড়ুন

৫২ টি মন্তব্য      ৬০৯ বার পঠিত     ৯ like!

অদিতি

লিখেছেন আহমাদ যায়নুদ্দিন সানী, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:৩৩

৫
দিনটা বেশ ভালোই কাটল অদিতির। আন্টির রুম থেকে বেরিয়ে আর এক মুহূর্তে দেরী না করে অদিতিকে সাথে নিয়ে দ্রুত ওপরে উঠতে থাকে নওরিন। যাওয়ার পথে সিঁড়িতে আর করিডোরে হোস্টেলের বেশ অনেক কয়েকজনের সাথেই পরিচয় হল। বিভিন্ন রুমের পাশ দিয়ে আসতে আসতে সেই রুমের বাসিন্দাদের সম্পর্কে একটা মিনি ইন্ট্রোডাকশান দিচ্ছিল নওরিন।... বাকিটুকু পড়ুন

১১ টি মন্তব্য      ৫২৭ বার পঠিত     ৫ like!

ক্ষোভ লালসা দূরে রাখি.......

লিখেছেন এই মেঘ এই রোদ্দুর, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:২৯



ঝগড়াঝাটি নিত্য চলে
ঘরে বাইরে সকল স্থানে
মাথা গরম বাংলার মানুষ
হিংসা জমা রাখে প্রাণে।

কথায় কথায় পাল্টাপাল্টি
বজ্র নিনাদ তুলে গলায়
গালাগালি লজ্জা শরম
বিসর্জন দেয় মাটির তলায়।

রাগের বেলা হুশ থাকেনা
রক্ত গরম টগবগিয়ে
থু থু এনে ঠোঁটের পরে
অযথা যায় বকবকিয়ে।

তর্কাতর্কি করতে করতে
রামদা ছুরি হাতে তোলে
ভাইয়ের বুকে হানে আঘাত
সম্পর্কের টান গিয়ে ভুলে।

রক্ত চক্ষু গলে পড়ে
হিংসার আগুন লাগে... বাকিটুকু পড়ুন

১০ টি মন্তব্য      ১৯৪ বার পঠিত     ৩ like!

পারি-পারি না

লিখেছেন লুৎফুরমুকুল, ২৫ শে আগস্ট, ২০১৭ রাত ১২:১২


লুৎফুর রহমান

অসাধ্যকে সাধ্য খুবই আমরা পারি করতে
আবার পারি দেশের লাগি হাসি মুখে মরতে
কান নিয়েছে চিলে বলে চিলের পিছে ছুটতে
আমরা পারি কিশোরিটার মানটা আবার লুটতে।

আমরা পারি চোরকে পুলিশ, পুলিশকে চোর ডাকতে
অপরাধির চিত্র আবার নেতার মতো আঁকতে
রাজাকারের গাড়ির মাঝে দেশ পতাকা তুলতে
আমরা পারি একাত্তরের দিনটা সহজ ভুলতে।

সামনে পারি তালি দিতে পিছেতে বাঁশ... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১৪৫ বার পঠিত     ১ like!

রোমানাকে বাঁচাতে এগিয়ে আসুন!

লিখেছেন বেঙ্গল রিপন, ২৪ শে আগস্ট, ২০১৭ রাত ১১:৪৯


রোমানা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশ্ব ধর্ম ও সংষ্কৃতি বিভাগের মাস্টার্স দ্বিতীয় সেমিস্টারের ছাত্রী। সদা মিষ্টভাষী, শান্ত একটি মেয়ে কিন্তু মাঝে মঝে একটু অপরিচিতও লাগতো। শেষ দিকে এসে একটু চুপচাপও হয়ে গেলো। প্রায়ই মাথা ব্যাথার কথা বলে ক্লাস থেকে বেরিয়ে যেত। অনেক সময় অনেকের সাথে বাজে বিহেবও করতো। সবাই দেখতে শুরু... বাকিটুকু পড়ুন

১ টি মন্তব্য      ২১৩ বার পঠিত     ১ like!

আলোচিত ব্লগ

আলোচিত ব্লগের পোস্টগুলো সবচেয়ে বেশি পঠিত, মন্তব্য এবং পছন্দের ভিত্তিতে প্রতি তিন ঘণ্টা পর পর স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।
এখানে মডারেশনের কোন ভূমিকা নেই।

সাম্প্রতিক মন্তব্য