somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

আমি মূলত একজন পাঠক, ভাবতে ভালোবাসি। মনের ভিতর শব্দেরা জেগে উঠলে কখনও লেখার চেষ্টা করি। জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর করেছি প্রায় এক দশক আগে। চাকরি, ব্যবসা, ব্যর্থতা সব পেরিয়ে এখন আবার চাকরি করছি। জীবন থেকেই শিখছি।

আমার পরিসংখ্যান

আব্দুল্লাহ খালিদ
quote icon
সামহোয়্যারইন ব্লগের আঙিনায় পা রেখেছি ২০২৫ সালে, তবে এই উঠোনের চারপাশে আমার ঘোরাফেরা অনেক পুরনো; ২০১৩ সাল থেকে। কত শত লেখা পড়েছি, কত নামের সাথে পরিচিত হয়েছি, কত কথায় ভাবনামগ্ন হয়েছি! এখন এসে মনে হয়, পাঠকের মতো লেখকও যদি হতে পারতাম! আমি নতুন ব্লগার- এই ব্লগে আমার প্রথম উপস্থিতি। লেখায় পারদর্শিতা নেই, তবে শব্দদের ভালোবাসি। তারা যখন নিঃশব্দে মনের দরজায় কড়া নাড়ে, আমি তখন ভাষার হাত ধরেই তাদের বসিয়ে দিই পরিসরের আয়নায়। লিখি তেমন করে, যেমন করে কথা শিল্পীরা কখনও বলেই ফেলতেন- ‘শব্দ নয়, অনুভবই লেখার মূল’। বিশিষ্ট কথাশিল্পী সাবের চৌধুরী আমার পাঠ-রুচির এক বিশেষ প্রিয় নাম। আমার লেখার ধাঁচ কিছুটা ধীরগতির, অনেকটা হাঁটার মতো যেখানে দৃশ্যপটের চেয়ে অনুভবটা বেশি জরুরি। হঠাৎ করে তীর্যকতা নয়, বরং নীরব চিন্তার ফোঁটা ফোঁটা শব্দ দিয়ে গড়া বাক্য আমার পছন্দের পথ। তাওহীদবাদে আমার বিশ্বাস দৃঢ়, এই বিশ্বাস লেখার ভাষা হয়ে ওঠে কখনও কখনও। আবেগে নয়, চিন্তায়। ইসলামকে যারা মনগড়া ব্যাখ্যায় অপব্যাখ্যা করেন, তাদের থেকে আমার মানসিক দূরত্ব যোজন যোজন। এই দীর্ঘ দিনে ব্লগের অনেক গুণী লেখককে হারাতে দেখেছি। কারও বিদায় সংবাদ যেন হৃদয়ের শোকবার্তা হয়ে ফিরে এসেছে। কিন্তু সবচেয়ে বেশি নাড়া দিয়েছে একদিন হঠাৎ এসে দেখা সাংবাদিক নূর মোহাম্মদ নুরু সাহেবের মৃত্যুর খবর। তাঁর লেখা, তাঁর উপস্থিতি, যেন ব্লগের একটি জীবন্ত চিহ্ন ছিল যা আজও স্মৃতির কোণে জ্বলে। এই লেখালেখির পথটা আমার কাছে আত্মপ্রকাশের চেয়ে আত্মঅন্বেষণের জায়গা। তাই বলছি না আমি লেখক; বরং ভাবছি আমি শিখছি, জানছি, এবং কখনও কখনো লিখছি। যদি কেউ পড়ে, সেটাই পরম সান্ত্বনা। যদি কেউ কিছু অনুভব করে, সেটাই প্রাপ্তি।
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

হলুদ খামের উপাখ্যান

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ২৫ শে জুন, ২০২৬ ভোর ৪:৪০

মনের সাথে যেখানে মনের গহীন কথা হয়
ঠিকানা সেখানে আসলেই কোনো বড় কিছু নয়।
মুখে বলার যত আকুলতা, যত না-বলা ব্যাকুলতা
ক্ষান্ত হয় এক চিলতে বারান্দা আর এক আকাশ নীরবতায়।
তবুও নিঝুম ঘরের কোণে যখন নামে অন্ধকার
স্মৃতির সিন্দুকে একজোড়া চোখ কড়া নাড়ে বারবার।

অমলিন স্মৃতিরা হারিয়ে যায় না, মুছে যায় না কভু
নতুন দিনের ভিড়েও তাদের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ২ বার পঠিত     like!

বেগম খালেদা জিয়া স্মরণে

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ৩১ শে ডিসেম্বর, ২০২৫ বিকাল ৫:৪৬

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। আমি তাঁর মাগফিরাত কামনা করছি।

একজন সচেতন নাগরিক হিসেবে আজ আমি স্বীকার করি, আমার রাজনৈতিক বোধ ও অবস্থান একসময় ভিন্ন ছিল। শৈশব ও কৈশোরে আমার রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল সীমিত, একপেশে এবং প্রচলিত ন্যারেটিভনির্ভর। সেই ধারাবাহিকতায় বেগম খালেদা... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১২ বার পঠিত     like!

ডাকসু নির্বাচন-২০২৫

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৫ সকাল ৯:৩৫

আগামীকাল ৯ই সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে DUCSU-ডাকসু নির্বাচন। দীর্ঘ বিরতির পর এ আয়োজন নিয়ে শুধু ক্যাম্পাসেই নয়, বরং সারা দেশে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। যদিও এর একটি বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের কৃত্রিম উষ্ণতায় গড়ে উঠেছে, তবে এর পেছনে গণতন্ত্র নিয়ে মানুষের সহজাত আবেগও কাজ করছে। বাংলাদেশের মানুষের কাছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!

মেঘকন্যা ও বনলতা

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৫ রাত ১১:৩৭

কালবৈশাখীর ঝড় থেমে এসেছে ঠিক সন্ধ্যার প্রান্তে।
বিদ্যুৎহীন অন্ধকারে ভিজে আছে শহরের প্রতিটি কোণ,
নিঃশব্দের বুক চিরে, কোমল আবেশে তুমি এসেছিলে
মেঘের কোলে ভেসে আসা এক কন্যা হয়ে।

চেনা ছিলে বহু আগে থেকেই,
শুধু যোগাযোগের সেতুতে ছিল নীরবতা,
তবে সেই দূরত্বে জমা ছিল না এখনকার শীতলতা।
ছিল এক অদৃশ্য চুম্বকীয় টান-
বিমোহিত এক মায়াবন্ধন,
যা মুখচোরা আমাকেও
বন্ধুত্বের গান গাইতে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৫ বার পঠিত     like!

বন্ধ দরজার আকাশ

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ০৫ ই আগস্ট, ২০২৫ রাত ২:২৪

সেদিন হাওয়া হঠাৎ দিক বদলে দিলো
মেঘগুলো যেন তাড়াহুড়ো করে ছুটছিল কোথাও,
যেন কারও খোঁজে ব্যাকুল হয়ে উঠেছে।
আমি জানালার ধারে দাঁড়িয়ে,
দূরের ঝড়ের পথ বদলানো দেখছিলাম নীরবে।

জীবনেরও কিছু পথ আছে
যেগুলোর শেষ দেখা যায় না।
মানচিত্রে নেই, ঠিকানাহীন
তবুও বয়ে নেয় অদৃশ্য নদী,
যার স্রোত কেবল ভেতরের মানুষটি শুনতে পায়।

সব দরজা তখন বন্ধ-
সম্পর্কের, যোগাযোগের কিংবা যে পথগুলো
একদিন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৪ বার পঠিত     like!

আমার ভেতরেও একটা নৌকা ভাসে

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ০৮ ই জুলাই, ২০২৫ রাত ২:০২

“চাহে আন্ধি আয়ে রে,
চাহে মেঘা ছায়ে রে,
হামে তু উস পার লেকে জানা মাঝি রে…”

নৌকাটির ছবি তোলার সময়ই এই কয়েকটি লাইন আমার মাথায় এসেছিল। কথাগুলো যেন ঠিক ছবিটার সঙ্গে এক অদৃশ্য প্রাণের বন্ধনে বাঁধা। নদীর ধারে একাকী, প্রায় ডুবে যাওয়া একটি নৌকা; নির্বাক, নিঃসঙ্গ, তবুও টিকে আছে, বাঁধা আছে যেন অপেক্ষায়... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬ বার পঠিত     like!

রঙে রাঙা আকাশ, আর একরঙা মন

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ১৬ ই জুন, ২০২৫ দুপুর ২:৩৬

নীলরঙা আকাশটায় যেন কেউ একেবারে ভালোবেসে রঙ ছড়িয়ে দিয়েছে। সাদা আর লালের ছলছল ছটা মিশে গেছে নীলের গভীরতায় যেনো কেউ হালকা তুলির টানে মন ছুঁয়ে গেছে। কোথাও সাদা সাদা মেঘ, হেসে হেসে ভেসে যাচ্ছে, পাল তুলেছে নতুন স্বপ্নের ডাঙায়। পুরো প্রান্তরটা যেন বাহারি রঙে ডুবে, আর সে রঙ দিগন্তরেখা ছুঁয়ে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮ বার পঠিত     like!

আলো ও ছায়ার মধ্যবর্তী একাকিত্ব

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ১৬ ই জুন, ২০২৫ রাত ১:১৮

"কোঈ নাহি হ্যায় রাহগুজার যা হো..."
- মির্জা গালিব

একা, একান্ত, এক অনন্ত নিস্তব্ধতায় কেউ বসে আছে। হয়তো একটি জানালার পাশে, হয়তো ছাদের ধারে, বা হয়তো হৃদয়েরই এক গভীর কোণে। সেখানে আলো এসে থমকে দাঁড়ায়, ছায়া এসে ধীরে ধীরে গা ছুঁয়ে যায়। এক মুহূর্তে বোঝা যায় না আলোটা সত্যি, নাকি কেবল... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!

গালিবের চোখে কান্না, ইকবালের ডাকে জাগরণ

লিখেছেন আব্দুল্লাহ খালিদ, ১৫ ই জুন, ২০২৫ রাত ২:৩৪

"হাজারো খ্বায়িশে অ্যায়সি, কে হার খ্বায়িশ পে দম নিকলে
বহুত নিকলে মেরে আরমান, লেকিন ফির ভি কম নিকলে..."

কিছু পঙক্তি আছে, যেগুলো পড়ার পর মনে হয় এক মুহূর্তের জন্য সময় থমকে যায়। বুকের ভেতরটা যেন টুকরো টুকরো হয়ে গলে পড়ে- চুপচাপ। মির্জা গালিব তেমনই একজন কবি, যিনি প্রায় দুই শতাব্দী আগে এমন... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৫৯ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ