
আমি না হয় একদিন নাই বা থাকালাম,
থাকবে কিছু ভোরের ফুল
আর ফুল কুড়ানো কিছু মানুষের গল্প।
আমি না হয় একদিন নাই বা হাটলাম
কিন্তু পথ থাকবে মুখর পথিকের পদচারনায়,
আর থাকবে পদদলিত কিছু ঝরা পাতার ক্রন্দন।
আমি না হয় একদিন নাই বা স্বপ্ন দেখলাম,
তবুও তারার স্নানে ঘুমাবে এ শহর,
আর বনের গহিন কোণে কাঁদবে কিছু ভাঙ্গন।
আমি না হয় একদিন নাই বা কাঁদলাম,
তবুও কি আকাশের মেঘ সরে যাবে,
আর ঋতুর মাঝ থেকে কে লুকাবে বর্ষাকে।
আমি না হয় একদিন নাই বা গাইলাম,
তবুও কি তানসেন ফিরবে জলসায়,
নাকি সুরেরা কোনোদিন হবে ইতিহাস।
আমি না হয় একদিন নাই বা কবি হলাম,
তবে কি ষোড়শীর খোঁপায় মলিন হবে কদম,
নাকি কবিতারা সন্ন্যাসী হবে গেরুয়া বসনে।।
সর্বশেষ এডিট : ২৩ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


