somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহপাঠীর জবানবন্দী-২: ছেলেটি অন্যরকম

২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


তখন আর কতই বয়স হবে আমার। এই পাঁচ কি ছয়। বিকেল হলেই বাড়িওয়ালার বাসায় যেতাম। বাড়িওয়ালার ছেলের সাথে খেলা করতে। বাড়িওয়ালার ছেলে তখন খুব সম্ভব ক্লাস সেভেন কিংবা এইটে পড়ে। একদিন বাসায় কেউ ছিলনা, শুধু বাড়িওয়ালার ছেলেই ছিল। আমিও যথারীতি অন্যান্য দিনের মত সেই বাসায় যাই খেলা করতে। আর সেইদিনই আমি বাড়িওয়ালার ছেলের দ্বারা প্রথম যৌন হয়রানির শিকার হই। তখন তো ছোট ছিলাম। তাই এত কিছু বুঝতাম না। এরপর বেশ কয়েকবার ছেলেটি আমাকে যৌন হয়রানি করে।
দ্বিতীয় বার আমি যৌন হয়রানির শিকার হই এক দূর সম্পর্কের কাজিনের কাছ থেকে। তখন ক্লাস টু-তে পড়ি। বার্ষিক পরীক্ষার পর পরিবারের সবাই মিলে দাদাবাড়িতে বেড়াতে যাই। আমার দূর সম্পর্কের এক কাজিন আমাকে গাছ থেকে বরই পেড়ে দেওয়ার নাম করে বাগানে নিয়ে যায়। আর সেখানে আমি আবার শিকার হই যৌন হয়রানির।
ছোটবেলার সেই টুকরো টুকরো সৃতিগুলো আমার মনে গেঁথে থাকে। কিভাবে যেন এইগুলোই আমি মধুর সৃতি হিসেবে লালন করতে থাকি। আমি যখন একাদশ শ্রেণীতে পড়ি তখন প্রথম বুঝতে পারি যে আমি নিজে একটা ছেলে হয়ে ছেলেদের পছন্দ করি। মেয়েদের প্রতি আমার কোন আগ্রহই নেই। হ্যা, আমি ছেলে হিসেবে অন্যরকম। কিন্তু এখানে আমার কি দোষ? সবই তো পরিস্থিতির শিকার।
আমার সহপাঠীরা বলতো আমার ব্যবহার নাকি অন্যরকম, ঠিক ছেলেদের মত নয়। আমি চেষ্টা করতাম পুরুষালী ব্যবহার করতে কিন্তু আমার ভেতর থেকে তা আসতো না। আমি চেষ্টা করতাম মেয়েদের প্রতি নিজের আগ্রহ বাড়াতে কিন্তু কিভাবে যেন সেই আগ্রহ ছেলেদের প্রতিই আসতো ঘুরে ফিরে। একটা সময় তাই হাল ছেড়ে দিলাম।
যখন ভার্সিটিতে ভর্তি হলাম তখন ফেসবুকে পরিচয় হয় একজনের সাথে। সেও আমার মত। একটা সময় আমরা আমাদের বন্ধুত্তের সম্পর্ককে আরেকটু এগিয়ে নিলাম। হ্যা, বিষয়টা আপাত দৃষ্টিতে খুব কটু লাগলেও আমরা একজন আরেকজনকে ভালবেসেছিলাম। ভেবেছিলাম এভাবেই একজন আরেকজনকে ভালবেসে কাটিয়ে দিব সারাটা জীবন। কিন্তু সেই আশায় গুড়ে বালি। একটা সময় বুঝতে পারলাম সে আসলে আমাকে ভালবাসেনা, ভালবাসে শুধু আমার শরীরকে। আমার প্রতি বিন্দুমাত্র দায়িত্তবোধ সে অনুভব করে না। চলে আসলাম তার কাছ থেকে। এখন আমি একা।
মাঝে মাঝে ভাবি মনস্তাত্তিক ডাক্তারের শরণাপন্ন হব কিন্তু পরে ভাবি আমি কি পারবো এই সমস্যা থেকে উৎরে উঠতে? আমাদের ধর্ম দেশ এইগুলো প্রত্যাহার করে। সমাজ এটা নিয়ে হাসাহাসি করে। কিন্তু কেউ কি কখনও ঘেঁটে দেখেছে একজন সমকামীর সমকামী হয়ে ওঠার নেপত্থে কি রয়েছে?
সর্বশেষ এডিট : ২৪ শে অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×