আপনার কাছে সংসার মানে কি? তিন বেলা পেট পুরে খাওয়া,হাড়ি ঠেলা,বাচ্চা-কাচ্চা জন্ম দেওয়া,তাদের লালন করা শেষমেশ পটল তোলা? আমাদের দেশের বেশির ভাগ মেয়েদেরই এই তথাকথিত সংসার প্রথা মেনে নিয়ে সারাটা জীবন পার করতে হয়।কর্তব্যের বাহিরে তাদেরও কিছু অধিকার আছে সেটা অনেকেই জানে না।আবার যারা জানে তারা অত্যাচারের ভয়ে মুখ বুজে অধিকার বিহীন সংসারটাকেই নিয়তি বলে মেনে নেয়। তারা চার দেয়ালটাকে আকড়ে নিজের পৃথিবী তৈরি করে।কিন্তু সেখানেও কি তাদের বিসর্জনের পূর্নমূল্য টুকু তারা পায়? না ! সে এক পা এগোয় সংসার তাকে ৫ পা পেছনে টানে,সে ভালোবাসার বন্ধন চায় সংসার তাকে দ¦াসত্তের বন্ধন দেয়,সে অধিকার চায় সংসার তাকে তিরস্কার করে,সে প্রতিবাদ করে সংসার তাকে সমাজ ছাড়া করে।
আমি হলফ করে বলতে পারি... আমাদের সমাজে বেশির ভাগ নারী পুরুষই জানে না সংসার এর সঙ্গা কি!যার কারনে সংসারটা সংসালের মতো মনে হয় যার পরিনতি বিচ্ছেদ।
আপনি একা সংসার নন,আপনার পতিদেব সেও একা সংসার নয়,,,আপনারা দুজনে মিলেই একটা সংসার।যেখানে দুজনেরই অধিকার ,কর্তব্য ,দায়বদ্ধতা,ভালোবাসার লেনদেন সমান।
যেখানে আপনি একবেলা না খেয়ে অপেক্ষা করবেন সেখানে সে কেন এক গাল হাসি নিয়ে বাসায় ফিরবে না? যেখানে সারা দিন আপনি সংসারের লাগাম ধরে রাখবেন সেখানে সে কেন বাসায় ফিরে পরিতৃপ্তিতে আপনাকে আগলে রাখবে না?সত্য কথা হলো .......সংসার জোরের জায়গা না ভালোবেসে অর্জনের জায়গা।তাই শিক্ষিত জাতি হিসেবে সবার উচিৎ তথাকথিত বৈষম্যমূলক সংসার প্রথা থেকে বেরিয়ে এসে ভলোাবাসার বন্ধনে নতুন সংসার তৈরি করা।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




