তোমার সাথে পা মিলিয়ে আরো এক কদম না চলা হলেও বর্ষাকালে ঠিকি কদমফুল ফুটবে,
.
সময়ের মত পৃথিবী জীবন কোনোটি থেমে থাকে না কখনো, থেমে থাকবে না স্মৃতি'র মুচে যাওয়া
.
যেভাবে শেষের কবিতায় শেষ হয় অমিত রয় লাবণ্যের রসায়ন, সেভাবে জীবনের নয়
.
ব্রেক আপের পর বাস্তব জীবনে কেউ 'শেষের কবিতা' লিখে দেয় না, লেখা থাকে না, 'হে বন্ধু সেই ধাবমান কাল, জাড়ায়ে ধরিল মোরে ফেলি তার জাল.............তোমা হতে বহুদূরে!'
.
এখানে তপ্ত উত্তপ্ত অশালীন বাক্য বিনিময় হয়, খন্ড বিচ্ছিন্ন করা হয় চরিত্র আর কবিতা সে দূরে থাক !
.
হাতাহাতি মারামারি কাড়াকাড়ি তাড়াতাড়ি ছাড়াছাড়ি সাথে পাড়াপাড়ি অতঃপর একটি উপন্যাসের সমাপ্তি
.
কেউ কেউ ফিরে যায় ! কেউ পারে না! সবার আগে যে নিজেকে ভালবাসতে পারে না সে আবার অন্যকে ভালবাসে!
.
চাচা আপন প্রাণ বাঁচা, কথা কিন্তু সাচ্চা! তো মেয়েটি প্রশ্ন করে বসে, 'কবিতায় তো এভাবে পড়ি নি!? '
.
উত্তর,'কবিরা বেশী কথা বলে, তিলকে তাল করে, তার ও তো কিছু লিখে খেয়ে পড়ে বেঁচে থাকতে হবে !'
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



