somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সহপাঠীর জবানবন্দী-৩: ছেলেটি তার পরিবারের একান্ত অনুগত সন্তান

২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি যখন ক্লাস নাইনে পড়ি তখন আমার কিছু সহপাঠীদের দেখতাম তারা মেয়ে বন্ধু বানিয়েছে। তাদের নিয়ে কত্ত ঢং করতো। তাদের আবার বউ বউ করেও ডাকা হয়। আমার এইসব একদম ভাল লাগতো না। এইসব রিলেশন টিলেশন করে খারাপ ছেলেরা। আর এটা কোন রিলেশন করার বয়স নাকি? সেই কৈশোর থেকেই বুঝতে শিখেছিলাম কোনটা ভালো, কোনটা মন্দ। তখন থেকেই ঠিক করেছিলাম কোন দিনও রিলেশন করবো না। এমনিতেও আমি আমার আত্মীয়-স্বজনদের দেখেছি যারা রিলেশন করে বিয়ে করেছে জীবনের কোন না কোন পর্যায়ে ঝামেলায় পড়েছে। আর সেই ঝামেলা উত্তরণ করতে তাদের কাছের মানুষ তাদের সঙ্গ দেয়নি। তো আমি কেন খাল কেটে কুমির আনতে যাব?
কিন্তু একটা সময় আমি আর নিজের কাছে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারলাম না। যখন ভার্সিটি লাইফ শুরু হল, তখন কিভাবে যেন একটা মেয়ের প্রেমে পড়ে যাই। সে আমার সহপাঠিনী। এটা শুধু নিছক অর্থে ক্রাশ খাওয়া ছিলনা। সত্যি সত্যি মন থেকেই ভালবাসতাম তাকে। একটা সময় তাকে জানালাম ভালবাসার কথা। সে প্রত্যাহার করল। কিন্তু অনেকটা সময় পর সে কিভাবে যেন উপলব্ধি করল যে এটা ছেলেখেলা নয়, আমি তাকে আসলেই ভালবাসি। অতঃপর সে আমার জীবনে এল আলো হয়ে। এভাবেই কেটে যায় ভালবাসার দিনগুলো।
আমি আমার পরিবারের সবার সাথে খুব ক্লোজ। আর তাই একটা সময় পরিবারকে জানিয়ে দেই আমার সম্পর্কের কথা। ভেবেছিলাম পরিবার থেকে সাপোর্ট পাব। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তেমন কিছু আর জুটল না। পদে পদে কথা শুনতে হত। পরিবার থেকে বলা হল, সমবয়সী হলে কখনও সম্পর্ক করতে হয় না। বিয়ের পর একটা সময় নাকি পারস্পারিক বোঝাপড়ায় নাকি সমস্যা হয়। আরেকটা ঝামেলা হল পড়াশুনার সুবাদে আমরা ঢাকা থাকলেও আমাদের দুইজনের বাড়ি বাংলাদেশের দুই প্রান্তে। পরিবার থেকে জানানো হল বিয়ে তো ছেলে খেলা নয়, এটা সারা জীবনের একটা ব্যাপার। বিয়ে হওয়ার আগে নাকি দুইজনের পরিবার-আত্মীয়-স্বজনদের ব্যাপারে খোঁজ খবর নিতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সেই জেলাগুলোতে খোঁজ খবর নেওয়ার মত পরিচিত কেউ নেই।
তবুও পরিবার থেকে আমাকে বলা হল বন্ধু হয়ে থাকো তোমরা। বিয়েশাদির ব্যাপার পরে দেখা যাবে। কিন্তু আমি জানি একটা সময় এই সম্পর্ককে মেনে নিবে না আমার পরিবার। আর তাই হঠাৎ করেই কোন কারণ ছাড়া ব্রেকআপ করতে হল আমাকে। জানি আমার সেই প্রিয় মানুষটি কষ্ট পেয়েছে। ভেবেছিল পরিবার না মানলে কি হবে? আমরা দুজন পরিবার ছেড়ে সুখে থাকতে পারব। কিন্তু আমার সেই সাহস নেই। কারণ আমি যে আমার বাবা মায়ের একান্ত অনুগত সন্তান।
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২১
৫টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×