বউ আজ হঠাৎ করে আমাকে বলল আমার চরিত্র নাকি অনেকটা আবু বকরের মত। আবু বকর কে কিংবা তার চরিত্র কেমন এটা জিজ্ঞেস করলে দেখি সে আর কিছু বলছে না, রহস্য করছে।
হাদিস অনুযায়ী স্বামীর চরিত্রের সার্টিফিকেট হল তার স্ত্রী। অবশ্য আজকালকার স্ত্রীরা সামাজিকতার চাপে পড়ে একটা বদ লোককেও ভালো স্বামীর সার্টিফিকেট দিয়ে দেয়!
আমার একটা সমস্যা হলো কেউ আমাকে ভালো বললে আমি তাকে সন্দেহের চোখে দেখি। কারন আমি জানি আমি কে। আমি একটা বিপদজনক মানুষ। জীবনের এ পর্যায় পর্যন্ত আমি তিন তিনটি বিপদজনক কাজে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম। যাক, মহান আল্লাহ আমাকে সহিসালামতে উদ্ধার করেছেন।
যেহেতু বউ বলছে না তাই সাহায্য নিলাম চুশ্যাল মিডিয়ার। যা জানা গেল (যদি আমার ভুল না হয়), আবু বকর হচ্ছে একটি পাকিস্তানি সিরিয়ালের চরিত্র। স্ত্রীর অসহ্য আচরণ সে নাকি ধৈর্য্য সহকারে সহ্য করে এবং ভদ্রভাবে সামলায়। সিরিয়ালটি আমি দেখিনি, এটা দর্শকদের রিভিউ।
ঘরে ঘরে বউয়েরা এখন নাকি আবু বকরের মত স্বামী চায়। কিন্তু সমস্যা হলো কেউ আবু বকর হতে চায় না!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


