আমি তোমায় ভালবাসি
যেমন রাত ভালবাসে নীরবতাকে
যেমন যমুনার প্রবাহ ভালবাসে সময়কে
ঠিক তেমন।
আমি তোমায় ভালবাসি
তাই মৌমাছি ব্যস্ত মধু সংগ্রহে
তাই লজ্জাবতী এমন স্পর্শকাতর
তোমার কোমল স্পর্শে।
শীতের কুয়াশায় খোলা প্রান্তর
ঢেকে যেতে যেতে
দেখে নেয় তোমার লাজুক হাসি
আনন্দে পাখা মেলে রাতজাগা পাখি।
ব্যস্ত শহর একটু হাফ ছাড়ে
আমাদের ভালবাসা দেখে;
আর সাতমাথায় মানুষের হৃদয়ে জমা
ভালবাসা
ছটফট করে।
আমি তোমায় ভালবাসি
তাই মহাস্থান গড়ে জমা হয় মানুষ
করোতোয়ায় ডিম পাড়ে মা কচ্ছপ
ডিমে ভরা রুপালী ইলিশ চকচক করে।
আমি ঘুমিয়ে পড়ি,আর স্বপ্নে হানা দাও তুমি
আর ঠিক সেই সময় তোমায় বলি
আমি তোমায় ভালবাসি
আর সে ভালবাসায়
রাতের মশারা গান করে
মশারীকে ঘিরে।
আমি তোমায় ভালবাসি
তাই রাত বাড়ে
আর প্রতি প্রহরে কুহক ডাকে।
২৭/১০/২০১৫
সর্বশেষ এডিট : ৩০ শে অক্টোবর, ২০১৫ রাত ১০:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



