কতোদিন 'কটকটি' খাই না...এখনকার বাচ্চারা এই মালটা চেনে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে...পুরেনা বাল্ব, টিউবলাইট, খবরের কাগজ, ছিঁড়ে যাওয়া বইখাতাসহ বাতিল যে কোন কিছুর বিনিময়ে মিলতাে কটকটি...
আমি যে সময়ের কথা বলছি তখনো বুড়ির চুল 'শন পাপড়ি' হয়ে ওঠেনি অথবা হাওয়াই মিঠাই হয়নি 'ক্যাণ্ডিফ্লস'...তখনো আট আনায় জলি আচার আর ১ টাকায় টিকটিকির ডিম পাওয়া যায়...
'অ্যাই পুরানা কাগজ' ফেরিওয়ালার এই মধুর ডাকটি কানে যাওয়া মাত্রই এক ছুটে রাস্তায়...এরপরে দৃশ্য বাসার সামনে টুকরি নিয়ে বসে আছে কিশাের বয়েসী ফেরিওয়ালা...তার টুকরির মাঝে রাখা গোল টিনের বাক্সের দিকে জ্বলজ্বল করে তাকিয়ে আছি আমি...ঢাকনা খুললেই ভেতরে কটকটির দেখা মিলত...
দুধরণের কটকটি পাওয়া যেতো তখন...এক পদের কটকটি গুঁড় আর বাদাম দেয়া কড়া পাকের...আরেক পদের হলো লম্বা কাঠির মতো হলদে রঙের...আমার প্রিয় কাঠি কটকটি...তবে তা দুষ্প্রাপ্য...
পুরনো লাইট দিলেই টুকরিতে রাখা গজালের মাথা দিয়ে ফেরিওয়ালা তা কেন ভেঙে ফেলতো তা আজও রহস্য আমার কাছে...তবে ভাঙচুর যাই করুক এক টুকরো কটকটি পেতামই...
ইয়ে কেউ কি জানেন এখনো ফেরিওয়ালারা কটকটি দেয় কিনা পুরেনা কাগজের বিনিময়ে...যদি দেয় আমাকে একটু অওয়াজ দিয়েনতো...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


