কলাপাতা রঙের বাইকটা আর দেখি না,
এই পথে কতবার দেখেছি-
কখনো তার আরোহীকে দেখিনি এখানে
হয়তো ছিল আশে পাশে
গোপনে চোখ রেখেছে আমার ওপর।
টিএসসির এই সড়ক দ্বীপ
অথবা লাইব্রেরি গেটের পাশে
কতজন আসবে যাবে কত রঙের বাইক নিয়ে
হয়তো কলাপাতা রঙের বাইকও থাকবে তার ভিড়ে
শুধু থাকবে না সেই একজন আরোহী-
যার ভালবাসা নিবেদনে বড় পাগলামী ছিল।
বঞ্চনার ভারে ক্লান্ত আমি মাঝে মাঝে ভাবি
যদি দয়া করতাম হারাত না সে
অপরাধী করে যেত না না ফেরার দেশে।
দু’চোখে আজ দুঃখ বেয়ে পড়ে
ভাল থেকো অজানা ওপারে।
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ রাত ১১:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



