রূপালী চাঁদ
১৬ ই জুলাই, ২০২২ বিকাল ৫:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ও রূপালী চাঁদ
তুমি নাইতো আমার চোখের সীমানায়,
কোন অজানা গভীর অভিমানে
আমায় ভাসিয়ে দিলে অকূল দরিয়ায়।
আমার চারিদিকে
শুধু আঁধার ভীষণ কালো,
আমি পাইনা তোমায় পাশে
পাইনা তোমার আলো।
ক্লান্ত দু’চোখ দিয়ে আকাশ পানে চেয়ে
দেখি লক্ষ তারার মেলা,
আমার স্বপ্ন কেড়ে নিয়ে দূর আকাশে যায়
হাজার সাদা মেঘের ভেলা।
আমি একলা একা জেগে
কাটাই সারা রাত্রি,
জীবন হালছাড়া এক জাহাজ
আমি একলা চলা যাত্রী।
ও রূপালী চাঁদ
তুমি অনেক অনেক ভালো,
আমি পাইনা ছুঁতে তোমায়
পাইনা তোমার আলো।
অমাবস্যার শেষে
যদি আস পূর্ণিমারই বেশে
আমার নয়ন ভরবে তোমার জমকালো সে সাজে,
আমার হালছাড়া এই জাহাজটাকে
ভাসিয়ে নিও সাগর তটে
নয়তো অভিমানে রেখো গভীর সাগর মাঝে।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০২৩ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চেয়ারের আত্মকথাচেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"
আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"
চেয়ারটি বলল,...
...বাকিটুকু পড়ুন
গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া...
...বাকিটুকু পড়ুন
ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা...
...বাকিটুকু পড়ুন
খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?...
...বাকিটুকু পড়ুন
আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।...
...বাকিটুকু পড়ুন