somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

 কানা মামার চেয়ে আইবিএ মামা ভালো :)

২৪ শে মার্চ, ২০১৪ রাত ১১:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

- 'তার মানে আপনি বলতে চাচ্ছেন, আপনি এর আগে একবার ঢাকা ভার্সিটির ইএমবিএ'তে ভর্তি হয়েছিলেন?'
- ' জি স্যার, শুধু ভর্তিই হইনি, ভর্তি পরীক্ষায় ৩৫তম হয়ে বিয়ে করবার যোগ্যতা অর্জন করেছিলাম!'

-'মানেএএএএ????????? এমবিএ'র সাথে আপনার বিয়ের সম্পর্ক কি?'
-' স্যার সম্পর্ক হচ্ছে, আমার হবু শ্বশুর বিয়ের আগে একমাত্র শর্ত দিয়েছিল, আমি ও আমার হবু বউ- দুজনকেই বিয়ের আগে এমবিএ'তে ভর্তি হতে হবে। কেননা তাঁর ধারণা হয়েছিল, এত অল্প বয়সে বিয়ে করলে দুজনের কারোরই আর সংসারের ঝামেলায় এমবিএ করা হবে না!'

-' তারপর?'
-'তারপর স্যার, আমরা দুইজনই ঢাবি'র ইএমবিএ'তে ভর্তি হলাম একসাথে। এরপর আমার বউ সময়মত এমবিএ শেষ করলো কিন্তু আমার আর এমবিএ শেষ করা হয়নি।'

-'কেন? আপনার এমবিএ শেষ করা হয়নি কেন?'
-' কারণ স্যার, বিধাতা নারীদের দুটি অসাধারণ গুণ দিয়ে পাঠিয়েছেন- এক, ধৈর্য আর দুই, জীবনীশক্তি! আমি স্যার গরীব মানুষ, আমার নিজের কোন গাড়ি নেই। তারপরও আমার শিক্ষিকা স্ত্রী এই দুই অনন্য গুণের কারণে পেটে বেবি নিয়ে গুলশান স্কলাসটিকা থেকে ঢাকা ভার্সিটি এসে ক্লাস করে সময়মত এমবিএ শেষ করে! আর আমি ঢাবি ভর্তি'র পরপরই জব সুইচ করি। তাই নতুন জব- নতুন সংসার- নতুন এমবিএ ক্লাস এই নতুন ত্রিভুজ প্রেমের ঠেলায় দুই সেমিস্টার পরই এমবিএ ড্রপ দিয়ে দেই। আমার আর এমবিএ শেষ করা হয়নি।'

- 'তো আপনি এবার আবার আমাদের এখানে ভর্তি হতে এসেছেন কেন?'
-'স্যার আমার স্ত্রী এমবিএ পাশ আর আমি এমবিএ ফেল এটা নিয়ে আমার গর্বের কোন শেষ নেই (আমি আসলেই এমবিএ ফেল! ২য় সেমিস্টারের শেষ কোর্সে থিসিস পেপার জমা দেইনি বলে এক ম্যাডাম ষড়যন্ত্র করে আমাকে দুই মার্কের জন্য ফেল করিয়ে দেন!!!
অথচ মাইরি বলছি, ফাইনাল পরীক্ষা পুরোটা আমি এক কোণায় বসে গুগল মামার হেল্প নিয়ে দিয়েছিলাম। সবচেয়ে দুঃখের বিষয় ছিল, রেজাল্ট আনতে আমার বউকে পাঠিয়েছিলাম, ইএমবিএ'র মার্কেটিং ডিপার্টমেন্টের বেরসিক অফিসার সবার সামনে বলে বসে, আপনার হাজবেন্ডতো ফেল করসে দুই মার্কের জন্য! বুড়ো বয়সে আইবিএ'র এক্সিকিউটিভ এমবিএ'তে ভর্তি না হলে সেটাই হইলেও হতে পারত আমার শিক্ষাজীবনের শেষ পরীক্ষা!)
কিন্তু আমার মা ওনার একমাত্র ছেলেবউ উচ্চ শিক্ষিতা অথচ একমাত্র ছেলে অর্ধ শিক্ষিত এ ব্যাপারটি কিছুতেই মেনে নিতে পারছেন না। ছোটবেলায় উজ্জ্বল ভবিষ্যতের সম্ভাবনা দেখানো ওনার ছেলে এভাবে এমবিএ ফেল হয়ে থাকবে- এটি নিয়ে আম্মুর দুঃখের শেষ নাই। তাই স্যার আম্মুকে খুশী করা আবার এমবিএ'তে ভর্তি হতে চাওয়ার অন্যতম প্রধান কারণ!'

-' তা আপনি এবারও মাঝপথে এমবিএ ছেড়ে দিবেন না- তার নিশ্চয়তা কি?'
-'স্যার ন্যাড়া বেলতলায় একবার যায় আর এ অধম এমবিএ নামক বেলতলায় স্বেচ্ছায় ২য় বারের মত আসবে। তাই আপনি নিশ্চিন্তে থাকতে পারেন ................. এবার আর এর শেষ না দেখে ছাড়ছি না।'

[ এতক্ষণ যা বললাম তা পুরোপুরি কাল্পনিক কথোপকথন, এবার চুপি চুপি আসল সত্যটি বলে ফেলি! খুব ইচ্ছে ছিল জিম্যাটে ৬৩০-৬৪০ পাব তারপর দ্বিগুণ উৎসাহে আইইএলটিএস দিব এবং তিনগুন উৎসাহে স্কলারশিপ খোঁজ- দ্য সার্চ করব! কিন্তু হায় এত মেধা কিংবা প্রতিভা কোনটাই আমাকে দেওয়া হয়নি। অতঃপর নাই মামার চেয়ে কানা মামা আর কানা মামার চেয়ে আইবিএ মামা ভালো :) ]










সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৪ রাত ৯:০০
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×