কেমন সাহসী পুরুষ আমি
তোমায় ভালবাসি,
শব্দ দুটো বলতেই কাটিয়ে দিলাম সারাটি জীবন।
শব্দগুলো চেপে রাখতে রাখতে শরীরে বাঁধিয়ে ফেললাম রোগশোক
কতো এলেবেলে ভুল মানুষকে বললাম কথাগুলো অবলীলায়
শুধু তোমাকেই বলা হলো না।
আর তুমি তো সববুঝেও না বোঝার ভানেই রইলে এতােগুলো বছর
কী ক্ষতি হতো যদি তুমিই বলতে কথাগুলো!
দেবী তুমি এমন কেনো?
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



