
বিশ্বের কত দেশে কত কিছুরই না মিউজিয়াম রয়েছে৷ তাই বলে স্যুপ-এর মিউজিয়াম? কেনই বা নয়? এ দেশে স্যুপ বেশ জনপ্রিয় খাবার যে! হ্যাঁ, জার্মানির ছোট্ট একটি গ্রামে পর্যটক সংগঠকের উদ্যোগে ২০০০ সালে তৈরি করা হয়েছে এই স্যুপ মিউজিয়াম৷
স্যুপ খাওয়ার নানা সরঞ্জাম, স্যুপের ইতিহাস এবং রেসিপি নিয়ে গঠিত হয় এই মিউজিয়াম৷
মিউজিয়ামে দেয়ালে লেখা আছে স্যুপ নিয়ে নানা প্রবাদ বাক্য, নানা ছবি ও সেগুলোর বর্ণনা৷ আর তার সাথে স্যুপের রকমারি গল্প ইত্যাদি



কয়েক শত বছর আগে একজন পথিক ঘুরতে ঘুরতে নয়ডর্ফ গ্রামে গিয়েছিলেন এবং বাড়ি বাড়ি গিয়ে খাবার চেয়েছিলেন৷ মজার ব্যাপার যে, প্রতিটি বাড়িতেই তাঁকে নাকি শুধু স্যুপ খেতে দিয়ে বিদায় দেয়া হয়েছিল৷ তাই সেই পথিক জঙ্গলে ফিরে যাওয়ার পথে বলছিলেন, ‘‘বিদায় স্যুপের রাজ্য, টা টা’’৷ এমনটাই প্রবাদ রয়েছে যে, এরপর থেকেই ‘নয়ডর্ফ’ গ্রামের নাম হয়ে গেছে স্যুপের গ্রাম বা স্যুপের দেশ৷


সুত্র : ডয়েচে ভেলে
আসুন ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে শীতলতম শহর থেকে। আর জিতে নিন একটি সার্টিফিকেট
পৃথিবীর আয়না-Salar De Uyuni বলিভিয়া-যেন এক টুকরো স্বর্গ
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৫ রাত ১১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



