সুড়ঙ্গ রানার মুক্তি দাবি
২৯ শে জানুয়ারি, ২০১৪ বিকাল ৩:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সুড়ঙ্গপথে ব্যাঙ্কের টাকা হাপিশকারী সোহেল রানা র্যাবের হাতে গ্রেফতার হওয়াতে আমি যারপরনাই দুঃখিত, ব্যথিত ও মর্মাহত। একটা মানুষ গত দুটি বছর ধরে অমানুষিক পরিশ্রম, ধৈর্য্য ও নিষ্ঠার সঙ্গে একটি কাজ সমাধার পর তার ফল ভোগ করবার আগেই এহেন পরিনতি মেনে নেয়া যায় না কিছুতেই। আমি র্যাব ভাইদের অনুরোধ করবো সোহেল রানার নিকট হইতে উদ্ধারকৃত ১৬ কোটি ১৯ লাখ ৫৬ হাজার ৬৪ টাকা হইতে দীর্ঘদিন যাবত মাটি কাটার পারিশ্রমিক হিসেবে বাজার চলতি রেট অনুযায়ী কিছু টাকা ও সামান্য বখশিস তার হাতে গুজিয়া দিয়া অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক। নয়তো হাজার বছরের বানী ‘পরিশ্রমই সৌভাগ্যের চাবিকাঠি’ ও ‘সবুরে মেওয়া ফলে’ দুটোই নেহায়েত মিথ্যা বলিয়া প্রমানিত হইবে।
আরেকটি বিষয় রানা নামধারী ভাইব্রেদারদের বলছি, আপনাদের মনে হয় নাম পাল্টানোর সময় প্রায় সমাগত। রানা প্লাজার রানা, সুড়ঙ্গ রানা আপনাদের নামকে যেভাবে কুলষিত করেছে তাতে সে দিন বেশি দূরে নাই (অবশ্য আমার ব্যক্তিগত অভিজ্ঞতাতেও রানা নামধারীদের বরাবরই বাঁকা পথে টাকা আয়ের প্রতি অতিউৎসাহী হতে দেখেছি। শুধু আমাদের প্রাণপ্রিয় ‘মাসুদ রানা’ ছাড়া)।
বি : দ্র: মন খারাপের কিছু নাই সে অনেককাল আগে সাংবাদিক কন্যা চাঞ্চল্যকর রীমা হত্যাকাণ্ডের অন্যতম ইন্ধনকারী হিসেবে ‘খুকু’ নামের এক নারীকে অভিযুক্ত করার পর দেশের খুকু নামক নারীদের মধ্যে নাম পরিবর্তনের হিড়িক পড়ে যায়। এখন আর এই নামটিও কাউকে রাখতে দেখি না।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন