আমার দিনলিপি

আমার প্রিয় পোস্ট

...যেন এলিভেটরটা অনন্তকালের জন্যে বন্ধ হয়ে গেছে, আমি দাড়িয়ে আছি নিঃসঙ্গ ছাদের রেলিং ধরে। 

আরেকটি বোহেমিয়ান রাতের গল্প।

১৬ ই সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩১

এক চুমুকে বুশমিলের পুরোটুকু শেষ করে দৌড়াতে দৌড়াতে প্লেনে উঠতে গিয়ে দেখি ফ্লাইট অনাকাংখিত কারনে বিলম্ব। মেজাজ চরম বিগড়ে গেলো। মনে মনে অল্প কয়েকটা শ্লীল এবং অনেক গুলো অশ্লীল গালি দিলাম এয়ারলাইন্সকে। যাইহোক একটু পরে প্লেনে উঠে জানালার পাশে বসে গেলাম। প্লেনে উঠলেই আমার কেমন জানি একা লাগতে থাকে। ইচ্ছা...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

বৃত্ত।

২৯ শে জুন, ২০১০ সকাল ৯:০১

মাথার উপরে বেশ বড়সড় একটা সূর্য নিয়ে আমি হেঁটে যাচ্ছিলাম। কাঁধে শান্তি নিকেতনি স্টাইলে একটা ঝোলা। ঝোলার ভেতরে খুটিনাটি অনেক কিছু। পাশে বয়ে যাচ্ছে লিভারপুলের মার্সি নদী। মাঝে মাঝে দমকা হাওয়ায় টুপিটা উড়ে যেতে চাচ্ছে। হাঁটতে হাঁটতে বেশ ক্লান্ত লাগছিল। আসলে সারাদিনে প্রচুর হেঁটেছি। লিভারপুল গিয়েছিলাম পিকাসোর চিত্র প্রদর্শনী দেখতে।...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

মেঘ।

০৪ ঠা মার্চ, ২০১০ সকাল ৯:৫৯

হঠাৎ করে লিখতে ইচ্ছে হল। অন্যসময় অনেক ভেবেচিন্তে লিখতে বসি। কি নিয়ে লিখব ঠিক করা থাকে। আজকে তেমন কিছু নেই। যেন লেখার জন্যেই লেখা। যেমন অনেকটা বেঁচে থাকার জন্যেই বেঁচে থাকা। সামনে ফাইনাল পরীক্ষা। যেন এইতো আর কিছুদূর। কিন্তু আসলেই কি তাই?
আসলেই কি গন্তব্য বলে কিছু আছে? অন্তত: আমার...

পোস্টটি ৭ জনের ভাল লেগেছে

বিস্মরনের গল্প।

২৫ শে ডিসেম্বর, ২০০৯ দুপুর ১:১০

এই শহরে আমি আসার পরে প্রথম যেদিন তুষারপাত হয়েছিল সেদিনই আমি প্রথম ওদের বাসায় গিয়েছিলাম। তাই তুষারপাতের সাথে ওর নামটাও বেশ ভালোভাবেই জড়িয়ে আছে। সেদিন ঘুম থেকে উঠে জানালা দিয়ে তাকিয়ে দেখি বাইরেটা সাদা হয়ে আছে। অদ্ভুত সুন্দর সেই দৃশ্য। গরমের দেশের মানুষের কাছে জীবনের প্রথম তুষারপাত একটুতো স্মরনীয়...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে

সে তোমাকে পাবে না।

০১ লা নভেম্বর, ২০০৯ রাত ৯:৪৬

একা একা ভালবেসে এইভাবে বেড়ে যায় পাপ,
তুমি কোনদিন দেখবেনা, তার দুঃখ অনুস্তাপ।
কোন কোন মাঝ রাতে বৃষ্টি হবে,
সে তখন তোমাকে পাবেনা।
বৃষ্টি যেমন ক্রমান্বয়ে পৃথিবীর বস্ত্র হরণ করে,
টানে টানে খসে যায় আবরণ,
পরে থাকে বিশুদ্ধ যৌবন
ঠিক সেই ভাবে বস্ত্র হরণ করেও,...

পোস্টটি ১২ জনের ভাল লেগেছে

দুটো রোববার।

২২ শে অক্টোবর, ২০০৯ সকাল ৮:৩৯

০১.

প্রতি রোববারের মতো আরেকটা রোববার এলো। আমি একটু বেলা করে ঘুম থেকে উঠলাম। উঠেই সুমনের 'রোববার' গানটা ছেড়ে দিলাম ল্যাপটপে। এখন কি করব বুঝতে পারছিনা। নাস্তা করা দরকার। কিন্তু নাস্তা বানাতেও ইচ্ছা করছেনা। খেতে ইচ্ছা করছে পরোটা আর ডিম পোচ।
গতরাত থেকে একটু মেজাজ খারাপ। লন্ডনে আসা এক যাত্রীর কাছে ঢাকা...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

হেরে যাওয়ার গল্প।

১৬ ই অক্টোবর, ২০০৯ সকাল ৯:০৪

বেশ অনেক দিন কিছু লেখা হয়না। সেদিন রাতে অবশ্য খুব লিখতে ইচ্ছা হচ্ছিল। শহরে একটু আগেই হালকা বৃষ্টি হয়ে গেল। ঠান্ডা ঠান্ডা লাগছিল। কিন্তু কেমন জানি সব কিছু শান্ত করে দিল খবরটা। প্রেমিকার এনগেজমেন্ট অসাধারন কোন ব্যাপার না। পৃথিবীতে প্রতিদিন কত শত সম্পর্ক ভেঙ্গে যাচ্ছে, কতজন ভুলে যাচ্ছে কতজনের কথা।...

পোস্টটি ১৮ জনের ভাল লেগেছে

বোহেমিয়ান জীবনের একটা রাত।

২৪ শে আগস্ট, ২০০৯ রাত ৮:৩৯

বসেছিলাম গ্লাসগোর একটা পুরনো বারে। রাত বেশী হয়নি। একটু পড়েই আমার বাস ছাড়বে লন্ডনের পথে। লম্বা জার্নি। তাই একটু গলা ভেজানো। অবশ্য স্কটল্যান্ডে এসে স্কটিশ হুইস্কি না টেস্ট করলে কি আর চলে? ট্যাক্সি ড্রাইভার অ্যালান বারবার করে বলে দিয়েছে বেশী ড্রিংক না করতে। স্কটিশ ইংরেজিটা অনেকটাই আলাদা। তারপরেও এটুকু...

পোস্টটি ২৬ জনের ভাল লেগেছে

ট্রেনের জানালায় চাঁদ।

১৫ ই আগস্ট, ২০০৯ রাত ৮:৫৭

এখন রাত প্রায় বারোটা। জোছনা ঝলসানো একটা রাত। চাঁদের দিকে বেশীক্ষণ তাকিয়ে থাকা যাচ্ছে না। কেমন জানি ঘোর লাগা একটা অনুভূতি। গিয়েছিলাম অক্সফোর্ডে। ফিরতি ট্রেনে পুরোটা সময় চাঁদটা আমার সংগেই ছিল। ট্রেনের জানালায় চাঁদ কিন্তু অদ্ভুত সুন্দর। এখানকার ট্রেনগুলো কেমন জানি নিঃশব্দ। পু ঝিক ঝিক শব্দ নেই। কেমন জানি অনুভূতিহীন।...

পোস্টটি ৯ জনের ভাল লেগেছে

জাহাজী...

১৩ ই আগস্ট, ২০০৯ রাত ৯:১৪

ঢাকা থেকে এসেছি বেশ অনেক দিন হয়ে গেল। ফেলে আসা ঘরটার কথা খুব মনে পড়ছে। মাঝরাতে ঠান্ডা পানি খাওয়ার ফ্রিজটা,কালো টেবিল ঘড়িটা,হাতল ভাঙা আলমারিটা...সব কিছু। হয়তো ঘড়িটার ব্যাটারি শেষ হয়ে গেছে। জানতে ইচ্ছা করছে কাঁটাগুলো কোথায় থেমে আছে।

সেদিন সন্ধ্যায় কাজ শেষ করে ফোর্কলিফটারটার উপর বসে ছিলাম। মাথার উপর প্রায়ান্ধকার এক...

পোস্টটি ১০ জনের ভাল লেগেছে



   পরের পাতা
মোট সময় লেগেছে ০.০৯৪০ সেকেন্ড
সামহোয়‍্যার ইন...ব্লগ বাঁধ ভাঙার আওয়াজ, মাতৃভাষা বাংলায় একটি উন্মুক্ত ও স্বাধীন মত প্রকাশের সুবিধা প্রদানকারী প্ল্যাটফর্ম। এখানে প্রকাশিত লেখা, মন্তব‍্য, ছবি, অডিও, ভিডিও বা যাবতীয় কার্যকলাপের সম্পূর্ণ দায় শুধুমাত্র সংশ্লিষ্ট প্রকাশকারীর...
© সামহোয়্যার ইন...নেট লিমিটেড | ব্যবহারের শর্তাবলী | গোপনীয়তার নীতি
..গণিতে অনেক কাঁচা। আটপৌরে জীবনের হিসাব আজো মেলাতে পারিনি। হয়তো চেষ্টাও করিনি কখনও। স্বভাবে পুরোদস্তুর ছা-পোষা কেরানি। শুধু বেঁচে থাকতে...
আর এস এস ফিড

ব্লগার পরিসংখ্যান

  • পোস্ট করেছেন: ১৮টি
  • মন্তব্য করেছেন: ৪৩৯টি
  • মন্তব্য পেয়েছেন: ৩৯৪টি
  • ব্লগ লিখেছেন:  ৩ বছর ১১ মাস
  • ব্লগটি মোট  ৯০৫৯ বার দেখা হয়েছে

আমার গ্রুপ সমুহ

সাম্প্রতিক মন্তব্য

সাম্প্রতিক মন্তব্য করেছি

পোস্ট আর্কাইভ

আমার লিঙ্কস

আমার বিভাগ