somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রেম তবু প্রেম নয় (৭ ম পর্ব)

৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



নিলয়ের থার্ড ইয়ার ফাইনাল পরীক্ষা চলছিল তাই কেউই ওকে ওর বাবার অসুস্থতার কথা জানায়নি।বাড়ির এই ধরণের পরিস্থিতিতে নিলয় একদম শান্ত ধীর-স্থির হয়ে যায়।নিলয় একদিনেই ভেতর থেকে বদলে যায় অনেকখানি।

-তুই দেশের বাড়ি যা।
নিলয়কে মা বলে।
-গিয়ে কি করবো?কেউতো টাকা দেবেনা।
নিলয় বলে।
-তুই টাকা চাইতে যাবি কেন?তুই কাকার কাছে গিয়ে বল সব জমি বিক্রি করে দিবি।
-আর কতটুকু জমি আছে?
-চার বিঘা।
-বাঁকী দশ বিঘার কি হলো?
-বিক্রি করে তোর বাবার চিকিৎসা চলছে।
নিলয়ের মা হতাশ কন্ঠে বলে।
-ব্যাংকে?
-শেষ।
নিলয় কছুক্ষণ চুপ করে থাকে।
-মা,ভয় পেয়োনা।তোমার ছেলে তো আছে।আগামীকাল আমি কাকার কাছে যাবো।

নিলয় ট্রেন থেকে নেমে ভ্যানে না চড়ে হাঁটা শুরু করে।মাটির রাস্তা।পথের দুই পাশে আখের ক্ষেত।বাতাস বইছে শন শন করে।নিলয়ের মনে হয় বাতাসের শব্দ নয় কোথাও কিছু একটা ধ্বসে পড়ার একটানা এক ঘেঁয়ে শব্দ হচ্ছে।

-আরে নিলয় যে!ভালো আছো বাবা?বাবার শরীর কেমন এখন?
রহিম সাহেব প্রশ্ন করেন।
-কাকা আমি ভালো আছি।বাবার শরীর ভালো না।
-কি আর করবে বাবা?সবই উপর ওয়ালার ইচ্ছা।
রহিম কাকা উনার বাড়ির দিকে চলে যান।নিলয় পুকুরের পাশ দিয়ে কাকার বাড়িতে ঢুকে পড়ে।উঠানে কাকি হাঁসের খাবার দিচ্ছে।নিলয়কে দেখে হাসে।
-কাকা কই?
-ঘরে নামাজ পড়ছে।
নিলয় কাকার ঘরে গিয়ে বিছানায় বসে।কাকা নামাজ শেষ করে জায়নামায গুছাতে গুছাতে নিলয়ের কাছে আসে।
-দাদার বর্তমান অবস্থা কি?
নিলয়কে করিম সাহেব প্রশ্ন করে।
-আবার ঢাকায় নিতে হবে।
নিলয় জানায়।
-তোর আর কতদিন লাগবে পাশ করে বেরুতে?
-আরও এক বছর হলে অনার্স শেষ হবে।তার পর এম এস।
-তাহলে তো আরও অনেকদিন।চল খেয়েনি।তারপর কথা হবে।
বড় ভাইয়ের ছোট ছেলেটা নিলয়কে দেখে দৌড়ে আসে।নিলয় ওর ব্যাগ হতে চকলেটের প্যাকেট বের করে দেয়।জামা-কাপড় বদলিয়ে লুঙ্গী পড়ে পুকুরে গিয়ে স্নান সেরে আসে।মাটির বারান্দায় খাবার সাজিয়ে ভাবি বসে আছে।ভাবি ভাত বেড়ে দেয়।
-কতদিন পরে এলে বলতো নিলয়?তোমার দাদা তোমার জন্য মাছ মারার কত আয়োজন করেছে।
-ভাবি পরীক্ষা চলছিল তাই অনেকদিন আসা হয়নি।
খাওয়া শেষ করে নিলয় কাকার সাথে বসে।জমি বিক্রয় করবে জানায়।কাকা কিছুক্ষণ চুপ থাকে।তারপর বলে,ক্রেতা পাওয়া যাচ্ছেনা।আর যদিও বা পাওয়া যাচ্ছে তো দাম পাওয়া যাচ্ছেনা।নিলয় ভেতরে ভেতরে ঘাবড়ে যায়।নিলয়ের মুখের দিকে তাকিয়ে ওর কাকা কিছু একটা আঁচ করে নেয়।
-ভয় পাস কেন?আমি তো আছি।
দেশ হতে ফিরে আসার পর বিশ দিন পার হলেও ওর কাকা ওদের বাড়িতে আসেনা।প্রচন্ড টেনশন নিয়ে নিলয় দিন পার করতে থাকে।এর মধ্যে নিলয়ের থার্ড ইয়ারের রেজাল্ট হয়।নিলয় ফার্স্ট ক্লাস পায়।সোহেলের সাথে ফোনে কথা হয়।এক সপ্তাহের মধ্যে ক্লাস শুরু হবে।নিলয় ক্রমশঃ অস্থির হয়ে পড়ে।শেষে আবার কাকার কাছে যায়।
-কাকা,জমি বেচার কিছু হলো?
-না।কেউ জমি কিনতে চাচ্ছেনা।
-দামও বলছেনা?
-দাম বলছে না কেনার মতই।বিশ থেকে পঁচিশ হাজার টাকা শতাংশ বলে।
-বল কি?এখানে খালের জমিই পঁচাত্তর হাজার টাকা শতাংশ।আর ধানী জমি বিশ-পঁচিশ?
-এই জন্যেই তো বলছি বেচার দরকার নাই।
নিলয় কিছুক্ষণ চুপ করে ভাবে।এই কাকাকে তার বাবা কত ভালোবাসে,আর ভালোবাসার প্রতিদান স্বরুপ তার বাবা কোন একদিন কোর্টে উঠে দাঁড়িয়ে বলেছিল-“আমার বাবার নাম যাদব অধিকারী।আমরা তিন ভাই।আমি মাধব অধিকারী।আমার বড় ভাই মোঃ লতিফ সরকার ওরফে বিপ্লব অধিকারী আর ছোট ভাই মোঃ করিম সরকার ওরফে রিপন অধিকারী।পঁয়ষর্টি সালে আমাদের পিতৃহীন পরিবারকে জোড় করে ধর্মান্তরিত করা হয়।আমি বাড়ি হতে পালাতে সক্ষম হয়েছিলাম।তাই আমাকে ধর্ম বদলাতে হয়নি।আমাদের সমুদয় সম্পত্তিতে আমাদের তিন ভাইয়ের সমান অধিকার”।আজ সেই দুই ভাইয়ের কেউ তার পাশে নাই।নিলয় যখন মেঠো পথ উদভ্রান্তের মত হাঁটছিল তখন তার সামনে অনিশ্চিত এক ভবিষ্যৎ আর চোখ ভরা জল।
১ম পর্ব (Click This Link)
২য় পর্ব (Click This Link)
৩য় পর্ব (Click This Link)
৪র্থ পর্ব (Click This Link)
৫ ম পর্ব (Click This Link)
৬ ষ্ঠ পর্ব (Click This Link)

চলবে……….
সর্বশেষ এডিট : ৩০ শে জানুয়ারি, ২০১৯ রাত ১১:২৬
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ২

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ৭:০১


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

আমরা ইতিহাসের ছিন্নপত্র...

লিখেছেন জুল ভার্ন, ০৫ ই আগস্ট, ২০২৬ সকাল ১০:০৩



আমরা ইতিহাসের ছিন্নপত্র...

২০১০, এক-এগারোর পর থেকে ৩৬ জুলাই পর্যন্ত- যারা জীবনের ঝুঁকি নিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়েছিল, যারা গুম, নির্যাতন, কারাবাস, মামলা, চাকরি হারানো, পরিবার ভেঙে যাওয়া- সবকিছুর মূল্য দিয়েছে,... ...বাকিটুকু পড়ুন

×