পৃথিবীর বুক ছিড়ে একদিন সেখানে তোদের নাম লিখে দিবো
.
গল্প কবিতার একদিন ঠ্যাং গজাবে ল্যাং মারতে শিখবে সেগুলো
.
দোজখ থেকে অগ্নি শিখা ধার করে আনবে কবিতারা
.
সেদিন পালানোর কোন অবকাশ থাকবে না, মরার ও
.
মরে গেলে বেঁচে যায় মানুষ, মহামানুষ আর অমানুষরা মরে না
.
সময় থাকতে, ভাত দে ওদের মুখে, সরলতার সুযোগ দে
.
আমরা বস্তির ছেলে, ধাক্কা খেয়ে পাক্কা হয়ে উঠছি
.
একদিন বস্তির ছেলেদের কেউ ধমিয়ে রাখতে পারবি না
.
বস্তিতে একদিন সস্তি ফিরিয়ে আনবো
.
কি ভাবিস আমাদের!!!?
-নোংরা
-কুৎসিত
-অশিক্ষিত
-সহজিয়া
-আবুল
-কীট পতঙ্গ
.
ভাবতে থাক! মনে রাখিস, আমাদের ঠ্যাং মিশিন গানের ছেয়ে ও শক্ত!
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ সন্ধ্যা ৭:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



