তোমার উষ্ণ ঠোঁটে আমার ঠোঁট
আর রক্তনালীতে বয়ে চলে জ্বলন্ত স্রোত
ধীরে,খুব ধীরে
পৃথিবী দুলছে।
জিহ্বায় স্পর্শ করে অমৃত
মস্তিষ্কে কালবৈশাখী
- আকাশে ঝড়ো হাওয়া।
তোমার উষ্ণ ঠোঁটে আমার ঠোঁট
আর অনুভব করি তুমি কিভাবে গলে যাও
মিশে যাও
আমার উত্তপ্ত রক্তস্রোতে-
কিভাবে প্রস্ফুটিত হয় গভীর ভালবাসা
আর দেখি শরীরের জেগে উঠা
সে এক অনাবিল আনন্দ গাঁথা।
২৭/১০/২০১৫
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



