মান ভাঙ্গানো
২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সারাক্ষণ তোর সঙ্গ পেতে
খুব ইচ্ছে করে সখি,
পুষিয়ে দেব,গেল ক'দিন
যেটুক দিলাম ফাঁকি।
আহা, কাঁদিস কেন?
কোন কারণে চক্ষু টলমল?
কে বকেছে পরাণ তোরে
কে মেরেছে? বল?
মুখটা এমন ভার কেন তোর
কেন এত কান্নাকাটি?
একটুখানি হাস্ না পরাণ
মোছ না দু'টি আঁখি।
কোন কারণে তোর চোখে বয়
তপ্ত শ্রাবণ ঢল,
কেন আমার খাঁখাঁ বুকে
ক্ষরণ অবিরল?
এক নিমিষে বছর গেল
তোর সাথে গাঁট বাঁধার,
এর মাঝে তো পাই না খুঁজে
এমন কিছু কাঁদার।
পাঁজর খুলে দেখতে পারিস
কার ছবিটা সাঁটা?
এখান থেকে সরায় তোকে
কার সে বুকের পাটা?
কাঁদবি যদি এইখানে আয়
ভিজিয়ে দে এই বুক,
অঝর ধারায় কান্না করে
পাস কিনা দেখ সুখ?
অকারণে ঢের কেঁদেছিস
দোহাই, আহা থাম,
পাড়া-পড়শি জানলে পরে
রটাবে দুর্নাম!
জানে জানুক জগৎবাসি
আমায় বাসো ভালো,
কেমন করে মন গভীরে
জ্বালাও প্রেমের আলো;
এত আদর এত সোহাগ
লুকিয়ে কোথায় রাখ?
তোমার মত তোমায়
ভালবাসতে পারি নাকো।
সর্বশেষ এডিট : ২৮ শে জানুয়ারি, ২০২০ রাত ৩:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন দাঁড়িয়ে জীবনের শুরুতে
চোখে তার অগণিত স্বপ্ন
আগামীর পথে কত প্রশ্ন
কত না-জানা, কত বিস্ময়
কত দূরের নীল আকাশ
ডাকে তাকে প্রতিদিন।
অন্যজন বসে জীবনের শেষে নয়
বরং দীর্ঘ পথ পেরিয়ে আসা এক প্রান্তে
প্রায়...
...বাকিটুকু পড়ুন
আজ ১৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে বলতে গেলে সব মিডিয়াতে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ উঠেছে। উহা দুবাইয়ে ৪ হাজার ৫০০ কোটি টাকা, সিঙ্গাপুরে...
...বাকিটুকু পড়ুনকক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের শেয়ারবাজারে মন্দার কারণ ও প্রতিকারভূমিকাএকটি দেশের অর্থনীতিকে যদি একটি জীবন্ত দেহ হিসেবে কল্পনা করা হয়, তবে তার শেয়ারবাজার অনেকটা হৃদস্পন্দন ও তাপমাত্রা মাপার যন্ত্রের মতো। অর্থনীতির কোথায় প্রাণশক্তি...
...বাকিটুকু পড়ুন