সুন্দরীদের দেখা পাওয়া মানে সারা বছর টিউলিপ গাছের যত্ন করার পর হঠাৎ একদিন সকালে উঠে চোখ স্থির হয়ে যাওয়া
.
আচ্ছা দেখুন পাশ্বপ্রতিক্রিয়া,
.
-ভদ্র ছেলেটি ও আজ খেল বখাটে ট্যাগ
-কবি লিখতে বসল 'বনলতা সেন !'
-শিল্পীর তুলিতে ফুটে উঠল মোনালিসা
-সম্রাট বানাতে লাগল তাজমহল
-সুরকার সুর তুলে কন্ঠশিল্পী গান
-কেউ বা টেনে পেলল টু একটি সুখটান
-মাতালের বেড়ে গেল নেশা
-পেশাজীবী ছাড়তে রাজি পেশা
-কেউবা ছাড়তে রাজি সিংহাসন
-নন্দ দুলালও মাঝতে চায় বাসন
-ছেলেটি ও আজ খেয়েছে ব্লক
-করতে গিয়ে একটুখানি চ্যাট
.
মোদ্দা কথা, 'এক পলক দেখলে যারে লাগে ভালো ৷'
.
এভাবে একটি লেখা/কবিতা/শিল্প/সৃষ্টি সুন্দর হয়ে টিউলিপের মত ফুটে উঠতে পারে
.
একটি সুন্দর ব্যবহার/উপদেশ/হাসি ও ক্যামলিয়া হয়ে যেতে পারে
.
সৌন্দর্যের অন্তদৃষ্টি খুলে সৃষ্টিকে ভালবাসতে হবে একদিন,
'ভালবাসা নিয়ে তুমি ভালবাসবে সব সৃষ্টিকে ৷'
.
সুন্দর গোলাপটি ও খুব দ্রুত হারিয়ে যায় তাকে বৃন্ত কেটে ঘরে তুলতে গেলে
.
স্বার্থপরতা তেমনি একটি জিনিস যা সকল সুন্দরকে ধ্বংস করে দেয়...!
.
অনেক সময় সুন্দর উপভোগের বিষয়, নিজের করে নেওয়া বিষয় নয়...!
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ৯:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



