পূর্ণিমা রাতে
মনে হল
আজো আমি আমি বেঁচে আছি এই পৃথিবিতে
আমি কি বেঁচে আছি এই পৃথিবিতে
বহুদিন ধরে জন্মেছিলাম এই নগরে
এমনি পূর্ণিমা দেখব বলে
প্রতি পূর্ণিমার রাতে ঝাউবনের ধারে
আমার মনে হয় আমি বুঝি বেঁচে আছি এই পৃথিবিতে
শিশিরের গন্ধে
পূর্ণিমার হাতে রেখে হাত
আমি চলি পূর্ণিমার সাথে সাথে
সে কবে দেখেছি তার চাঁদের মত মুখ
তার পর ধীরে ধীরে সেই মুখ
গেছে বুঝি চাঁদের মত ক্ষয়ে
আজো আমি তারে খুঁজি পূর্নিমা রাতে
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ রাত ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



