সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমান সাহেবের যে কোন ছোট ভাই আছে এ তথ্য আমার জানা ছিলো না...অবশ্য আমার জানা না জানাতে কোন কিছু আসে যায় না...তবুও....গতকাল সন্ধ্যায় বিদেশের মাটিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ভদ্রলোক...মৃত্যুই তার সর্ম্পকে জানার সুযোগ করে দিয়েছে...
ভদ্রলোকের নাম খলিলুর রহমান...পেশায় ফার্মাসিস্ট খলিলুর রহমানের বসবাস যুক্তরাষ্ট্রের মেরিল্যাণ্ডে...পরিচিতজনদের দেয়া তথ্যনুসারে তিনি মৃদুভাষী...খুব বেশি কারো সঙ্গেই মিশতেন না...বলা বাহুল্য সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিচয় এড়িয়ে চলতেন তিনি...শুনলাম তার দাফনও নাকি বিদেশের মাটিতেই হবে...এই শেষ লাইনটাই খলিলুর রহমানকে নিয়ে আমার আগ্রহের এতো কারন...
নিজের দেশের মাটিতে শেষ ঠিকানা প্রায় সকলেই চায়...বিদেশের মাটিতে সমাধিত হওয়ার বিষয়টি, তার শেষ ইচ্ছা নাকি তার পরিবারের সিদ্ধান্ত এটা না জানলেও আমার নিজের কল্পনাপ্রসূত ধারণা দেশ ও দেশের মানুষের কাছ থেকে দূরে থাকার বিষয়ে কোন রহস্য রয়েছে...যা হয়তো প্রয়াত খলিলুর রহমান সাহেব ছাড়া আর কেউ জানেন না...হয়তো বা জানেন...
তা না হলে ক্ষমতাবান মানুষের ছোটভাই, প্রভাবশালী রাজনৈতিক দল সংশ্লিষ্ট পরিবারের একজন হয়েও সবকিছু থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা শক্ত ব্যাপার...সত্যিই মানুষ বিচিত্র জীব...
আর একটা ব্যাপার, সব ক্ষমতাবান রাজনৈতিক পরিবারের সদস্যরা দেশের বাইরে থাকতে পছন্দ করেন কেনো??? এই দেশেটাকে কি তারা থাকার যোগ্য মনে করেন না নাকি!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


