somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সবকিছু এলোমেলো হয়ে যায়

১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের জীবনে এমন কিছু কিছু সময় আসে,
যখন সবকিছু এলোমেলো মনে হয়, সবকিছু
লন্ডভন্ড হয়ে যায়, সব আউল ঝাউল মনে হয়।।

স্মৃতি লুকোচুরি খেলে, কথার খেই হারিয়ে যায়।
ঠোঁটের আগা থেকে কথাগুলো টুপ করে ঝরে যায়,
আর খুঁজে পাওয়া যায়না, সব এলোমেলো হয়ে যায়।

চিরচেনা মানুষগুলোকেও একদম অচেনা মনে হয়,
জাপটে ধরা উদ্বাহু বন্ধুগুলোর বুক হিমশীতল মনে হয়,
কোলাকুলির সময়েও নীরেট, স্পন্দনহীন বলে ভ্রম হয়।

অচেনা মানুষগুলো কেন জানি বেশী বেশী সালাম ঠোকে,
চমকে গিয়ে ভাবতে হয়, সালাম কি আমাকেই দিলো,
নাকি অন্য কাউকে? কেমন যেন এলোমেলো মনে হয়।

আগে পথে বের হলেই যে নেড়ী কুকুরটি পিছু নিতো,
অনেকটা পথ এক সাথে পাড়ি দিয়ে তবে বিদায় হতো,
এখন সেও দু'পা এসেই, একপা তুলে কর্ম সেরে ফিরে যায়।

এমন কিছু সময় আসে, যখন সবকিছু তালগোল পাকায়,
কানে লেপ্টে থাকা চশমাটার কথা বেমালুম ভুলে গিয়ে,
হেথায় হোথায় অনন্তর খুঁজে খুঁজে হয়রান হতে হয়।

বাজারের ফর্দ অতি সাবধানে বুকপকেটে রাখলেও,
সময়মত পকেট হাতড়িয়েও সেটা খুঁজে পাওয়া যায়না।
কেন যেন সবকিছু এলোমেলো হয়ে যায়, বোঝা যায়না।

কিছু কিছু সময় আসে, যখন মানুষ বিশ্বাস হারিয়ে ফেলে।
এটা ওটা হারিয়ে ফেলে একে ওকে দোষারোপ করে,
পরে খুঁজে পেয়ে বোকার হাসি হেসে, জরিমানা মাফ পায়।

এমন কিছু সময় আসে, যখন নিজের ভুলগুলো জমে জমে,
বিভ্রাটের পাহাড় গড়ে। সন্দেহের তিরগুলো এদিক ওদিক
ছোঁড়া হয়। বিশ্বস্ত দাস দাসীকে হঠাৎ অবিশ্বস্ত মনে হয়।

হঠাৎ করে ছকে বাঁধা জীবনের ছকগুলো অবিন্যস্ত হয়ে যায়,
বিদ্যুৎ বিভ্রাটে চালু করা জেনারেটর অকস্মাৎ স্তব্ধ হয়ে যায়,
পানির প্রবাহে বিঘ্ন ঘটে, ড্রাইভার অবলীলায় পুলিশের কেস্ খায়।

কিশোর বয়সী ছেলেমেয়েদের মেজাজ মর্জি হঠাৎই বিগড়ে যায়,
সহজ সরল প্রশ্নের উত্তর প্রশ্নের ভাষাতেই ফিরে আসে, নির্দ্বিধায়।
চাণক্য কূ্টনীতির ঘোরপ্যাঁচে নিজেকে অবোধ শিশু বলে ভ্রম হয়।

এহেন দুঃসময়ে মানুষ দিকভ্রান্ত হয়ে পড়ে। বেখেয়ালে একাধিক্রমে
পকেটমারের শিকাড়ে পরিণত হতে থাকে। সর্বস্ব হারিয়ে অসহায়
বালকের মত পকেটমারের সন্ধানে পথে বের হয়, অভিশাপ দেয়।

এলোমেলো এইসব উদ্ভট সময় পার করার নামই জীবন।
বিভ্রাটের জটগুলো সুনিপুন হাতে খোলার নামই জীবন।
হারানো বিশ্বাস পুনরুদ্ধারে ব্রত হওয়ার নামই জীবন।
দন্ডের মাশুল গুনে ভুলগুলো শোধরানোর নামই জীবন।

আদিতমারী, লালমনিরহাট।
০২ আগস্ট ২০১৩
সর্বস্বত্ব সংরক্ষিত।
সর্বশেষ এডিট : ১৮ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:৫১
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×